Contents ৩০৬ তাফসীরে ইব্ন কাছীর ইহা বর্ণনা করিয়াছেন । অন্যান্য হাদীসের আলোকে আলিমগণ এই হাদীসের উপর প্রশ্ব উত্থাপন করিয়াছেন যে, নামাযে কথা বলা হারাম হইয়াছে মক্কা হইতে মদীনায় হিজরতের পূর্বে এবং আবিসিনিয়ায় হিজরতের পরে। ইবৃন মাসউদ (রা) হইতে সহীহ হাদীসে বর্ণিত হইয়াছে যে, ইব্ন মাসউদ (রা) বলেন ৪ আবিসিনিয়ায় হিজরতের পূর্বে হুযুর (সা)-কে আমরা নামাযের মধ্যে সালাম দিতাম এবং তিনি নামাযের মধ্যেই উত্তর দিতেন। কিন্তু আবিসিনিয়া হইতে ফিরিয়া আসার পর হুযুর (সা)-কে সালাম দিলাম, অথচ তিনি উত্র দিলেন না । অতঃপর সালামের উত্তর না পাইয়া আমি পূর্বাপর ভাবিতে লাগিলাম যে, আমি কি কোন অপরাধ করিয়াছি, না আমার সম্বন্ধে কোন ওহী নাযিল হইল ? অতঃপর নামায শেষ করিয়া হুযুর (সা) সালামের উত্তর দিয়া বলিলেন, আমি নামাযে ছিলাম, তাই তোমার সালামের উত্তর দেই নাই । আল্লাহ যাহা ইচ্ছা করেন তাহাই নির্দেশ দেন। আল্লাহ নূতন নির্দেশ দান করিয়".ছন যে, তোমরা নামাযের মধ্যে কথা বলিবে না। এখন কথা হইল যে, ইব্ন মাসউদ (রা) প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারীদের মধ্যে একজন । তিনি আবিসিনিয়ায় হিজরত করেন এবং পরে মক্কায় ফিরিয়া আসেন । অতঃপর মদীনায় হিজরত করেন৷ আর সর্বসম্মতভাবে এই আয়াতটিও নাযিল হইয়াছে মদীনায় । তাই আলিমগণ উপরোক্ত হাদীস সম্পর্কে বলেন যে, ‘লোকজন নামাযের মধ্যে অন্যের সাথে প্রয়োজনীয় কথা বলিত’ - যায়েদ ইব্ন আরকাম ইহা বলিয়া কুরআনের আয়াতের উদ্ধৃতি দেওয়ার উদ্দেশ্য হইল, তাহার জ্ঞান মতে ‘নামাযের মধ্যে কথা বলা যে হারাম তাহা প্রমাণ করা ৷’ কেহ কেহ বলেন ৪ এই ঘটনা ঘটিয়াছিল হিজরতের পরে মদীনায় । আর ইহা দুইবার জায়িয হইয়াছিল এবং দুইবার হারাম হইয়াছিল । সাহাবাদের পূর্বোক্ত কথাটিই অধিকতর স্পষ্ট । আল্লাহই ভাল জানেন। ইব্ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে মুসাইয়াব, ইসহাক ইব্ন ইয়াহ্্য়া, বাশার ইব্ন ওলীদ ও হাফিজ আবূ ইয়াল' (র) বর্ণনা করেন যে, ইব্ন মাসউদ (রা) বলেন £ আমরা নামাযের মধ্যে একে অপরকে সালাম দিতাম । তবে একদা রাসূল (সা)-কে নামাযের অবস্থায় সালাম দিলে তিনি উত্তর দেওয়া হইতে বিরত থাকেন। তখন আমি ভাবিয়া অস্থির হইতেছিলাম b-boy ntltostnuig he Brothel tonalite Aue titolo: senor ee প্রদান করেন। সুতরাং তোমরা নামাযের আবহ নীরব থাকিবে এবং কথা বলিবেননা। অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ Us EAE LAS EUG SLT THURLES, HID Gta UG yall Noy অর্থাৎ অতঃপর যদি তোমাদের কাহারো বিপদের ভয় থাকে, তাহা হইলে পথ চলার অবস্থাতেই পড়িয়া নাও অথবা সওয়ারীর উপরে ৷ তারপর যখন তোমরা নিরাপত্তা পাইবে,
— পৃষ্ঠা ৩০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।