তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৯৪ তাফসীরে ইব্ন কাছীর না । কেননা, এক মুসলমান অন্য মুসলমানের ভাই সমতুল্য । তাই তাহাকে কষ্ট দিবে না এবং মঙ্গল হইতেও তাহাকে বঞ্চিত করিবে না।। আবু হারুন হইতে সুফিয়ান বলেন $ আমি আউন ইব্ন আবদুল্লাহকে আল কারযীর মজলিসে দেখিয়াছি । তিনি আমাদিগকে হাদীস বলিতেন এবং তাহার আসু বহিয়া শশ্রু সিক্ত হইয়া যাইত । আর তিনি বলিতেন -আমি যখন ধনীদের সংগে থাকি তখন মনে বড় দুশ্চিন্তা অনুভব করি। কেননা, তখন যেই দিকেই তাকাই সেই দিকের সবাইকে আমার চাইতে উত্তম পোশাক, দামী সুগন্ধি ও চমৎকার আরোহীতে দেখিতে পাই । তবে গরীবদের মজলিসে বসিলে মনে বড় আনন্দ পাই । অতঃপর তিনি ১৫১, 2২%] 1,০5 ১, এই আয়াতটি উদ্ধৃত করিয়া বলেন £৪ ভিক্ষুক আসিলে তাহাকে কিছু না দিতে পারিলেও অন্তত তাহার মঙ্গলের জন্য দো'আ কর। ইব্‌ন আবু হাতিম ইহা বৰ্ণনা করিয়াছেন। অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪,০, 5/১5 ১, ০/1 "| নিশ্চয়ই আল্লাহ তোমাদের সার্বিক কার্যাবলী প্রত্যক্ষ করেন। অর্থাৎ তাহার নিকট তোমাদের কোন কাজ ও কোন অবস্থা স্পষ্ট নয় এবং অতি সত্ববরই তিনি প্রত্যেককে তাহার আমলের পূর্ণ প্রতিদান প্রদান করিবেন । OCB BESS INGLES SLMS GES (vv) EES BI IEISSATBS CUB HICSS CF (vv) 0 OFS 15% 0 ২৩৮. “তোমরা নামাযের হিফাযত কর, বিশেষত মধ্যবর্তী নামায । আর আল্লাহ্র জন্য সবিনয়ে দণ্ডায়মান হও ।"” ২৩৯. “তারপর যদি সন্ত্রস্তাবস্থায় থাক, তাহা হইলে হাটা অবস্থায় কিংবা বাহনে চড়িয়া (নামায পড়) ৷ অতঃপর যখন নিরাপদ হইবে, তখন সেইভাবে আল্লাহর নাম লও যেভাবে তোমাদিগকে শিক্ষা দিয়াছেন, যাহা তোমরা জানিতে না ।” তাফসীর ঃ এই স্থানে আল্লাহ তা'আলা নামাযের নির্ধারিত সময়ের হিফাযত, তাহার সীমাগুলির রক্ষণাবেক্ষণ এবং নির্ধারিত সময়ের প্রথম অংশে নামায আদায়ের জন্য নির্দেশ দিয়াছেন। সহীহদ্বয়ে ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিয়াছিল, কোন্‌ আমলটি সবচাইতে উত্তম? তিনি বলেন, সময় মত নামায আদায় করা । আমি জিজ্ঞাসা করিলাম, ইহার পরে? তিনি বলেন, আল্লাহর পথে জিহাদ করা । আমি জিজ্ঞাসা করিলাম, ইহার পরে ? তিনি বলেন, পিতা-মাতার সংগে সদ্ব্যবহার করা । আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন ৪ঃ আমি যদি রাসূলুল্লাহকে (সা) আরও জিজ্ঞাসা করিতাম তাহা হইলে তিনি আরো বলিতেন।

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।