Contents ৩৪৪ তাফসীরে ইব্ন কাছীর অন্য একটি হাদীসে আবূ ইমামা (র) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্ন যিয়াদ, মুহাম্মদ আল আদমী ও আবূ বকর ইবন মারদুবিয়া (র) বর্ণনা করেন যে, আবূ ইমামা (র) বলেনঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরয নামাযের পরে আয়াতুল কুরসী পড়িবে তাহাকে মৃত্যু ব্যতীত অন্য কিছু বেহেশতে যাইতে বাধা দেয় না। হাসান ইবৃন বাশারের সূত্রে নাসায়ী (র) একটি বর্ণনা উদ্ধৃত করিয়াছেন; তাহাতে বলা হইয়াছে, দিনে এবং রাত্রে দুইবার পড়িলে। মুহাম্মদ ইব্ন হুমাইরের সূত্রে ইব্ন হাব্বানও (র) ইহা বর্ণনা করিয়াছেন। উল্লেখ্য যে, মুহাম্মদ ইব্ন হুমাইর ওরফে হামসী (র) ইমাম বুখারীর দৃষ্টিতে সত্যবাদী বর্ণনাকারী । উপরস্তু এই হাদীসের পূর্ণ সনদটিই বুখারীর শর্তের মানদণ্ডে উত্তীর্ণ । অবশ্য আলী (র), মুগীরা ইবৃন শুবা (র) ও জাবির ইব্ন আবদুল্লাহর (র) হাদীসে ইব্ন মারদুবিয়াও ইহা বর্ণনা করিয়াছেন তবে ইহার প্রত্যেকটি সনদই দুর্বল ৷ নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আবূ মুসা আশআরী (র) হাসান, কাভাদা, মুছাননা, আবূ হাসান ইব্ন যিয়াদ আল মূকিররী ও ইব্ন মারুদুবিয়া বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন ৪ আল্লাহ তা'আলা হযরত মুসা ইব্ন ইমরান (আ)-কে ওহী মারফত জানান যে, প্রত্যেক ফরয নামাযের পর আয়াতুল কুরসী পড়িবে। কেননা যে ব্যক্তি প্রত্যেক ফরয নামাযের পর ইহা পড়িবে আল্লাহ তাহাকে সকৃতজ্ঞ হৃদয়, যিকিরকারী জিহবা, নবীগণের মত পুণ্য ও সিদ্দীকগণের মত কর্ম দান করিবেন । তবে ইহার উপর নবী, সিদ্দাক এবং যে বান্দাকে আল্লাহ ঈমান পরীক্ষায় উত্তীর্ণ করিয়াছেন অথবা আল্লাহ যাহাকে দীনের পথে শহীদী মর্যাদায় সৌভাগ্যবান করার ইচ্ছা করিয়াছেন, সেই-ই দৃঢ়পদ থাকিতে পারে। এই হাদীসটি ‘মুনকার’ পর্যায়ের অর্থাৎ অগ্রহণযোগ্য । আয়াতুল কুরসী দিনের এবং রাতের প্রথমভাগে পড়িলে আল্লাহ তা'আলা তাহার রক্ষক হইবেন । এই বিষয়ের উপর একটি হাদীসে আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালমা (রা)। যারারা ইব্ন মাসনাব, আবদুর রহমান আল মালিকী, ইব্ন আবূ ফিদিয়াক, ইয়াহয়া ইব্ন মুগীরা, আবূ সালমা আল মাখযুমী আল মাদাইনী ও আবূ ঈসা তিরমিযী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (র) বলেন ৪ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি সকালে ১০১-০]! => হইতে }-]। «4! পৰ্যন্ত এবং আয়াতুল কুরসী পাঠ করিবে, সন্ধ্যা পর্যন্ত সে আল্লাহর বিশেষ আশ্রয়ে থাকিবে । আর যদি সন্ধ্যায় ইহা পড়ে তাহা হইলে সকাল পর্যন্ত সে আল্লাহর আশ্রয়ে থাকিবে । অতঃপর ইমাম তিরমিযী (র) বলেন, এই হাদীসটি গরীব । উপরন্তু কোন কোন আলিম আবদুর রহমান ইব্ন আবূ বকর ইব্ন আবু মুলাদকী আলমালিকীর (র) স্মরণ শক্তি কমের অভিযোগ করিয়া তাহার হাদীস অগ্রহণযোগ্য বলিয়া মন্তব্য করিয়াছেন ।
— পৃষ্ঠা ৩৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।