তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৫০ _ তাফসীরে ইব্ন কাছীর অবশ্য উমর (রা) হইতে এই হাদীসটি কেহ কেহ মাওকুফ ও মুরসাল সূত্রেও বর্ণনা করিয়াছেন এবং কেহ কেহ উহা হইতে ক্রাস-বৃদ্ধি করিয়াও বলিয়াছেন। তবে সবগুলির মধ্যে আরশের বর্ণনা সম্বলিত জুবাইর ইব্‌ন মুতইমের (র) রিওয়ায়েতটিই সর্বাপেক্ষা দুর্বল । উহা আবূ দাউদ স্বীয় সুনানে বর্ণনা করিয়াছেন। আল্লাহই ভাল জানেন। ইব্ন মারদুবিয়া ও ইব্ন জাবির প্রমুখ বুরাইদার সনদে বর্ণনা করেন যে, কিয়ামতের দিন কুরসীকে ফয়সালার জন্য রাখা হইবে। উল্লেখ্য যে, ইহা এই আয়াতের আলোচ্য বিষয় নয় । তবে কোন কোন মুসলিম বিজ্ঞানীর ধারণা যে, কুরসী হইল অষ্টম আকাশ, যাহাকে এ ৩০15১ বলা হয়। তাহার উপরেও নবম আকাশ রহিয়াছে, যাহাকে ,:২১। 4! বলা হয়। কেহ কেহ ইহাকে 4৮ ও বলিয়াছেন। কিন্তু অন্যান্য আলিম ইহার সত্যতা অস্বীকার করিয়াছেন। হাসান বসরী (র) হইতে জুআইবিরের সূত্রে ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, হাসান বসরী (র) বলেন ৪ . আরশই হইল কুরসী । তবে সঠিক কথা হইল যে, কুরসী আরশ নয় এবং আরশ কুরসীর চাইতে বড়। আর ইহাই হাদীস ও দলীল দ্বারা প্রমাণিত হয়। এই বিষয়ে ইব্‌ন জারীর (র) উমর (রা)-এর সূত্রে বর্ণিত আবদুল্লাহ ইব্‌ন খলীফার হাদীসটিকে নির্ভরযোগ্য মনে করেন। কিন্তু আমাদের নিকট এই হাদীসটির বিশুদ্ধতার ব্যাপারে সন্দেহ রহিয়াছে বলিয়া মনে হয়। অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ (২৫৮% ১১%:২, (আর সেইগুলিকে ধারণ করা তাহার পক্ষে কঠিন নয়।) অর্থাৎ আসমান ও যমীন এবং ইহার অভ্যন্তরের প্রতিটি সৃষ্টিকে রক্ষণাবেক্ষণ করা তাহার জন্য কোন কষ্টকর ব্যাপার নয়; বরং ইহা তাহার জন্য খুবই সহজ । আর তিনি সমগ্র সৃষ্টি তাহার নিকট অতি নগণ্য ও তুচ্ছ এবং সকলেই তাহার নিকট মুখাপেক্ষী ও দরিদ্র ! তিনি এশ্বর্যশালী ও অতি প্রশংসিত । তিনি যাহা ইচ্ছা তাহাই করেন। তাহাকে হুকুম দিবার কেহ নাই । নাই তাহার কার্যের কোন হিসাব গ্রহণকারী! তিনিই সকল বস্তুর উপর একচ্ছত্র ক্ষমতাবান ও সকলের হিসাব আদায়কারী, সকল জিনিসের একমাত্র মালিকানা তাহার । তিনি ব্যতীত কোন উপাস্য নাই, নাই কোন প্রতিপালক । তাই বলা হইয়াছে £ ,৮। | 5 তিনি সমুন্নত মহীয়ান । তেমনি অন্যত্ৰ তিনি বলিয়াছেন ৪ J," ৯, অর্থাৎ তিনি মহীয়ান-গরীয়ান ৷ উল্লেখ্য যে, আলোচ্য আয়াতটি এবং এই ধরনের যত আয়াত ও হাদীস রহিয়াছে, এই সম্বন্ধে পূর্ববর্তী বিজ্ঞ আলিমগণের অভিমত হইল যে, এই বিষয়গুলোর প্রকৃত অবস্থা জানার চেষ্টা না করিয়া ও প্রলম্বিত আলোচনায় প্রবৃত্ত না হইয়া উহা যেইভাবে আল্লাহ্‌ বর্ণনা করিয়াছেন, সেইভাবে উহার প্রতি ঈমান রাখা এবং কোন বস্তুর সাথে উহার পরিমাপ ও তুলনা না করাই ঈমানদারের কাজ । তাহা হইলে কোন সন্দেহ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে না। SHUT HG he LN Os tif HA SSILMNG HHS (Ye) OG Rye DIO IGEN ABI BINT SANE BT OSH

— পৃষ্ঠা ৩৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।