Contents ৫৪ তাফসীরে ইব্ন কাছীর ১১১০-১ ০৭২১, অর্থাৎ এক মুহূর্তের জন্য শাস্তি হইতে তাহারা অবকাশ পাইবে না, বরং উহা ক্ৰমাগত স্থায়ীভাবে তাহাদিগকে ঘিরিয়া রাখিবে। তাই আমরা উহা হইতে আল্লাহ্র নিকট আশ্রয় চাহিতেছি। আবুল আলিয়া ও কাতাদাহ বলেন- কাফিররা কিয়ামতের দিন দণ্ডায়মান হইলে আল্লাহ তাআলা তাহাদের উপর লা‘নত বর্ষণ করিবেন। অতঃপর ফেরেশতারা অভিশাপ দিবেন। তারপর সকল মানুষই অভিসম্পাত প্রদান করিবে। মাসআলা কাফিরদের প্রতি অভিসম্পাত বর্ষণ সম্পর্কে কাহারও কোন দ্বিমত নাই ৷ হযরত উমর ফারূক (রা) ও পরবর্তাঁকালে আয়িম্মায়ে কিরাম দুআ কুনুত ইত্যাদির মাধ্যমে কাফিরদের উপর লা‘নত বৰ্ষণ করিতেন কিন্তু কোন নিদিষ্ট কাফিরের উপর লা‘নত বর্ষণের ব্যাপারে ইমামদের ভিতর মতভেদ রহিয়াছে । একদল বলেন- কোন নির্দিষ্ট কাফিরকে অভিশাপ দেওয়া যাইবে না। কারণ, তাহার মৃত্যু কি কাফির অবস্থায় হইবে, না সে মু'মিন হইয়া মরিবে, তাহা আমাদের জানা নাই । তাহাদের দলীল এই ৪ আল্লাহ তা‘আলা বলেন ৪ Ets dsl le il nh ফেতনা সৰন অভি াত। অন্যদল বলেন- নির্দিষ্ট কাফিরকে অভিসম্পাত দেওয়া জায়েয । মালেকী ফিকাহবিদ আবু বকর ইবনুল আরাবী এই মত পোষণ করেন। তবে তিনি তাহার মতের সমর্থনে যেই হাদীস পেশ করিয়াছেন উহা যঈফ । তৃতীয় দল বলেন- যেই কাফির আল্লাহ ও রাসূলকে (সা) ভালবাসে না, শুধু তাহাকে অভিশাপ দেওয়া যাইবে। ইহার সমর্থনে তাহারা এই হাদীসটি পেশ করেন £ঃ এক কাফির নেশাগ্রস্ত অবস্থায় হযরত (সা)-এর কাছে কয়েকবার নীত হইলে তিনি তাহাকে দণ্ড প্রদান করেন। তখন এক ব্যক্তি তাহাকে এই বলিয়া অভিশাপ দিল যে, বারংবার লোকটি একই কাজ করিতেছে, তাহার উপর আল্লাহর লা‘নত হউক । তখন রাসূল (সা) বলিলেন, তাহাকে অভিশাপ দিও না। কারণ, সে আল্লাহ ও তাহার রাসূলকে (সা) ভালবাসে । আল্লাহই সর্বজ্ঞ । ODI LEH BYU ৩0 SL (১৮) ১৬৩. “আর তোমাদের প্রভু একজন । তিনি ছাড়া অন্য কোন প্রভু নাই৷ তিনি অনন্ত দয়ালু, অশেষ দাতা ৷” তাফসীর ঃ আল্লাহ তা'আলা জানাইতেছেন, প্রভুত্বের ক্ষেত্রে তিনি একক ও লা-শরীক। তাঁহার কোন প্রতিনিধিত্বকারীও নাই। বরং সেই আল্লাহ নির্ভেজাল একক সত্তা । তিনি সর্বতোভাবেই স্বনির্ভর । তিনি ছাড়া কোনই প্রভু নাই । আর অবশ্যই তিনি অনন্ত দয়ালু, অশেষ দাতা । সূরা ফাতিহার শুরুতে এই গুণবাচক নাম দুইটির বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হইয়াছে।
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।