তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বাকারা ৩৩ ইমাম নাসায়ী আবূ সাঈদ আল মুআল্লা হইতে বর্ণনা করেন $ “রাসূলুল্লাহ (সা)-এর যুগে আমরা সকাল সকাল মসজিদে যাইতাম। আমরা সেখানে নামায পড়িতাম। একদিন সেখানে গিয়া রাসূল (সা)-কে মিম্বরে বসা দেখিলাম । তাই বলিলাম, নিশ্চয় কোন নতুন ব্যাপার ঘটিয়াছে। ফলে সেখানে বসিলাম ৷ তখন রাসূল (সা) -এই আয়াত পড়িলেন LAL Ss Ms Rl Lael od 029 5 6১১ ১3 তিনি আয়াতটি পড়া শেষ করিলে আমি আমার সংগীকে বলিলাম-রাসূল (সা) নামার আগেই চল আমরা নির্দেশিত কিবলায় দুই রাকআত নামায পড়ি। এই বলিয়া আমরা প্রথম দুই রাকআত " নামায পড়িলাম। অতঃপর রাসূল (সা) মিম্বর হইতে নামিলেন এবং সকলকে সংগে নিয়া সেদিনের যুহর নামায পড়িলেন।” ইব্‌ন মারদুবিয়াও ইব্‌ন উমর (রা) হইতে অনুরূপ বর্ণনা প্রদান করেন। ইব্‌ন উমর (রা) বলেন ঃ ‘রাসূল (সা) কা'বামুখী হইয়া প্রথম যুহর নামায পড়েন এবং উহাই ৮ ১ slo বা মধ্যবতী নামায ।” অবশ্য মশহুর বর্ণনা ইহাই যে, হযরত (সা)-এর কা'বামুখী প্রথম নামায হইল আসরের নামায । আর এই কারণেই কুব্বার মসজিদে খবরটি পৌছিতে ফজর পর্যন্ত বিলম্বিত হইয়াছে। নাবীলা বিন্ত মুসলিম হইতে বর্ণনা করেন ৪ “মসজিদে বনু হারিছায় আমরা যুহর কিংবা আসর নামায পড়িলাম। আমরা ঈলিয়া মসজিদকে কিবলা করিয়া দুই রাকআত নামায পড়িলাম। এমন সময় এক ব্যক্তি আসিয়া বলিল-রাসূল (সা) বায়তুল হারামকে কিবলা করিয়াছেন। তখন আমরা নারীরা ঘুরিয়া পুরুষের জায়গায় গেলাম ও পুরুষরা ঘুরিয়া নারীর জায়গায় দাড়াইল। অতঃপর আমরা বাকী দুই রাকআত আদায় করিলাম । এইভাবে আমরা বায়তুল হারামকে কিবলা করিয়া নামায পড়িলাম । তখন আমাকে বনু হারিছার এক ব্যক্তি বলিল-রাসুল (সা) বলিয়াছেন যে, এই ধরনের লোকই ঈমান বিল গায়েবের অধিকারী ৷” ইব্‌ন মারদুবিয়া আরও বলেন ৪ আমাকে মুহাম্মদ ইব্‌ন আলী ইব্ন দুহায়েম, তাহাকে আহমদ ইব্ন হাযিম, তাহাকে মালিক ইসমাঈল আন নাহদী, তাহাকে কায়েস যিয়াদ ইব্ন আলাকা হইতে ও তিনি আসম্মারা ইব্‌ন আউস বর্ণনা করেন ৪ “তখন আমরা বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামাযরত ছিলাম ও তখন রুকু চলছিল । হঠাৎ দরজায় দাড়াইয়া একজন লোক ঘোষণা করিল, কাবার দিকে কিবলা পরিবর্তন হইয়াছে। তখন দেখিলাম, আমাদের ইমাম সেই দিকে ঘুরিয়া গিয়াছেন। ফলে অন্যান্য পুরুষ ও শিশুরা রুকুরত অবস্থায় কাবার দিকে ফিরিল।” | sbi SAS "১193554 5:৩০ ,, অৰ্থাৎ পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব কি পশ্চিম যে দিকেই যাহারা থাক না কেন, সকলেই কা'বার দিকে কিবলা কর! আল্লাহ তা'আলার এই নির্দেশের আওতায় সকল নামাযই অন্তর্ভুক্ত । শুধু সফরে বাহনের উপর নফল নামায আদায়ের ' কাছীর (২য় খণ্ড)-_৫

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।