তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বাকারা ৩৪৯ ‘কুরসী’ বলা হয় দুইটি পা রাখার স্থানকে এবং আরশের পরিধি সম্পর্কে কোন ব্যক্তির কোন ধারণা নাই ।” ইব্‌ন আব্বাস (রা)-এর সনদে সুফিয়ান ছাওরী (র) হইতে ধারাবাহিকভাবে আবূ আসিম, মুহাম্মদ ইব্‌ন মাআ'ব, আবুল আব্বাস মুহাম্মদ ইব্‌ন আহমদ মাহবুবী ও হাকেম (র) স্বীয় মুসতাদরাকেও ইহা বর্ণনা করিয়াছেন। অতঃপর বলিয়াছেন, সহীহদ্বয়ের শর্তানুযায়ী এই হাদীসটি বিশুদ্ধ । তবে তাহারা ইহা উদ্ধৃত করেন নাই । আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে সুদ্দীর পিতা, সুদ্দী, প্রত্যাখ্যাত বর্ণনাকারী হাকাম ইব্‌ন যহীর আল ফাযালী ও ইব্ন মারদুবিয়াও অনুরূপ বর্ণনা করিয়াছেন। তবে উহা সহীহ্‌ নয়। আবূ মালিক (র) হইতে সুদ্দী বলেন £ ‘কুরসী’ হইল আরশের নিচে অবস্থিত সুদ্দী (র) বলেন ঃ পৃথিবী ও আকাশসমূহ কুরসীর বলয়ের অভ্যন্তরে এবং কুরসী হইল আরশের সন্মুখে অবস্থিত । ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক (র) বলেন £ঃ সাত আসমান এবং সাত যমীনকে যদি একটি একটি করিয়া আলাদা করা হয়, অতঃপর একটির সাথে আর একটিকে যদি পাশাপাশি মিলাইয়া দেওয়া হয়, তবে তাহা কুরসীর তুলনায় এতই ক্ষুদ্র হইবে যেন বিশাল মরু প্রান্তরে, উহা একটি বিন্দু মাত্র । ইব্‌ন জারীর ও ইব্‌ন আবূ হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। ইব্‌ন যায়েদের পিতা হইতে ধারাবাহিকভাবে ইব্ন যায়েদ; ইব্‌ন ওহাব, ইউনুস ও ইব্ন জারীর (র) বর্ণনা করেন যে, ইব্ন যায়েদের পিতা বলেন ঃ রাসুলুল্লাহ (সা) বলিয়াছেন, সাতটি আকাশ কুরসীর মধ্যে এভাবে বিরাজমান, যেভাবে একটি থলের মধ্যে সাতটি দিরহাম বিদ্যমান থাকে । আবূ যর গিফারী (রা) ধারাবাহিকভাবে আবূ ইদ্রীস খাওলানী, কাসিম ইব্ন মুহাম্মদ ইব্‌ন ওহাইব মুকিররী, সুলায়মান ইবৃন আহমদ ও আবূ বকর ইব্ন মারদুবিয়া (র) বর্ণনা করেন যে, আবূ যর গিফারী (রা) বলেন $ নবী (সা)-এর নিকট কুরসী সম্পর্কে জিজ্ঞাসা করায় তিনি বলেন, যেই মহাসত্তার হাতে আমার আত্মা, চরম 7 খাজা আকাশ যেন দিগস্তহীন মরু প্রান্তরে একটি বৃত্ত মাত্র। উমর (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন খলীফা, আবূ ইসহাক, ইস্রাঈল, ইব্‌ন আবূ বকর, যহীর ও আবূ ইআলা মুসলী (রা) স্বীয় মুসনাদে বর্ণনা করেন যে, উমর (রা) বলেন $ জনৈক মহিলা রাসূলুল্লাহ (সা)-এর নিকট উপস্থিত হইয়া আরয করেন ৪ (হে আল্লাহর রাসূল) আপনি আল্লাহর নিকট দুআ করুন, তিনি যেন আমাকে জান্নাতবাসিনী করেন। অতঃপর রসূলুল্লাহ (সা) বলেন ঃ আল্লাহর শান এত বড় যে, তাহার কুরসী পৃথিবী ও আকাশসমূহকে চড় করিয়া শব্দ করে।” এই হাদীসটি হাফিল বাযযার (র) তীহার প্রসিদ্ধ মুসনাদে, আবূ ইব্‌ন হুমাইদ ও ইব্ন জারীর তাহাদের তাফসীরে, তিবরানী ও ইব্‌ন আবু হাতিম কিতাবুস সুন্নায় এবং আবদুল্লাহ ইব্‌ন খলীফা হইতে আবূ ইসহাক সাবিঈর সূত্রে হাফিয যিয়া ‘কিতাবুল মুখতারে’ও ইহা বর্ণনা করিয়াছেন। তবে ইহা প্রসিদ্ধ নহে এবং উমর র (রা) হইতে ইহা শোনার মধ্যেও সন্দেহ রহিয়াছে । 2

— পৃষ্ঠা ৩৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।