Contents সূরা বাকারা ৪৯ একদল বলেন £ আনসারগণ বলিয়াছেন যে, আমরা বায়তুল্লাহ শরীফ তাওয়াফের জন্য আদিষ্ট হইয়াছি এবং সাফা-মারওয়ায় তাওয়াফের জন্য আদিষ্ট হই নাই । অতঃপর আল্লাহ তা'আলা | ১১১ ৮০ $5৮৭! || *,। আয়াতটি নাযিল করেন। আবূ বকর ইবৃন ইমাম বুখারী ইমাম মালিক হইতে, তিনি হিশাম ইব্ন উরওয়া হইতে, তিনি তাহার পিতা হইতে ও তিনি হযরত আয়েশা (রা) হইতে উক্ত হাদীস বর্ণনা করেন। অতঃপর ইমাম বুখারী বলেন ৪$ আমাকে মুহাম্মদ ইব্ন ইউসুফ ও তাহাকে আসিম ইব্ন সুলায়মান বলেন, হযরত আনাস (রা)-এর কাছে সাফা-মারওয়া সম্পর্কে আমি প্রশ্ব করিলাম । তিনি বলিলেন- আমরা দেখিতাম, উহা জাহেলী যুগের কাজ ছিল। যখন ইসলামের আবির্ভাব হইল, তখন আমরা উহা বর্জন করিলাম । ফলে আল্লাহ তা'আলা উক্ত আয়াত নাযিল করেন। ইমাম কুরতুবী তাহার তাফসীরে ইব্ন আব্বাসের এরূপ বর্ণনা উল্লেখ করেন যে, তিনি বলেন-সাফা-মারওয়া পাহাড়দ্বয়ের মাঝখানে বহু মূর্তি ছিল। শয়তানরা সারারাত সেখানে চন্ধর দিত । ইসলামের আবির্ভাবের পর রাসূলুল্লাহ (সা)-কে এই পাহাড়দ্বয়ের মাঝে তাওয়াফের ব্যাপারে প্রশ্ন করা হইল । অতঃপর এই আয়াতটি অবতীর্ণ হইল। শা‘বী বলেন-‘আসাফ’ নামক মূর্তিটি ছিল সাফা পাহাড়ে ও ‘নাএলা’ নামক মূর্তিটি ছিল মারওয়া পাহাড়ে । লোকজন সেই দুইটিকে চুমু খাইত। ইসলামের আবির্ভাবের পর তাহারা উক্ত পাহাড়দ্বয়ের তাওয়াফ হইতে বিরত রহিল । তখন উক্ত আয়াত নাযিল হইল । আমি বলিতেছি-মুহাম্মদ ইব্ন ইসহাক তাহার ইতিহাস গ্রন্থে উল্লেখ করেন যে, আসাফ এক পুরুষের নাম ও নাএলা এক নারীর নাম । তাহারা দুইজন কা'বা ঘরের ভিতর ব্যভিচারে লিণ্ড হইয়াছিল ৷ পরিণামে তাহারা দুইটি পাথরে রূপান্তরিত হইল । মানুষ যাহাতে ইহা হইতে শিক্ষা গ্রহণ করিতে পারে এই জন্য কুরাইশগণ পাথর দুইটিকে কা‘বা ঘরের বাহিরে স্থাপন করিল । দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর লোকজন উহার পূজা শুরু করিল। তখন হইতে তাহারা উহাকেও মারওয়ায় স্থাপন করিল । তাহারা সাফা-মারওয়া তাওয়াফ করিয়া পাথর দুইটিকে চুম্বন করিতে লাগিল । এই কারণেই আবূ তালিব তাহার এক প্রসিদ্ধ কবিতায় আসাফ ও নাএলা নামক মূর্তিদ্ধয়ের উল্লেখ করিয়াছেন। যেমন ৪ LL Bll Sm ddl Ai - EES) LIA 3 > সহীহ মুসলিমে হযরত জাবিরের এক সুদীর্ঘ হাদীস বর্ণিত হইয়াছে ৪ ‘রাসূল (সা) বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করিয়া রুকনের দিকে ফিরিয়া আসিলেন এবং উহাতে চুম্বন দান করিলেন । অতঃপর বাবে সাফা দিয়া বাহির হইয়া যান। তখন তিনি এই আয়াত তিলাওয়াত করেন ৪ 4]! U৯ ০ $y an, । অতঃপর তিনি বলেন, আল্লাহ তা'আলা যেভাবে শুরু করিয়াছেন, আমিও সেভাবে শুরু করিলাম । নাসায়ীর বর্ণনায় বলা হইয়াছে-‘আল্লাহ তা‘আলা যেভাবে শুরু করিয়াছেন, তোমরাও সেভাবে শুরু কর ।' কাছীর (২য় খণ্ড)__৭
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।