Contents ২৯৮ f তাফসীরে ইব্ন কাছীর ইমামগণের দলীল £৪ আলী (রা) হইতে ধারাবাহিকভাবে শাতীর ইব্ন শাকীল, মুসলিম, আ'মাশ আবু মু‘আবিয়া ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, আলী (রা) বলেন ঃ খন্দকের যুদ্ধের সময় রাসূল (সা) বলিয়াছিলেন, তাহারা (কাফিররা) আমাদিগকে মধ্যবর্তী আসর নামায হইতে বিরত রাখিয়াছে-আল্লাহ তাহাদের অন্তর ও ঘরগুলিকে আগুন দ্বারা পূর্ণ করিয়া দিন। অতঃপর হুযুর (সা), ঈসা ইব্ন ইউনুসের (র) হাদীসে আর তাঁহারা উভয়ে নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আলী ইব্ন আবূ তালিব (রা), শাতীর ইব্ন শাকিল ইব্ন হুমাইদ, আবু যুহা, মুসলিম ইব্ন সাবীর সূত্রে অনুরূপ বর্ণনা 'করিয়াছুন। অন্য আর একটি সূত্রে আলী (রা) হইতে ধারারাহিকভাবে ইয়াহিয়া ইব্ন জাযার, হাকাম ইব্ন উমার, শু‘বা ও মুসলিমও (র) উহা বর্ণনা করিয়াছেন। সহীহদ্বয়, আবূ দাউদ, তিরমিযী, নাসায়ী ও বিভিন্ন মুসনাদ, সুনান ও সহীহ সংকলকগণ আলী (রা) হইতে উবায়দা সালমানীর দীর্ঘ সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন । তবে তিরমিযী ও নাসায়ী আলী (রা) হইতে হাসান বসরীর সূত্রেও ইহা বর্ণনা করিয়াছেন কিন্তু তিরমিযী (র) এই রিওয়ায়েতটি সম্পর্কে বলেন যে, তাহার নিকট হইতে '_ শোনার ব্যাপারটি অপ্রসিদ্ধ । আবু যার (রা) হইতে ধারাবাহিকভাবে আসিম, সুফিয়ান, আবদুর রহমান ইব্ন মাহদী, আহমাদ ইব্ন সিনান ও ইব্ন আবূ হাতিম (র) বর্ণনা করেন যে, আবু যার (রা) উবাইদাকে হযরত আলী (রা)-এর নিকট মধ্যবর্তী নামায সম্পর্কে জিজ্ঞাসা করিতে বলেন । তিনি জিজ্ঞাসা করিলে আলী (রা) বলেন ৪ আমি ইহার ভাবার্থে ফজর অথবা আসরকে বুঝিতাম । কিন্তু খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহর (সা) মুখে শুনিতে পাই যে, তিনি বলেন, তাহারা আমাদিগকে মধ্যবর্তী নামায-আসর থেকে ত তাবযখ ভাহদের উদর ও ঘর সমূহ তুমি আগুন দ্বারা পূর্ণ করিয়া দাও । ইব্ন মাহদী (র) হইতে ধারাবাহিকভাবে বিন্দার ও ইব্ন জারীরও ইহা বর্ণনা করেন। আহযাবের হাদীসেও ইহার উল্লেখ রহিয়াছে। রাসূলুল্লাহ (সা) এবং সাহাবাগণকে মুশরিকরা সেই দিন অসরের নামায আদায় করিতে দিয়াছিল না। উল্লেখ্য যে, এই হাদীসটি বিশাল একদল সাহাবা হইতে বর্ণিত হইয়াছে। এখানে একটি বিষয়ের উপর এতগুলো হাদীস উদ্ধৃত করার উদ্দেশ্য হইল, মধ্যবর্তী নামায বা সালাতুল উসতা যে আসরের নামায তাহার একটি প্রমাণ্য চিত্র তুলিয়া ধরা । বারা ইব্ন আযিব (রা) ও ইব্ন মাসউদ (রা) হইতেও মুসলিম (র) ইহা বর্ণনা করিয়াছেন। অন্য একটি হাদীসে রাসূলুল্লাহ (সা) হইতে ধারাবাহিকভাবে হাসান, কাতাদা ও আব্বান বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) এই আয়াতটি পড়েন $ slay stall le kin ১০51 এবং বলেন, ইহার নির্দিষ্ট নাম হইল আসরের নামায। সামুরা ইবন জুন্দুব (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান (রা), কাতাদা, সাঈদ, মুহাম্মদ ইব্ন জা‘ফর ও রওহ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন £ উহা হইল আসরের নামায । ইব্ন জা‘ফর (র) বলেন, রাসূলুল্লাহকে (সা) মধ্যবর্তী নামায সম্পর্কে জিজ্ঞাসা করা হইয়াছিল। (অতঃপর তিনি ইহা বলিয়াছিলেন।) সামুরা (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান, কাতাদা ও সাঈদ ইব্ন আবূ উরওয়ার হাদীসে তিরমিযী (র) উহা বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন, এই
— পৃষ্ঠা ২৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।