তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ' সূরা বাকারা ৩৩৭ আয়াতুল কুরসীর ফযীলত সম্পর্কে উবাই ইব্ন কা‘বের পিতা হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইবৃন উবাই ইব্‌ন কা'ব (র), উবাইদা ইব্‌ন আবূ লুবাবা, ইয়াহয়া ইব্‌ন আবূ কাছীর, আওযাঈ, মাইসারাহ, আহমদ ইব্ন ইব্রাহীম দাওরাকী ও হাফিজ আবূ ইয়ালা আল মোসেলী (র) বর্ণনা করেন, যে, উবাই ইব্‌ন কা‘বের (র) পিতা তাহাকে বলেন ৪ আমার খেজুর ভর্তি একটি বস্তা ছিল এবং প্রত্যেকদিন সেইটা আমি পরিদর্শন করিতাম ৷ হ্্তু একদিন কিছুটা খালি দেখিয়া রাত্রি জাগিয়া পাহারা দিলাম । হঠাৎ দেখিতে পাইলাম যে, যুবক ধরনের কে একজন আসিল! আমি তাহাকে সালাম দিলাম; সে সালামের উত্তর দিল। অতঃপর জিজ্ঞাসা করিলাম, তুমি কি জ্বিন না ইনসান? সে বলিল, আমি জ্বিন । আমি বলিলাম, তোমার হাতটা বাড়াও তো। সে বাড়াইলে আমি তাহার হাতে হাত বুলাই । হাতটা কুকুরের হাতের গঠনের মত এবং কুকুরের লোমও রহিয়াছে। আমি বলিলাম, সকল জ্বিন কি এই ধরনের? সে বলিল, সমগ্র জ্বিনের মধ্যে আমিই সর্বাপেক্ষা বেশী শক্তিশালী । ইহার পর আমি তাহাকে বলিলাম, যে উদ্দেশ্যে তুমি আসিয়াছ উহা তুমি কিভাবে সাহস পাইলে ? সে উত্তরে বলিল, আমি জানি যে, আপনি দানপ্রিয় । তাই ভাবিলাম, সবাই যখন আপনার নিয়ামতের দ্বারা উপকৃত হইতেছে, তাহা হইলে আমি কেন বঞ্চিত হইব ? অবশেষে তাহাকে জিজ্ঞাসা করিলাম, তোমাদের অনিষ্ট হইতে কোন্‌ জিনিস রক্ষা করিতে পারে? সে বলিল, তাহা হইল ‘আয়াতুল কুরসী’ । হুযুর (সা) বলেন, দুষ্ট তো ঠিক বলিয়াছে। হাকেম (র) স্বীয় মুসতাদরকে উবাই ইব্‌ন কা‘বের (রা) দাদা হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্‌ন আমর ইব্ন উবাই ইব্‌ন কা'ব (র) হাযরামী ইব্‌ন লাহিক, ইয়াহয়া ইবন আবূ কাছীর, হরব ইব্‌ন শাদ্দাদ ও আবূ দাউদ তায়ালুসীর (র) সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। হাকেম (র) ইহার বর্ণনাসূত্রকে সহীহ্‌দ্বয়ের শর্ত মোতাবেক বলিয়াছেন, কিন্তু তাহারা উহা তাহাদের সংকলনে উদ্ধৃত করেন নাই । অপর একটি সূত্রে আবু সালীল হইতে ধারাবাহিকভাবে উছমান ইবন ইতাব, মুহাম্মদ ইব্‌ন জাফর ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবূ সালীল (র) বলেনঃ নবী (সা)-এর কোন এক সাহাবীর সাথে লোকজন কথা বলিতেছিল। কথা বলিতে বলিতে তিনি ঘরের ছাদের উপর উঠেন। তখন তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) একবার জিজ্ঞাসা করেন যে, বলিতে পার, কুরআন শরীফের কোন্‌ আয়াতটি সবচাইতে বড় ? তখন জনৈক সাহাবী বলেন, ৯১/১ 1 Pall ll (এই আয়াতটি সবচাইতে বড়)। অতঃপর সেই লোকটি বলেন, আমি এই উত্তর দেওয়ার পর হুযুর (সা) আমার কাঁধের উপর হাত রাখেন এবং আমি উহার শীতলতা বুক পর্যন্ত অনুভব করিতেছিলাম । অথবা তিনি বুকে হাত রাখিয়াছিলেন এবং আমি উহার শীতলতা কাঁধ পর্যন্ত অনুভব করিতেছিলাম । অতঃপর হুযুর (সা) বলেন, হে আবূ মানযার! তোমাকে এই উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ ৷ কাছীর (২য় খণ্ড) ৪৩

— পৃষ্ঠা ৩৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।