SJUo9]L ৩০৮ তাফসীরে ইব্ন কাছীর নামায আদায় করিয়া লইবে। তাই আল্লাহ তা'আলা বলেন, (১54,132, অর্থাৎ পদ্ব্রজের অবস্থায় বা সওয়ারীর অবস্থায় হোক, যে কোনভাবে নামায আদায় করিয়া নিবে। হাসান, মুজাহিদ, সাঈদ ইব্নে জুবাইর, আতা, আতীয়া , হাকাম, হাম্মাদ ও কাতাদা প্রমুখ এইরূপ বর্ণনা করিয়াছেন । ইমাম আহমাদ (র) এই হাদীসের উপর ভিত্তি করিয়া বলেন £ঃ কখন কখন অতিরিক্ত ভয়ের সময় এক রাকআতও পড়া যাইবে। ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ ও বুকাইর ইব্ন আখনাস আলকুখী বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন $ আল্লাহ রাসূলের (সা) মাধ্যমে নামায ফরয করিয়াছেন মুকীম অবস্থায় চার রাকআত, সফরের অবস্থায় দুই রাকআত এবং ভয়ের সময় এক রাকআত । হাসান বসরী, কাতাদা ও যিহাক প্রমুখ ইহা বর্ণনা করিয়াছেন। ' শু‘বা হইতে ধারাবাহিকভাবে ইব্ন মাহদী, ইব্ন বাশার ও ইব্ন জারীর বর্ণনা করেন যে, শু‘বা বলেন £ঃ আমি হাকাম, হাশম্মাদ ও কাতাদাকে ভয়ের নামায সম্পর্কে জিজ্ঞাসা করিলে তাহারা সকলে বলেন-এক রাকআত । ছাওরীও তাহাদের নিকট হইতে ইহা বর্ণনা করিয়াছেন। ইব্ন জারীরও ইহা বর্ণনা করিয়াছেন। জারীর ইব্ন আবদুল্লাহ (রা) হইতে ধারাবাহিকভাবে ইয়াযীদ আল ফকীর, মাসউদী, বাকীয়া ইব্ন ওয়ালিদ, সাঈদ ইব্ন আমর আসৃসাকুনী ও ইব্ন জারীর বর্ণনা করেন যে, জাবির ইব্ন আবদুল্লাহ (রা) বলেন £ ভয়ের নামায হইল এক রাকআত । ইব্ন জারীরও ইহা বলিয়াছেন। ' বুখারী (র) বুখারী শরীফে ‘দুর্গ বিজয়ের সময় ও শত্রসৈন্যের সম্মুখীন হওয়ার সময় নামায আদায় করা’ শিরোনামে একটি অধ্যায় রাখিয়াছেন। আওযাঈ বলেন $ যদি বিজয় লাভ অত্যাসন্ন হইয়া পড়ে আর যদি নামায আদায়ের সুযোগ না হয়, তাহা হইলে প্রত্যেকে সুযোগ অনুযায়ী ইশারায় নামায আদায় করিয়া নিবে । যদি এইটুকু সুযোগও না হয়, তাহা হইলে যুদ্ধ অবসান না হওয়া পর্যন্ত অপেক্ষা করিবে। ইহার পর যদি নিরাপদ মনে হয়, তাহা হইলে দুই রাকআত পড়িবে, নচেৎ দুই সিজদা দ্বারা এক রাকআত নামায পড়িবে। আর যদি ইহারও সুযোগ না হয়, তাহা হইলে অপেক্ষা করিবে। কেননা শুধু তাকবীর কলা যথেষ্ট নয়। অতঃপর নিরাপদ অবস্থা ফিরিয়া আসিলে যথাযথভাবে আদায় করিবে । মাকহুলও ইহা বলিয়াছেন। মালিক ইব্ন আনাস (রা) বলেন £ তাসতার দুর্গের যুদ্ধে আমিও সৈনিক হিসাবে ছিলাম । ফজরের সময় তুমুল লড়াই চলিতেছিল। আমরা নামায পড়ার সুযোগ পাইলাম না। অনেক বেলা হইলে পর নামায পড়িলাম। আমরা আবূ মূসা আশআরীর (রা) দলে ছিলাম । অবশেষে আমাদের বিজয় হয়। অতঃপর আনাস (রা) বলেন, সেই নামাযের বিনিময়ে যদি আমাকে দুনিয়া ও দুনিয়ার মধ্যে যাহা আছে সব দেওয়া হয় তাহা হইলেও আমি সন্তুষ্ট নই । ইহা হইল সহীহ বুখারীর বর্ণনা । বুখারী অন্য আর একটি হাদীস দ্বারা দলীল পেশ করিয়াছেন যে, খন্দকের যুদ্ধের সময় সূর্য পূর্ণ অস্তমিত না হওয়ার আগে হুযুর (সা) আসরের নামায পড়ার সুযোগ পান নাই ।
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।