Contents সূরা বাকারা ২৯৫ রাসূলুল্লাহর (সা) নিকট বাই‘আত গ্রহণকারিণীদের মধ্যে অন্যতম উন্মে ফারওয়াহ (র) যে, উম্মে ফারওয়াহ (রা) বলেন ৪ আমি রাসূলুল্লাহ (সা) হইতে আমলের বর্ণনা সম্বন্ধে শুনিয়াছি যে, তিনি বলেন, আল্লাহ তা'আলার নিকট আমলসমূহের মধ্যে সর্বাপেক্ষা পসন্দনীয় আমল হইল আউয়াল ওয়াকতে নামায পড়ার জন্য তাড়াহুড়া করা । আবূ দাউদ (র) এবং তিরমিযীও (র) অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। তিরমিযী (রা) বলেন ৪ এই হাদীসের বর্ণনাকারীদের মো ভয় নাগিন হাল ভামার একট তথরাচত 0: হা সারেডাগজর "৩7 তারার কোন রিওয়ায়েত নির্ভরযোগ্যও নয়। উল্লেখ্য যে, আল্লাহ তা‘আলা এখানে অন্যান্য নামায হইতে মধ্যবতী সময়ের নামাযকে অত্যধিক গুরুত্ ও তাগাদার সহিত উল্লেখ করিয়াছেন। তবে মধ্যবর্তী নামায কোন্টি, এই ব্যাপারে পূর্ববর্তী ও পরবর্তী আলিমগণ মতভেদ করিয়াছেন। আলী (রা) এবং ইব্ন আব্বাস (রা) হইতে ইমাম মালিকের (র) মুআত্তার এক বর্ণনা সূত্রে কেহ কেহ বলিয়াছেন যে, উহা হইল ফজরের নামায । আবূ রিজা আল আ'‘তারিদী (র) হইতে ধারাবাহিকভাবে আ‘উফ আল আ'রাবী, শরীক, আবদুল ওহাব, ইব্ন আবী আদী, গুন্দুর, ইব্ন আলীয়া ও হাশীম বর্ণনা করেন যে, আবূ রিজা আল আ'‘তারিদী (র) বলেন ৪ আমি একদা ইব্ন আব্বাসের (রা) পিছনে ফজরের নামায পড়িয়াছিলাম । সেই নামাযে তিনি হাত উঠাইয়া কুনুতও পড়িয়াছিলেন। অতঃপর বলিয়াছিলেন, ইহা সেই মধ্যবর্তী নামায যাহাতে আমাদেরকে কুনুত পড়ার নির্দেশ দেওয়া হইয়াছে। ইব্ন জারীরও ইহা বর্ণনা করিয়াছেন। ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে খাল্লাস ইব্ন আমর ও আ’‘উফের হাদীসেও এইরূপ বর্ণিত হইয়াছে। ইব্ন আব্বাস (রা) একদা বসরার মসজিদে ফজরের নামায পড়ার সময় রুকুর পূর্বে কুনুত পড়িয়াছিলেন এবং বলিয়াছিলেন যে, ইহাই হইল মধ্যবর্তী নামায, যাহার কথা আল্লাহ তা'আলা তাঁহার কিতাবে বলিয়াছেন । অতঃপর তিনি এই আয়াতটি পড়েন $ ss db Ls Rit Lally salt ce kas “সমস্ত নামাযের প্রতি যত্নবান হও; বিশেষ করিয়া মধ্যবর্তী নামাযের ব্যাপারে । আর আল্লাহর সামনে বিনয়ের সহিত দাড়াও ৷” আবুল আলীয়া হইতে ধারাবাহিকভাবে রবী ইব্ন আনাস, ইব্ন মুবারক ও মুহাম্মদ ইব্ন ঈসা দামিগানী বর্ণনা করেন যে, আবুল আ’লীয়া বলেন £ একদা আমি বসরায় আবদুল্লাহ ইব্ন মুবারকের (র) পিছনে ফজরের নামায পড়ি । তখন আমি আমার পাশের এক সাহাবীকে জিজ্ঞাসা করিলাম, মধ্যবর্তী নামায কোন্টি ? তিনি বলিলেন, এই নামাযটি । অন্য একটি সূত্রে আবুল আলীয়া হইতে রবী বর্ণনা করেন যে, আবুল আলীয়া বহু সাহাবীদের সহিত ফজরের নামায পড়েন। নামায শেষ করিয়া তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করেন যে, মধ্যবর্তী নামায কোন্টি ? তদুত্তরে তাহারা বলেন, যে নামায আপনি কিছু পূর্বে আদায় করিয়াছেন, তাহাই ।
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।