Contents ৩৩৪ তাফসীরে ইব্ন কাছীর যদি বলা হয়, আলোচ্য আয়াতটি এবং আবূ হুরায়রা (র) হইতে সহীহদ্বয়ে বর্ণিত আলোচিতব্য হাদীসটির মধ্যে আপাত বিরোধের নিষ্পত্তি কি? উক্ত হাদীসটি হইল এই যে, আবূ হুরায়রা (র) বলেন £ঃ একজন মুসলমান এবং একজন ইয়াহুদীর মধ্যে নবীগণের পারস্পরিক প্রাধান্যের বিষয়ে বিতর্কের এক পর্যায়ে গিয়ে ইয়াহুদী ব্যক্তি বলেন, আল্লাহর কসম! পৃথিবীর সকল নবীর চাইতে মূসাই (আ) সর্বশ্রেষ্ঠ । ইহা শুনিয়া মুসলমান ব্যক্তি তাহার গালে চড় কষাইয়া দিয়া বলিল, হে খবীছ। মুহাম্মদের (সা) চাইতে কে শ্রেষ্ঠ? অতঃপর ইয়াহুদী লোকটি রাসূলের (সা) নিকট আসিয়া নালিশ করিলে হুযুর (সা) বলেন, আমাকে কোন নবীর উপর প্রাধান্য দেওয়া হইতে বিরত থাক। কেননা কিয়ামতের দিন লোকজন যখন বেকারার হইয়া দৌড়াদৌড়ি করিতে থাকিবে, তখন সর্বাগ্রে আমি উঠিয়া সুপারিশের জন্য আল্লাহর আরশের দিকে যাইব। কিন্তু আমি যাইয়া দেখিব মূসা (আ) কঠিন হন্তে আরশ ধরিয়া দাড়াইয়া আছেন। তাই কিভাবে বলি যে, তৃর পাহাড়ের সেই (এতিহাসিক) ঘটনার দ্বারা আমার চাইতেও তিনি প্রাধান্যপ্রাপ্ত হন নাই? তাই তোমরা আমাকে কোন নবীর উপর প্রাধান্য দান করিও না।’ অন্য একটি রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, রাসূল (সা) বলিয়াছেন ৪:১১ 5, 11.5559 অর্থাৎ তোমরা আল্লাহর নবীগণের মধ্যে মর্যাদায় পাৰ্থক্য করিও না।' প্রথম জওয়াব ৪ এই হাদীসটি তিনি বর্ণনা করিয়াছেন আল্লাহ তা'আলা তাহাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করার পূর্বে । তবে এই উক্তিটি ততটা শক্তিশালী নয়। কেননা ইহার বক্তব্যের বিষয়ের উপর সন্দেহ রহিয়াছে। | দ্বিতীয় জওয়াব ঃ রাসূলুল্লাহ (সা) নিছক ভ্দ্বতা ও শিষ্টাচারের খাতিরে বলিয়াছেন। তৃতীয় জওয়াব ৪ তিনি উপরে উল্লিখিত হাদীসের ঘটনার মত দুই পক্ষের তর্কবিতর্কের সময় এইভাবে প্রাধান্য দান করিতে নিষেধ করিয়াছেন। চতুৰ্থ জওয়াব ঃ রাসূলুল্লাহ (সা) ইহা দ্বারা গোড়ামি করিয়া এক নবীর উপর অন্য নবীকে মর্যাদা দান করিতে নিষেধ করিয়াছেন। পঞ্চম জওয়াব £ কোন নবীকে কোন ব্যক্তির প্রাধান্য দান করার অধিকার নাই। ইহা একমাত্র আল্লাহরই ইচ্ছাধীন। আর ঈমানদারদের কাজ হইল আল্লাহর সিদ্ধান্তকে নত শিরে মানিয়া নেওয়া ! অতঃপর আল্লাহ তা'আলা বলেন 8 ol LN (এবং আমি মরিয়ম-তনয় ঈসাকে বিভিন্ন মু‘জিযা দান করিয়াছি) অর্থাৎ ইহা স্পষ্ট ও অকাট্যভাবে প্রমাণ করে যে, বনী ইসরাঈলদের নিকট যাহাকে পাঠান হইয়াছে তিনি আল্লাহর বান্দা এবং তাহাদের প্রতি আল্লাহর প্রেরিত রাসূল । তিনি আরও বলেন ৪ [> ॥০১৷ 4811 (এবং তাহাকে আমি ‘রুহুল কুদুস' দ্বারা শক্তি দিয়াছি) অর্থাৎ আল্লাহ তাহাকে জিব্রাঈলের (আ) মাধ্যমে সাহায্য করিয়াছেন।
— পৃষ্ঠা ৩২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।