Contents ‘২৮৮ তাফসীরে ইব্ন কাছীর তাফসীর £ আল্লাহ তা‘আলা বিবাহের পর সহবাসের পূর্বেও স্ত্রীকে তালাক দেওয়া জায়িয রাখিয়াছেন। ইব্ন আব্বাস (রা), তাউস ও হাসান বসরী বলেন ৪ আয়াতে উল্লিখিত ,, ২]! শব্দটির অর্থ হইল বিবাহ ৷ ইহা দ্বারা বুঝা গেল যে, সহবাসের পূর্বে তালাক দেওয়া বৈধ । তবে মহর নির্ধারিত না থাকিলেও তাহাকে মনঃকষ্ট না দিয়া খুশি করা মানবিক দায়িত্ব বটে । তাই আল্লাহ তা‘আলা উহাদিগকে স্বামীর অবস্থানুপাতে আর্থিক সাহায্য করিতে বলিয়াছেন। ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, ইসমাঈল ইব্ন আমীয়া ও সুফীয়ান ছাওরী (রা) বলেনঃ তালাকপ্রাপ্তা স্ত্রীকে দান করার ব্যাপারে সবচাইতে উত্তম হইল পরিচারক দান করা । ইহার চাইতে নিম্নমানের হইল নগদ অর্থ দান করা । সর্বনিম্ন হইল কাপড় দান করা । ইব্ন আব্বাস (রা) হইতে আলী ইব্ন তালহা বলেন ৪ স্ত্রী যদি ধনী হয় তাহা হইলে খাদেম বা পরিচালক ইত্যাদি দান করিবে। আর গরীব হইলে তিনখানা কাপড় দান করিবে। শা'বি বলেন $ এই বিষয়ে মধ্যম পন্থা হইল জামা, দোপাট্টা, লেপ ও চাদর দেওয়া ৷ শুরাইহ বলেন $ পাচশত দিরহাম প্রদান করিবে। আইয়ুব ইব্ন সীরীন (রা) হইতে ধারাবাহিকভাবে আম্মার ও আবদুর রাযযাক বলেনঃ গোলাম দিবে অথবা খাদ্য দিবে অথবা কাপড় দিবে। হাসান ইব্ন আলী (রা) তাহার তালাকপ্রাপ্তা স্ত্রীকে দশ হাজার দীনার বা দিরহাম দিয়াছিলেন। উপরন্তু তিনি বলিয়াছিলেন, . প্রেমাস্পদের বিচ্ছেদের তুলনায় ইহা অতি নগণ্য বটে । ইমাম আবু হানীফার (রা) অভিমত হইল যে, স্বামী স্ত্রীর মধ্যে ‘মুতা’ লইয়া যদি বিতর্কের সৃষ্টি হয়, তাহা হইলে তাহার বংশের মহিলাদের যে মহর নির্ধারিত রহিয়াছে উহার অর্ধেক প্রদান করিবে। ইমাম শাফেঈর (র) সর্বশেষ অভিমত হইল যে, মুতআর ব্যাপারে কোন নির্দিষ্ট জিনিসের জন্য স্বামীকে চাপ দেওয়া যাইবে না। বরং এমন অন্প বস্তু যাহাকে “মুতা’ বলা যায় উহাই যথেষ্ট । আর আমি মনে করি যে, এ কাপড়কে ‘মুতা’ বলা যাইবে যাহাতে নামায আদায় হইয়া যায়। পক্ষান্তরে তাহার পূর্বের অভিমত হইল যে, মুতার জন্য কোন নির্ধারিত জিনিস আছে বলিয়া আমার জানা নাই । তবে কমপক্ষে ত্রিশ দিরহাম দেওয়াকে আমি ভাল মনে করি। ইব্ন উমর (রা) হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে। উলামাগণ এই বিষয়ে ইখতেলাফ করিয়াছেন যে, প্রত্যেক তালাকপ্রাপ্তা নারীকেই কি 'মুতা' দিতে হইবে, না শুধুমাত্র সহবাস করা হয় নাই এইরূপ নারীকেই মুতা দিতে হইবে ? প্রথম দলের অভিমত হইল যে, প্রত্যেক তালাকপ্রাপ্তা নারীকেই মুতা প্রদান করা ওয়াজিব। কেননা, আল্লাহ তাআলা অন্যত্র বলিয়াছেন ৪ 8 All dle SD Sali tlie sll, অর্থাৎ তালাকপ্রাপ্তা নারীদের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী খরচ দেওয়া পরহেযেগারদের উপর কর্তব্য । অন্যত্র আল্লাহ তা‘আলা বলিয়াছেন $ Fd "eee “eg Fd “02 CE Ad AE -) 2 bd Fd Ed £ 2 eed | Abia ios CSB S35 LES LEB SS UL £0 ‘ fF ore #40 Ye Fe Gp oye 3
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।