তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বাকারা ৫৭ “নিশ্চয় আকাশ ও পৃথিবীর সৃষ্টি ও দিবা-রাত্রির পার্থক্য অবশ্যই সেই সকল জ্ঞানীদের জন্য নিদর্শন, যাহারা দণ্ডায়মান অবস্থায়, বসা অবস্থায় ও শায়িত অবস্থায় আল্লাহ্‌র স্মরণ করে আর আকাশ ও পৃথিবীর সৃষ্টি নিয়া গবেষণা করে। (তাহারা তখন বলে) হে আমাদের প্রতিপালক! তুমি ইহা অহেতুক সৃষ্টি কর নাই, তোমারই পবিত্রতা (বর্ণনা করি) । অনন্তর আমাদিগকে জাহান্নামের শাস্তি হইতে পরিত্রাণ দান কর।” জা‘ফর ইব্‌ন আবুল মুগীরা হইতে, তিনি সাঈদ ইব্‌ন জুবায়ের হইতে ও তিনি হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ৪ “একদল কুরায়শ মুহাম্মদ (সা)-এর নিকট আসিয়া বলিল- হে মুহাম্মদ! আমরা চাই, তুমি তোমার প্রভুকে বল তিনি যেন আমাদের জন্য সাফা পাহাড়কে স্বর্ণে পরিণত করিয়া দেন। তারপর আমরা উহা দ্বারা অশ্ব ও অন্তর ক্রয় করিব। তাহা হইলে আমরা ঈমান আনিব এবং তোমার সঙ্গে থাকিয়া জিহাদ করিব । রাসূল (সা) বলিলেন- আমার সহিত অংগীকারাবদ্ধ হও, যদি আমার প্রভুকে বলার পর তিনি সাফা পাহাড় স্বর্ণে পরিণত করেন, তাহা হইলে অবশ্যই তোমরা ঈমান আনিবে। তাহারা তাহার সহিত অঙ্গীকারাবদ্ধ হইল । তখন তিনি তাহার প্রভুর কাছে দু'আ করিলেন । ফলে তাহার নিকট জিবরাঈল (আ) আসিলেন এবং বলিলেন - নিশ্চয় আপনার প্রভু তাহাদের জন্য সাফা পাহাড় স্বর্ণে পরিণত করিবেন। তবে শর্ত এই যে, তারপরও যদি তাহারা ঈমান না আনে তাহা হইলে তাহাদিগকে তিনি এমন শাস্তি দিবেন, যাহা তিনি নিখিল সৃষ্টির আর কাহাকেও দেন নাই । রাসূল (সা) বলিলেন - না, তাহা হয় না। হে আমার প্রতিপালক ! তুমি আমাকে ও আমার সম্পৃদায়কে অবকাশ দাও। আমি দিনের পর দিন তাহাদিগকে তোমার দিকে ডাকিতে থাকিব৷” এই প্রেক্ষিতেই আল্লাহ তা'আলা এই আয়াত অবতীর্ণ করেন ৪ AE il SSAEL aH Soil gl 35) ইব্‌ন আবূ হাতিম উক্ত হাদীস ভিন্নভাবে জাফর ইব্‌ন আবুল মুগীরা হইতে উদ্ধৃত করেন এবং উহার শেষভাগে সংযোজন করেন $ “তাহারা কিভাবে তোমার কাছে সাফা সম্পর্কে দাবি জানায়? তাহাদের সম্মুখে তো উহা হইতেও অনেক বড় বড় নিদর্শন রহিয়াছে” ইব্‌ন আবূ হাতিম আরও বলেন ঃ আমাদিগকে আমাদের পিতা, তাহাদিগকে আবূ হুযায়ফা, তাহাদিগকে শিবল, BLE US DAA তিনি বলেন £ “নবী করীম (সা)-এর উপর মদীনায় ১১৯1 ৯ Yay Lal SUN ১৯১1! আয়াতটি অবতীৰ্ণ হয়। তাহা শুনিয়া মক্কার কুরায়শগণ প্রশ্ন তুলিল- মানুষ কি করিয়া এক প্রভুর পিছনে ছুটিতে পারে ? তখন আল্লাহ তা'আলা নাযিল করেন ৪ কাছীর (২য় খণ্ড) ৮

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।