তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৩৮ তাফসীরে ইব্‌ন কাছীর অপর একটি হাদীসে আসকা আল বিকরী (র) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আসকার আল মক্কী, আবু ইয়াধীদ আল কারাতিসী ও হাফিজ আবুল কাসিম আত্‌ তিবরানী (র) বর্ণনা করেন যে, আসকা বিকরী (র) শুনিয়াছেন যে, একদা নবী (সা) মুহাজিরদের নিকট গেলে এক ব্যক্তি তাহাকে জিজ্ঞাসা করেন, কুরআনের মধ্যে সবচাইতে বড় আয়াত কোনটি ? নবী (সা) বলেন $ PY Es BA Yl Sl Ia 1% হইতে আয়াতের শেষ পৰ্যন্ত । অপর একটি হাদীসে সালমা ইব্‌ন ওয়ার্দান (র) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন হারিছ ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, সালমা ইব্ন ওয়ার্দান বলেন, তাহাকে আনাস ইব্ন মালিক (র) বলিয়াছেন যে, একদা রাসূলুল্লাহ (সা) কোন এক সাহাবীকে জিজ্ঞাসা করেন, তুমি কি বিবাহ করিয়াছ ? সাহাবী বলিলেন, না, আমার কাছে ধন-সম্পদ কিছুই নাই । অতঃপর রাসূলুল্লাহ (সা) তাহাকে বলেন, তোমার নিকট কি*,১1 [| ৯] নাই ? তিনি বলিলেন, জ্বী, আছে । রাসূল (সা) বলেন, ইহা হইল কুরআনের এক-চতুৰ্থাংশ । ইহার পর বলেন, তোমার নিকট কি "3411 451 ১:5 নাই ? তিনি বলিলেন, জ্বী, আছে। রাসূল (সা) বলেন, ইহা হইল কুরআন শরীফের এক-চতুৰ্থাংশ । রাসূল (সা) জিজ্ঞাসা করেন, তোমার নিকট কি 13 ৩,1১1, নাই ? সাহাবী বলিলেন, জ্বী, আছে ।. তিনি. বলিলেন, ইহা হইল কুরআন শরীফের এক-চতুৰ্থাংশ । রাসূল (সা) জিজ্ঞাসা করেন, তোমার নিকট কি <! 5 2 [3| নাই ? সাহাবী বলিলেন, জী, আছে। হুযুর (সা) বলেন, ইহা হইল কুরআনের এক-চতুৰ্থাংশ । অতঃপর রাসূল (সা) জিজ্ঞাসা করেন, তোমার নিকট কি ‘আয়াতুল কুরসী’ নাই ? সাহাবী বলিলেন, জ্বী, আছে । রাসূল (সা) বলিলেন, ইহাও কুরআনের এক-চতুৰ্থাংশ ৷ অপর একটি হাদীসে আবূ যর (র) হইতে ধারাবাহিকভাবে উবাইদ ইব্‌ন খাশখাশ, আবূ উমর দামেশকী, মাসউদী, ওয়াকী ইব্‌ন জাররাহ ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবূ যর জুনদুব ইব্‌ন জানাদাহ (র) বলেন ৪ একদা আমি নবীর (সা) নিকট আসিলে তাহাকে মসজিদে বসা দেখিতে পাই এবং আমিও গিয়া তাহার নিকট বসি । অতঃপর নবী (সা) বলেন-হে আবূ যর! নামায পড়িয়াছ ? আমি বলিলাম, না । তিনি বলিলেন, উঠ, নামায আদায় কর। আমি উঠিয়া নামায পড়িয়া আবার গিয়া বসিলাম । রাসূলুল্লাহ (সা) আমাকে তখন বলেন, মানুষ শয়তান হইতে এবং জ্বিন শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা কর! আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! মানুষও শয়তান হয় নাকি ? তিনি বলিলেন, হা । আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! নামায সম্বন্ধে আপনি কি বলেন ? তিনি বলিলেন, ইহা একটি উত্তম বিষয় । তবে যাহার ইচ্ছা বেশি অংশ নিতে পারে এবং যাহার ইচ্ছা কম অংশ নিতে পারে। আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! আর রোযা ? তিনি বলিলেন, ইহা একটি উত্তম ফরয এবং উহা আল্লাহর নিকট অতিরিক্ত জমা থাকিবে। আমি

— পৃষ্ঠা ৩৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।