তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৯২ তাফসীরে ইব্ন কাছীর নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আমর ইব্ন শুআ‘ইবের দাদা, তাহার পিতা, আমর ইব্ন শুআ‘ইব, ইব্ন লাহিয়া ও ইবন আবু হাতিম বর্ণনা করেন যে, নবী (সা) বলেন $ “বিবাহ বন্ধনের অধিকারী হইল স্বামী ।' আবদুল্লাহ ইব্‌ন লাহিয়ার হাদীসে ইবন মারদুবিয়াও এইরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। আমর ইব্ন শুআ’ইব (রা) হইতে ধারাবাহিকভাবে ইঘ্ন লাহিয়া ও ইব্‌ন জারীরও রাসূলুল্লাহ (সা) হইতে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। তবে ইহার সনদ এইভাবে বর্ণিত হয় নাই যে, আমর ইবৃন শুআইবের দাদা ও দাদার পিতা হইতে আমর ইবৃন শুআইব বর্ণনা করেন। আল্লাহই ভালো জানেন। ইব্‌ন আসিম ওরফে ঈসা হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আবূ হাতিম ওরফে জাবির, আবূ দাউদ, ইউনুস ইব্‌ন হাবীব ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, ইব্‌ন আসিম বলেনঃ শুরাইহকে আমি বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন £ আমি আলী ইব্‌ন আবু তালিব (রা)-কে বিবাহ বন্ধনের অধিকারী সম্পর্কে জিজ্ঞাসা করি যে, বিবাহ বন্ধনের অধিকারী কি স্ত্রীর অভিভাবকগণ ? আলী (রা) বলেন- 'না, বিবাহ বন্ধনের অধিকারী হইল স্বামী ।’ একাধিক রিওয়ায়েতে ইবন আব্বাস (রা), জুবাইর ইব্‌ন মুতইম ও সাঈদ ইব্ন মুসাইয়াব এবং শুরাইহর এক অভিমতেও ইহা বর্ণিত হইয়াছে। সাঈদ ইব্ন জুবাইর, মুজাহিদ, শা'বী ইকরামা, নাফে, মুহাম্মদ ইব্‌ন সীরীন, যিহাক, মুহাম্মদ ইব্‌ন কা'ব আলক্কারযী, জাবির ইবৃন যায়েদ, আবূ বিবীহ বন্ধনের অধিকারী হইল স্বামী । আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি- ইমাম শাফেঈর (র) নতুন অভিমতও ইহা । ইমাম আবূ হানীফা (রা) ও তাঁহার সাথীগণ, ছাওরী, ইব্‌ন শিবরিমাহ ও আওযাঈর মাযহাবও ইহা এবং ইব্‌ন জারীর ও এই ব্যাখ্যা পসন্দ করিয়াছেন। মূলত বিবাহ বন্ধনের অধিকারী হইল স্বামী । কেননা বিবাহ প্রতিষ্ঠিত রাখা, ভাংগিয়া দেওয়া, আলাদা করিয়া দেওয়া ইত্যাদি ক্ষমতার একমাত্র অধিকারী স্বামী । অথচ অভিভাবক যেমন অভিভাবকত্বের অধীন ব্যক্তির সম্পত্তি কাহাকেও দান করিতে পারে না, তেমনি ক্কাহারও স্ত্রী মহর মাফ করিয়া দিতে পারে না। ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আমর ইবৃন দীনার, হাম্মাদ ইব্‌ন সুসলিম, ইব্‌ন আবূ মরিয়াম ও আমার পিতা বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (যা) আয়াতে বর্ণিত বিবাহ বন্ধনের অধিকারী সম্পর্কে জিজ্ঞাসিত হইলে তিনি বলেন ঃ ইহার অধিক্কারী হইল স্ত্রীর ভাই, বাপ এবং সে সকল ব্যক্তি যাহাদের অনুমতি ব্যতীত বিবাহ হয় না! আলক্কামা, হাঁসান, আ’তা তাউস, মুহরী, রবীআ’, যায়েদ ইব্‌ন আসলাম, ইব্রাহীম নাখঈ ও ইকরামা এবং মুহাম্মদের দুইটি উক্তির একটি হইল যে, স্ত্রীর অভিভাবকগণই উহার অধিকারী । ইমাম মালিকের (র) মাযহাব এবং ইমাম শাফেঈর (র) পূর্ব অভিমতও ছিল ইহা । কেননা, মূলত যে অধিকারে সে এখন অধিকারী তাহার অবিভাবকরাই তাহাকে এই অধিকার প্রদান করিয়াছে। তাই এই ব্যাপারে তাহাদের হস্তক্ষেপের অধিকার রহিয়াছে। অবশ্য তাহার অন্যান্য সম্পদের ব্যাপারে অভিভাবকদের কোন অধিকার নাই । ইকরামা হইতে ধারাবাহিকভাবে আমর ইবৃন দীনার, সুফিয়ান, সাঈদ ইবৃন রবী আল রাধী ও ইব্ন জারীর বর্ণনা করেন ৪

— পৃষ্ঠা ২৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।