তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বাকারা ৩১৭ কৃতজ্ঞতা প্রকাশ করিতেছে না। অর্থাৎ আল্লাহ তাহাদিগকে 'দীন-দুনিয়ার সমুদয় নিয়ামত দান করা সত্বেও তাহারা আল্লাহর শোকর করে না। ইহা একটি শিক্ষণীয় ঘটনা এবং ইহা কয়েকটি বিষয়ের দলীলও বটে । যেমন, আল্লাহর নির্ধারিত তাকদীরের উপর কোন তদবীর কার্যকরী নয়। আর আল্লাহর সার্বভৌমত্ব হইতে ভাগিয়া যাওযার কোন স্থান নাই । অবশেষে তাহার দিকেই সবাইকে প্রত্যাবর্তন করিতে হইবে । কেননা সেই লোকগুলি জীবন বাচাইবার জন্য প্রেগের ভয়ে পালাইয়া যাইয়াও বাচিতে পারে নাই, বরং একসঙ্গে সবাইকে এক মুহূর্তের মধ্যে ইহলীলা সাঙ্গ করিতে হইয়াছে। এই বিষয়ে একটি সহীহ হাদীস আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন হারিছ ইব্‌ন নাওফিল, আবদুল হামীদ ইব্‌ন আবদুর রহমান ইবৃন যায়দ ইব্ন খাত্তাব, যুহরী, ইমাম মালিক, আবদুর রাযযাক ও ইসহাক ইব্ন ঈসা বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ উমর ইব্ন খাত্তাব (রা) সিরিয়ার দিকে রওয়ানা হইলে পথিমধ্যে ‘সারাগা’ নামক স্থানে সেনাবাহিনী প্রধান আবূ উবাইদা ইব্‌ন জাররাহর (রা) ও তাহার সংগীগণের সাথে সাক্ষাত হয়। তাহারা তাহাকে বলিলেন যে, সিরিয়ায় ভয়াবহ ভাবে প্রেগের প্রাদুর্ভাব ঘটিয়াছে। ইহার পর ইহা নিয়া সেখানে মতদ্বন্দের সৃষ্টি হয়। আবদুর রহমান ইব্ন আউফ (রা) বিশেষ প্রয়োজনে কোথায় যেন গিয়াছিলেন। ইতিমধ্যে তিনিও উপস্থিত হন এবং বলেন, এই বিষয়ে আমার জানা আছে। আমি রাসূলুল্লাহকে (সা) বলিতে শুনিয়াছি যে, যদি কোন এলাকায় মহামারী দেখা দেয় এবং তোমরা ‘যদি সেই এলাকায় থাক তাহা হইলে তোমরা সেই এলাকা হইতে অন্য কোথাও যাইবে না। আর যদি তোমরা শোন যে, অমুক এলাকায় মহামারী চলিতেছে, ত্রাহা হইলে তোমরা সেই এলাকায় যাইবে না । ইহা শুনিয়া উমর (রা) বলেন, আলহামদুলিল্লাহ! অতঃপর তিনি সেখান হইতে ফিরিয়া যান। ধারাবাহিকভাবে সালিম, যুহরী, ইব্‌ন আবূ যিইব, যায়দ আল আ'মী, হাজ্জাজ এবং আহমদ বলেন $ সিরিয়ায় অবস্থানের সময় আবদুর রহমান ইব্‌ন আউফ (রা) উমর (রা)-কে হুযুরের (সা) হাদীস উদ্ধৃত করিয়া বলেন ৪ “হুযুর (সা) বলিয়াছেন যে, প্লেগ নামক গযব দ্বারা আল্লাহ পূর্ববর্তী উন্মতদেরকে শাস্তি দিয়াছেন । তোমরা যদি কোথাও প্লেগের কথা শোন তাহা হইলে তথায় প্রবেশ করিবে না। আর যদি তোমাদের স্থানে তাহা দেখা দেয় তাহা হইলে ভাগিয়াও যাইবে না।” তিনি আরও বলেন, অতঃপর উমর (রা) সিরিয়া হইতে ফিরিয়া আসেন। সহীহ্‌দ্বয়ে যুহরী হইতে ইমাম মালিকের সূত্রেও এইরূপ বর্ণিত হইয়াছে। অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ ial, UE ALES, 15০-০ (আল্লাহর পথে যুদ্ধ কর এবং জানিয়া রাখ, নিঃসন্দেহে আল্লাহ্‌ সবকিছু জানেন, সবকিছু শুনেন)। অর্থাৎ যেমন মৃত্যুর ভয়ে তাহারা পলায়ন করিয়াও তাকদীরের অমোঘ নিয়ম হইতে রক্ষা পায় নাই, অনুরূপভাবে জিহাদ হইতে পলায়ন করাও বৃথা । কেননা, মৃত্যু পরেও আসিবে না, আগেও আসিবে না-মৃত্যুর সময় নির্ধারিত ও অবধারিত এবং প্রত্যেকের

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।