তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বাকারা ৩৪৩ আর ইহার নেতা বা সর্দার হইল একটি আয়াত । উহা হইল ‘আয়াতুল কুরসী’ । ইমাম তিরমিযী (র) বলেনঃ এই হাদীসটি গরীব এবং অপরিচিত । অবশ্য হাকীম ইব্ন জুবাইর (র)-এর হাদীসটি ইহার ব্যতিক্রম । কিন্তু শু‘বা (র) উহাকে যঈফ বলিয়াছেন। আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি-আহমাদ (র) ইয়াহয়া ইব্‌ন মুঈন ও কোন কোন ইমামও ইহাকে যঈফ বলিয়াছেন ইব্‌ন মাহদী ইহা পরিত্যাগ করিয়াছেন। উপরজ্ভু সাদী বলেন, ইহা একটি মিথ্যা হাদীস । উমর ইব্ন খাত্তাব (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন উমর (রা) ইয়াহয়া ইব্‌ন ইয়ামার, মুহাম্মদ বুখারী, ঈসা ইব্ন মুহাম্মদ মারুষী, আবদুল বাকী ইব্‌ন নাফে ও ইব্ন মারদুবিয়া (র) বর্ণনা করেন যে, উমর (রা) একবার শহরতলীর কতগুলো লোককে নিশ্চুপ হইয়া বসিয়া থাকিতে দেখিলেন এবং তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের মধ্যে কেহ বলিতে পার, কুরআন শরীফের মধ্যে সবচাইতে সম্মানিত আয়াত কোন্টি ? তখন ইব্ন মাসউদ (রা) বলিলেন, আমার ইহা ভালো জানা আছে। কেননা, রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, 5১4 ০ ১৯ ১। ৷ 9 4 হইল কুরআনের সবচাইতে সন্মানিত আয়াত ৷ অন্য একটি হাদীসে ইস্‌মে আযম সম্পর্কে বলা হইয়াছে যে, আসমা বিনতে ইয়াযীদ ইবৃন সাকান (র) হইতে ধারাবাহিকভাবে শাহর ইব্ন হাওশাব, আবদুল্লাহ্‌ ইবৃন আবূ যিয়াদ, মুহাম্মদ ইব্‌ন বুকাইর ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আসমা বিনতে ইয়াযীদ ইব্‌ন সাকান (র) বলেন, আমি রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি 1 41 ১ 4 এবং ৯ 1 dy dd এই দুই আয়াতে ইসমে আযম রহিয়াছে। অনুরূপভাবে আবূ দাউদ (র) মুসাদ্দাস হইতে, তিরমিযী (র) আলী ইব্ন খাশরাম হইতে এবং ইব্‌ন মাজা (র) আবূ বকর ইব্‌ন আবূ শায়বা হইতে উহা বর্ণনা করিয়াছেন। অবশ্য প্রত্যেকেই আবদুল্লাহ ইব্‌ন আবূ যায়দ (র) হইতে ঈসা ইব্‌ন ইউনুসের সূত্রেও ইহা বর্ণনা করিয়াছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান-সহীহ । উপরোল্লিখিত হাদীসের মর্মরূপে উর্ধ্বতন সূত্রে আবূ ইমামা হইতে ধারাবাহিকভাবে কাসিম নুসাইর ও ইবৃন মারদূবিয়া (র) বর্ণনা করেন যে, আবূ ইমামা (র) বলিয়াছেন £ আল্লাহর ইসমে আযযম দ্বারা দু'আ করিলে উহা আল্লাহ কবুল করেন। আর উহা সূরা বাকারা, আলে ইমরান ও তোয়াহা-এর মধ্যে রহিয়াছে। দামেঙ্কের খতীব হিশাম ইব্‌ন আম্মার (র) বলেন ৪ সূরা বাকারার মধ্যে ইসমে আযমের আয়াত হইল ',",%। "/= ৯% %0৷ 0/1 ও আলে ইমরানের মধ্যে হইল ১ “1 £২8 ৷ ১৯% ০ এবং তোয়াহা-এর মধ্যে হইল £১০ ৯১ ১৯১৯ ১]। ০১০১ এই আয়াতটি

— পৃষ্ঠা ৩৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।