Contents ৫০ তাফসীরে ইব্ন কাছীর ইমাম আহমদ বলেন £ আমাদিগকে শুরায়হ, তাহাদিগকে আবদুল্লাহ ইব্ন মুআম্মাল আতা ইব্ন আবু রুবাহ হইতে, তিনি সফিয়া বিন্ত শায়বা হইতে ও তিনি হাবীবা বিনৃ্ত আবু তুর্জারাহ হইতে বর্ণনা করেন-আমি রাসূলুল্লাহ (সা)-কে দেখিয়াছি, তিনি সাফা ও মারওয়া তাওয়াফ করেন এবং লোকজন তাহার আগে আগে চলিতেছিল ও তিনি তাহাদের পিছনে পিছনে ছিলেন। তিনি দ্রুত ছুটিতেছিলেন। এমনকি দ্রুতগমনের কারণে তাহার হাটুর নিম্নভাগ দেখা যাইতেছিল এবং তাহার তহবন্দ এদিক ওদিক দুলিতেছিল। সেই অবস্থায় তিনি বলিতেছিলেন-তোমরা দ্রুত চল। কারণ, আল্লাহ তোমাদের উপর সাঈ (দ্রুত চলা) অপরিহার্য করিয়াছেন। অতঃপর ইমাম আহমদ বর্ণনা করেন £৪ আমাকে আবদুর রাজ্জাক, তাহাকে মুআম্মার আবু আয়নিয়ার মুক্ত দাস ওয়াসিল হইতে, তিনি মূসা ইব্ন উবায়দা হইতে ও তিনি সফিয়া বিন্তে শায়বা হইতে বর্ণনা করেন-তাহাকে এক মহিলা এই বর্ণনা শুনাইয়াছেন যে, তিনি নবী করীম (সা)-কে সাফা ও মারওয়য়ার মাঝে বলিতে শুনিয়াছেন, তোমরা দ্রুত গমন কর। কারণ, আল্লাহ্ তা‘আলা তোমাদের জন্য সাঈ করা অবশ্য পালনীয় করিয়াছেন। সাফা ও মারওয়ার সাঈকে যাহারা হজ্জের রুকন বলেন, তাহারা উক্ত হাদীসকে দলীল হিসাবে পেশ করেন। ইহা ইমাম শাফেঈ ও তাঁহার সমর্থকগণের মাযহাব । ইমাম আহমদের এক বর্ণনায় ইহার সমর্থন মিলে। ইমাম মালিকের প্রসিদ্ধ মত ইহাই । কেহ কেহ ইহাকে ওয়াজিব বলিয়াছেন বটে, কিন্তু হজ্জের রুকন বলেন নাই ৷ তাই যদি কেহ ইচ্ছা করিয়া কিংবা ভুল বশত উহা বর্জন করে, তাহা হইলে তাহাকে একটি পশু ‘দম’ হিসাবে জবাই করিতে হইবে । ইমাম আহমদও তাহাই বলিয়াছেন। অপর একদলও এই মত পোষণ করেন। অন্য দল বলেন-উহা মুস্তাহাব । ইহা ইমাম আবূ হানীফা, ছাওরী, শা’বী ও ইব্ন সিরীনের মাযহাব । হযরত আনাস, হযরত ইব্ন উমর ও হযরত ইবৃন আব্বাস (রা) হইতেও ইহাই বর্ণিত হইয়াছে। আল-আতাবিয়ায় ইমাম মালিকের অনুরূপ বক্তব্য বর্ণিত হইয়াছে। ইমাম কুরতুবী অবশ্য প্রথম মতটি শক্তিশালী । কেননা, রাসূল (সা) সাফা-মারওয়ার তাওয়াফ সম্পন্ন করিয়া বলেন ৪ “তোমরা আমার নিকট হইতে তোমাদের ‘মানাসিক'’ গ্রহণ কর।” তাই তিনি হজ্জের ক্ষেত্রে যাহা কিছু করিয়াছেন উহা ওয়াজিব হইয়া গিয়াছে। উহা কার্যকরী করা অপরিহার্য । অবশ্য বিশেষ দলীল প্রমাণের দ্বারা যদি কোনটি ওয়াজিব হইতে বাদ পড়ে তাহা ভিন্ন কথা৷ আল্লাহই সর্বজ্ঞ । ইতিপূর্বে রাসূল (সা)-এর হাদীস উদ্ধৃত হইয়াছে 8 < 4 DSL ll 5]! অৰ্থাৎ তোমরা দ্রুত চল। কারণ আল্লাহ্ তা'আলা অবশ্যই তোমাদের উপর সাঈর বিধান প্রবর্তন করিয়াছেন। তেমনি আল্লাহ্ তা'আলা বলেন-নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্গত অর্থাৎ তিনি ইব্রাহীম (আ) -এর জন্য উহা হজ্বের ‘মানাসিক’ হিসাবে নির্ধারণ করিয়াছিলেন। ইতিপূর্বে হযরত ইব্ন আব্বাসের হাদীসে বর্ণিত হইয়াছে যে, ইহার প্রকৃত ঘটনা হইল এই ঃ হযরত হাজেরা (আ) তাহার সন্তানের পানির সন্ধানে সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝখানে সাতবার দৌড়াদৌড়ি করিয়াছিলেন। হযরত ইব্রাহীম (আ) যখন হযরত
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।