তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বাকারা ২৯৯ হাদীসটি হাসান এবং সহীহ অর্থাৎ উত্তম ও বিশুদ্ধ । তবে তাঁহার নিকট হইতে অন্য হাদীসও শোনা গিয়াছে। আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালিহ, তাইমী, আবদুল ওহাব ইব্ন আতা, আহমদ ইব্ন মুনী ও ইব্ন জারীর বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বলেন $ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, মধ্যব্্তী নামায হইল আসরের নামায । আহমদ আলজারশী আল ওয়াসেতী, ইব্ন মুছানা ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, কুহাইল ইব্‌ন হারমালা (র) বলেন £ আবূ হুরায়রা (রা) মধ্যবর্তী নামায় সম্বন্ধে জিজ্ঞাসিত.হন এবং তিনি বলেন, এই বিষয়টি নিয়া.তোমাদের মধ্যে যেভাবে ইখত্ললাফ সৃষ্টি হইয়াছে, এমনিভাবে আমাদের মধ্যেও একবার ইখতিলাফ হইয়াছিল । ‘কিন্তু সেই সময়টায় আমরা হুযুরের (সা) বাসভবনের খুব নিকটবর্তী ছিলাম । আমাদের মধ্যে আবূ হাশিম ইব্‌ন উতবা ইব্ন রবী'আ ইব্ন আব্দে শমস (রা) নামক এক বুযুর্গ ব্যক্তি ছিলেন। তিনি বলেন, আমি তোমাদের জন্য এই বিষয়ের ফয়সালা জানিয়া আসি ৷ ইহা বলিয়া তিনি উঠেন এবং হুযুরের (সা) ঘরে ঢোকার জন্য অনুমতি চান এবং অনুমতি পূর্বক ঘরে প্রবেশ করেন । অতঃপর বাহির হইয়া বলেন, তিনি বলিয়াছেন যে, উহা হইল আসরের নামায । অবশ্য এই বর্ণনার সূত্রটি ‘গরীব’ পর্যায়ের । ইব্রাহীম ইব্ন ইয়াযীদ দামেকস্কী (র) হইতে ধারাবাহিকভাবে আবু জুবায়ের মুনীব মুসলিম, আবদুস সালাম, আবূ আহমদ, আহমাদ ইব্‌ন ইসহাক ও ইব্ন জারীর বর্ণনা করেন যে, ইব্রাহীম ইব্‌ন ইয়াযীদ দামেস্কী (র) বলেনঃ একদা আমি আবদুল আযীয ইব্ন মারওয়ানের মজলিসে উপস্থিত ছিলাম । তখন এই নিয়া আলোচনা হইলে তিনি জনৈক ব্যক্তিকে বলেন, অমুক ব্যক্তির নিকট গিয়া ইহা জিজ্ঞাসা কর যে, আপনি মধ্যবর্তী নামায সম্বন্ধে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি শুনিয়াছেন ? ইহা শুনিয়া সেই মজলিসে উপবিষ্ট এক ব্যক্তি বলেন, আমার বাল্যাবস্থায় আবূ বকর (রা) ও উমর (রা)-ও এই বিষয়ের সিদ্ধান্ত জানার জন্য আমাকে রাসুলুল্লাহ (সা)-এর নিকট পাঠান । আমি তাঁহাকে মধ্যবর্তী নামায সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি আমার কনিষ্ঠাংগুলিটি ধরিয়া বলেন, এইটা হইল ফজরের নামায । ইহার পর তাহার পার্শ্বের অংগুলিটি ধরিয়া বলেন, এইটা হইল যুহরের নামায । অতঃপর বৃদ্ধাংগুলিটি ধরিয়া বলেন, এইটা হইল মাগরিবের নামায । ইহার পর তাহার: পার্শ্বের আংগুলিটি ধরিয়া বলেন, এইটা হইল ইশার নামায । অতঃপর আমাকে জিজ্ঞাসা করেন, বল, কোন অংগুলিটি বাকি রহিয়াছে ? আমি বলিলাম, মধ্যাংগুলিটি বাকি রহিয়াছে। তারপর বলেন, আর কোন্‌ নামায বাকি রহিয়াছে ? আমি বলিলাম, আসরের নামায ৷ পরিশেষে তিনি বলেন, উহা (মধ্যবর্তী নামায) হইল আসরের নামায ৷’ এই বর্ণনাটিও গরীব । অন্য একটি রিওয়ায়েতে আবূ মালিক আল-আশআরী (রা) হইতে ধারাবাহিকভাবে শুরাইহ ইব্‌ন উবাইদ, আবূ যমযম ইব্‌ন যরাআহ, মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল ইবৃন আশে’র পিতা, মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল ইব্‌ন আ'শ, মুহাম্মদ ইবন আওফ আত্তায়ী ও ইব্ন জারীর (র) বর্ণনা করেন যে, আবূ মালিক আশআরী (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, মধ্যবর্তী নামায হইল আসরের নামায ৷' তবে ইহার সনদসমূহ ত্রুটিযুক্ত!

— পৃষ্ঠা ২৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।