তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৯৬ তাফসীরে ইবৃন কাছীর জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে ধারাবাহিকভাবে কাতাদা, সাঈদ ইব্ন বাশীর ইব্‌ন উসামা ও ইব্‌ন বাশার বর্ণনা করেন £ ফজরের নামায হইল মধ্যবর্তী নামায। ইব্‌ন উমর (রা), আবূ উমামা, আনাস, আবুল আলীয়া, উবাইদ ইব্‌ন উমাইর, আতা, মুজাহিদ, জাবির ইব্‌ন যায়েদ, ইকরামা ও রবী ইব্‌ন আনাস প্রমুখ হইতে ইব্‌ন আবু হাতিম উহা বর্ণনা করিয়াছেন। আবদুল্লাহ ইব্‌ন শাদ্দাদ ইব্‌ন হাদ হইতে ইব্‌ন জারীরও অনুরূপ বর্ণনা করিয়াছেন। শাফেঈ AOR TE বাল বার কাকতত ত কজের নামাযের দু'আ। Fe যাহারা বলেন যে, জাবৰ দায়া ভামায়, তাহাদের যুক্তি হইল যে, এই নামাযের মধ্যে কোন অবস্থাতেই কম করা যায় না। উপরস্তু ইহার আগে-পরে চার রাকাআতওয়ালা দুই ওয়াক্ত নামায রহিয়াছে। উহা বিশেষ সময় সংক্ষিপ্তভাবেও আদায় করা যায়। কেহ কেহ্‌ বলিয়াছেন ৪ এই মধ্যবর্তী নামায হইল মাগরিবের নামায । তাহাদের যুক্তি হইল যে, ইহার পরে রাত্রে শব্দ করিয়া পড়ার দুইটি ওয়াক্ত রহিয়াছে এবং ইহার পূর্বেও আছে নিঃশব্দে পড়ার দুই ওয়াক্ত নামায । আবার কেহ বলিয়াছেন ৪ উহা হইল জুহরের নামায । ইব্ন মা‘বাদ ওরফে যুহরা হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আমর ওরফে যবারকান, ইব্‌ন আবু যুআব ও আবূ দাউদ তায়ালেসী স্বীয় মুসনাদে বর্ণনা করেন যে, ইব্‌ন মা'বাদ বলেন £ আমরা অনেকে যায়েদ ইব্‌ন ছাবিতের (রা) নিকট বসা ছিলাম (অর্থাৎ উক্ত মজলিসে এই বিষয় নিয়া আলোচনা হইতেছিল) ৷ তখন উসামার (রা) নিকট লোক পাঠাইয়া মধ্যবর্তী নামায সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন-উহা হইল যুহরের নামায । আর রাসুলুল্লাহ (সা) ইহা সময়ের প্রথম ভাগে আদায় করিতেন। যায়িদ ইব্‌ন ছাবিত (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়া ইব্‌ন যুবাইর, যবারকান, আমর ইব্‌ন আবু হাকীম, শু‘বা, মুহাম্মদ ইব্‌ন জাফর ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, যায়দ ইব্ন ছাবিত (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) যুহরের নামায সব সময়ই সময়ের প্রথম ভাগে আদায় করিতেন । আর সাহাবীদের নিকট ইহার চাইতে ভারী কোন নামায ছিল না। অতঃপর এই আয়াতটি নাযিল হয় 8 3 LA, Ch Lal sla che thas অর্থাৎ ‘তোমরা সমস্ত নামাযের প্রতি যত্নবান হও, বিশেষ করিয়া মধ্যবর্তী নামাযের ব্যাপারে আর আল্লাহর সামনে বিনয়ের সাথে দণ্ডায়মান হও ৷' তিনি আরো বলেন যে, ইহার পূর্বেও দুইটি নামায রহিয়াছে এবং পরেও দুইটি নামায রহিয়াছে। শু‘বার সনদে আবূ দাউদ (র) তাহার সুনানেও ইহা বর্ণনা করিয়াছেন। আহমাদ (র) ইহা বলিয়াছেন। যবারকান হইতে ইব্‌ন আবূ ওহাব বর্ণনা করেন যে, কুরাইশদের একটি মাহফিলের নিকট দিয়া যায়দ ইব্ন ছাবিত (রা) যাইতেছিলেন। তাহারা তাহাকে যাইতে দেখিয়া তাহার নিকট দুইজন লোক পাঠাইয়া মধ্যবর্তী নামায সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন-উহা হইল আসরের নামায । পুনরায় দুটি লোক তাহার নিকট এই প্রশ্ন করিলে তিনি বলেন-উহা যমুহরের নামায । অতঃপর সেই লোক দুইটি হযরত উসামাকে (রা) ইহা জিজ্ঞাসা করিলে তিনি বলেন, উহা হইল যুহরের নামায । তিনি আরও বলেন, নবী করীম (সা) বেলা সামান্য হেলিলেই

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।