Contents ৩২০ তাফসীরে ইব্ন কাছীর একজন বর্ণনাকারী আলী ইব্ন যায়দ ইব্ন জাদআন ইমাম আহমাদের নিকট অগ্রহণযোগ্য বলিয়া বিবেচিত৷ কিন্তু আবূ উছমান নাহদী হইতে ধারাবাহিকভাবে যায়দ আল-জাদআন, ইবন খাল্লাদ আল মুআদ্দাব ও ইব্ন আবু হাতিম বৰ্ণনা করেন যে, আবূ উছমান নাহদী বলেন $ আবু হুরায়রার (রা) খিদমতে আমার চাইতে বেশি কেহই থাকেন নাই । তিনি হজ্বে রওয়ানা করিয়া গেলে আমি তাহার পিছনে পিছনে রওয়ানা করি। বসরায় যাইয়া শুনিতে পাই যে, সেখানে লোকেরা তাহার উদ্ধৃতি দিয়া বলেন, রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ একটি পুণ্যের বিনিময়ে লক্ষ লক্ষ পুণ্য বৃদ্ধি করিয়া দিয়া থাকেন ।' আমি তাহাদিগকে বলিলাম, আল্লাহর শপথ! আবু হুরায়রার (রা) সাহচর্যে আমার চাইতে বেশি কেহ থাকে নাই । কিন্তু আমি তো তাহার নিকট হইতে এমন হাদীস শুনি নাই । পরিশেষে এই ব্যাপারে তাহাকে জিজ্ঞাসা করার ইচ্ছা নিয়া সেখান হইতে চলিয়া আসি । কিন্তু ইতিমধ্যে তিনি হজ্তে চলিয়া যান। আমিও এই ব্যাপারে তাহার সহিত সাক্ষাৎ লাভের জন্য হজ্বের উদ্দেশ্যে রওয়ানা হইয়া যাই । সেখানে তাহার সহিত সাক্ষাৎ হইলে আমি বলিলাম, হে আবু হুরায়রা! বসরাবাসীরা কিভাবে আপনার উদ্ধৃতি দিয়া ইহা বর্ণনা করিতেছে যে, আল্লাহ তা'আলা একটি পুণ্যের বিনিময়ে লক্ষ লক্ষ পুণ্য বৃদ্ধি করিয়া থাকেন ? অতঃপর তিনি আমাকে লক্ষ্য করিয়া বলেন, হে আবূ উছমান ৷ ইহাতে আশ্চর্যের কি আছে ? আল্লাহর শপথ করিয়া বলিতেছি, তিনি বলিয়াছেন ৪ £5 Gini od a BLS Cnt i a SMG Ss অর্থাৎ এমন কে আছে, যে আল্লাহকে ঝণ দিবে উত্তম ঝণ ? অতঃপর আল্লাহ তাহাকে দ্বিগুণ-বহুগুণ বৃদ্ধি করিয়া দিবেন। আমার আত্মা যাহার হাতে সেই মহান সত্তা আল্লাহর কসম! আমি রাসুলুল্লাহকে (সা) বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন, ‘আল্লাহ তা'আলা একটি পুণ্যের বিনিময়ে এক লক্ষ হইতে দুই লক্ষ পর্যন্ত পুণ্য দান করেন। তিরমিযী (র) এই বিষয়ের উপর একটি হাদীস উদ্ধৃত করিয়াছেন। উক্ত হাদীসেও আবদুল্লাহ ইব্ন উমর ইব্ন খাত্তাব (রা) হইতে ধারাবাহিকভাবে সালিম ও আমর ইব্ন দীনার বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্ন উমর ইব্ন খাত্তাব (রা) বলেন $ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি বাজারসমূহের মধ্যে কোন একটি বাজারে প্রবেশ করিবার সময় বলিবে ১৯ ১১৯d dss day Ene +' ৮-১ 0 = আল্লাহ তাহার জন্য লক্ষ লক্ষ পুণ্য লিখিবেন এবং তাহার লক্ষ লক্ষ পাপ মোচন করিয়া দিবেন। ইব্ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে, ঈসা ইব্ন মুসাইয়াব, আবূ ইসমাইল মুআদ্দাব, ইসমাঈল ইব্ন বিসাম, আবূ যারআহ ও আবূ হাতিম (র) বর্ণনা করেন যে, ইব্ন ba aD SSO ER SHH PROS UG OL ee er বীজের মত, RT ee Tee UA te TCT IEE
— পৃষ্ঠা ৩১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।