তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৪২ তাফসীরে ইব্ন কাছীর কুরসী শেষ করিল । অতঃপর আমি তাহাকে ছাড়িয়া দিলাম এবং আর আসে নাই । পরিশেষে আবূ হুরায়রা (রা) নবী (সা)-এর নিকট ইহা বলিলে তিনি বলেন, তুমি যাহা জানিয়াছ উহা বস্তুব। আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবুল মুতাওয়াক্কিল, ইসমাঈল ইবন মুসলিম, শুআইব ইব্‌ন হারব আহমদ ইবৃন মুহাম্মদ ইব্‌ন উবাইদুল্লাহ ও ইমাম নাসায়ীও অনুরূপ বর্ণনা করিয়াছেন। উল্লেখ্য যে, পূর্ব বর্ণিত উবাই ইব্ন কা‘ব (র)-এর বর্ণনাটি নিয়া এই বিষয়ের মোট তিনটি রিওয়ায়েত বর্ণনা করা হইল। অন্য একটি ঘটনা আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (র) হইতে ধারাবাহিকভাবে শা'বী, আবূ আসিম ছাকাফী, আবূ মুআবিয়া ও আবূ উবাদ তাহার কিতাবুল গরীবে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (র) বলেন £ জনৈক ব্যক্তির সাথে ভ্রিনের সাক্ষাৎ হয়। সাক্ষাতের পর জিনটি সেই ব্যক্তিকে বলিল, আমার সাথে সন্তযুদ্ধ করিবে ? তুমি যদি আমার সাথে মসন্লযুদ্ধে বিজয়ী হইতে পার, তাহা হইলে তোমাকে কুরআনের এমন একটি আয়াত শিখাইয়া দিব, যাহা পড়িয়া তুমি ঘরে প্রবেশ করিলে শয়তান তোমার ঘরে প্রবেশ করিতে পারিবে না। অতঃপর মানুষটি ভ্বিনটিকে মনল্তযুদ্ধে পরাজিত করিল । যুদ্ধের পর সেই ব্যক্তি ভ্রিনটিকে বলিল যে, তুমি তো দুর্বল ও কাপুরুষ এবং তোমার হাত কুকুরের হাতের মত । তোমরা জ্রিনেরা কি সবাই এই ধরনের, না কেবল তুমি এই ধরনের ? সে বলিল, আমিই জ্বিনের মধ্যে সবার চাইতে শক্তিশালী ৷ দ্বিতীয়বার আবার সে সন্পযুদ্ধের জন্য আহবান করিলে সেইবারও জ্রিনটি পরাজিত হয়। তখন জ্রিনটি বলিল, সেই আয়াতটি হইল ‘আয়াতুল কুরসী ৷’ যে ব্যক্তি ঘরে প্রবেশের সময় ইহা পড়িবে, তাহার বাড়ি হইতে শয়তান গাধার মত চিৎকার করিতে করিতে পালাইয়া যাইবে । ইব্‌ন মাসউদ (র) ইহা বর্ণনা করার পর এক ব্যক্তি তাহাকে জিজ্ঞাসা করেন, সেই লোকটি কি উমর (রা) ? তদুত্তরে তিনি বলিলেন, উমর (রা) ব্যতীত ইহা কাহারও দ্বারা কি সম্ভব! আবূ উবাইদ (রা) বলেন £ J,.2/। অর্থ দুর্বল শরীর । অন্য একটি হাদীসে আবু হুরায়রা (র) হইতে ধারাবাহিকভাবে আবু সালিহ, হাকীম ইবৃন আর হাকাম (র) স্বীয় মুসতাদরাকে বর্ণনা করিয়াছেন যে, আবু হুরায়রা (রা) বলেন ৪ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রহিয়াছে, যে আয়াতটি সমগ্র কুরআনের নেতা স্বরূপ । উহা পড়িয়া ঘরে প্রবেশ করিলে শয়তান বাহির হইয়া যায়। উহা হইল ‘আয়াতুল কুরসী ৷’ অনুরূপভাবে যায়দের সূত্রে হাকীম ইব্‌ন জুবাইর হইতে ইহা বর্ণনা করা হইয়াছে। তিনি বলিয়াছেন যে, ইহার বর্ণনাসূত্র বিশুদ্ধ । অন্যদিকে যায়দের হাদীসে তিরমিযী (র) বর্ণনা করেন যে, প্রত্যেক জাতির মধ্যে পাহাড়ের মত অটল অতি সম্মানিত বড় নেতা থাকে অনুরূপভাবে কুরআনের মধ্যে সর্বোচ্চ আসন হইল সূরা বাকারার ।

— পৃষ্ঠা ৩৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।