Contents ৩৫২ তাফসীরে ইব্ন কাছীর অন্য একটি বর্ণনায় এতটুকু বেশি রহিয়াছে যে, খিস্টানদের একটি যাত্রীদল ব্যবসার জন্য সিরিয়া হইতে কিশমিশ নিয়া আসিয়াছিল। তাহাদের হাতে দুইটি সন্তান খ্রিস্টান হইয়া যায়। উক্ত যাত্রীদল রওয়ানা হইলে ছেলে দুইটিও তাহাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে৷ তঃপর তাহাদের পিতা রাসূলুল্লাহ (সা)-এর নিকট ইহা বর্ণনা করিয়া বলেন, আপনি অনুমতি দান করিলে আমি তাহাদিগকে জোর করিয়া আনিয়া ইসলামে দীক্ষিত করিতাম । তখন এই আয়াতটি নাযিল হয়। আসবাক (রা) হইতে ধারবাহিকভাবে আবূ হিলাল, শরীক, আমর ইব্ন আ’উফ, ইব্ন আবু হাতিমের পিতা ও ইব্ন আবূ হাতিম (র) বর্ণনা করেন যে, আসবাক (রা) বলেন ৪ আমি আমার ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকিয়াই ইব্ন খাত্তাব (রা)-এর দাস হিসাবে নিয়োজিত ছিলাম ৷ তিনি আমাকে ইসলামের প্রতি আহ্বান করিতেছিলেন। আমিও তাহার আহ্বান প্রত্যাখ্যান করিতেছিলাম । তখন তিনি বলেন, ‘ইসলামের ব্যাপারে কোন জবরদস্তি নাই’ । তিনি আরও বলেন, হে আসবাক! তুমি ইসলাম গ্রহণ করিলে তোমার অনেক কল্যাণ হইত । আলিমগণের বৃহৎ একটি দল বলেন, এই আয়াতটি সেই সকল কিতাবীদের বেলায় প্রযোজ্য যাহারা তাহাদের দীন বিলুপ্তির পূর্বে তাহা গ্রহণ করিয়াছেন এবং ইসলাম প্রতিষ্ঠিত হইবার পর জিযিয়া দিয়া থাকিত । অন্য একটি দল বলেন, যুদ্ধের আয়াত দ্বারা এই আয়াতটি রহিত হইয়া গিয়াছে। তাই এখন সকল সম্প্রদায়কে সত্য-সরল ইসলামের প্রতি দাওয়াত দেওয়া প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব এখন যদি কেহ ইহা গ্রহণে অস্বীকৃতি জানায় অথবা জিযিয়া দান করিয়া মুসলমানদের অধীনতা গ্রহণ করিতে অসম্মতি প্রকাশ করে, তাহা হইলে তাহাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করিতে হইবে । এই হইল ‘হইকরাহ’ বা জবরদস্তির আসল অর্থ । কেননা আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন 8 5 1 HEE Ms Al FS A Se “অতি সত্বরই তোমাদিগকে ভীষণ শক্তিশালী এক সম্প্রদায়ের দিকে আহ্বান করা হইবে; হয় তোমরা তাহাদের সঙ্গে যুদ্ধে রত হইবে, না হয় তাহারা ইসলাম গ্রহণ করিবে।” আল্লাহ তা'আলা আরও বলিয়াছেন ৪ ele BEV aiid OKT als CUBIC, “হে নবী! কাফির ও মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করুন এবং তাহাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করুন ৷” কুরআনের অন্য স্থানে রহিয়াছে $ £4 9, 020 02 +0, 220 ot 0270 8 " RAE il 3 পৰল oe KATATE SEPA অর্থাৎ “হে মু'মিনগণ! তোমরা তোমাদের আশেপাশের কাফিরদের সঙ্গে যুদ্ধ কর, তাহাদের প্রতি কঠোরতা প্রদর্শন কর এবং বিশ্বাস রাখিও যে, আল্লাহ খোদাভীরুদের সঙ্গে রহিয়াছেন।”
— পৃষ্ঠা ৩৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।