তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বাকারা ২৮৭ ইদ্দত শেষ করিয়া ফেলিলে তখন এই লোকটিও অন্যান্য লোকের মতই তাহাকে বিবাহের পয়গাম দিতে পারিবে কিন্তু যদি দুই জনের মধ্যে মিলন ঘটিয়া যায় ও পরে তাহাদেরকে পৃথক করিয়া দেওয়া হয় তাহা হইলে এই মহিলা তাহার পূর্ব স্বামীর ইদ্দতকাল শেষ করার পর দ্বিতীয় পারিবেনা। যেহেতু সে তাড়াহুড়া করিয়া আল্লাহ্‌ কর্তৃক নির্ধারিত সময়-সীমার ব্যাপারে জ্রক্ষেপ করিল না, সেহেতু তাহাকে এই শাস্তি দেওয়া হইল যে, সেই স্ত্রী তাহার জন্যে চিরদিনের তরে হারাম হইয়া গেল। এই মতের মনীষীগণ সকলেই উহার এই কারণ ব্যক্ত করিয়াছেন। যেমন হত্যাকারীকে নিহত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি হইতে বঞ্চিত করা হয়। ইমাম শাফেঈ (র) ইমাম মালিক (র) হইতে ইহা বর্ণনা করিয়াছেন। তবে ইমাম বায়হাকী (রা) বলেন যে, ইমাম মালিকের (র) প্রথম উক্তি অবশ্য ইহাই ছিল। কিন্তু তিনি পরে ইহা হইতে প্রত্যাবর্তন করেন। তাহার পরবর্তী অভিমত হইল যে, দ্বিতীয় স্বামী উক্ত স্ত্রীকে বিবাহ করিতে পারিবে। কেননা আলীর (রা) অভিমত হইল যে, তাহাকে বিবাহ করা জায়েয হইবে (অর্থাৎ দ্বিতীয় স্বামী উক্ত স্ত্রীকে বিবাহ করিতে পারিবে)। আমি ইব্ন কাছীর বলিতেছি যে, হযরত উমর (রা) হইতে বর্ণিত এই বিষয়ক হাদীসটির বর্ণনা সূত্রে ছেদ রহিয়াছে। তবে মাসরুক হইতে ধারাবাহিকভাবে শা’বী, আশআছ ও ছাওরী বর্ণনা করেন যে, হযরত উমর (রা) ইহা হইতে প্রত্যাবর্তন করিয়াছেন এবং পরবর্তাঁতে বলিয়াছেন যে, মহরানা আদায় করিয়া ইদ্দত শেষ হওয়ার পর উহারা পরস্পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারিবে। অতঃপর আল্লাহ তা'আলা বলেন $ MILES aC di yale (জানিয়া রাখ, আল্লাহ তোমাদের অন্তরের কথা জানেন। অতখ্ব তোমরা তাহাকে ভয় কর ৷’) অর্থাৎ মহিলাদের ব্যাপারে পুরুষের অন্তরে যে চিন্তা বা কামনার সৃষ্টি হয়, উহা হইতে আল্লাহ সাবধান করিয়াছেন। পরন্ধু মনকে মন্দ চিন্তা-চেতনা হইতে পবিত্র রাখিয়া উত্তম ও মহৎ ভাবনায় ব্রত রাখিতে আদেশ করিয়াছেন। অতঃপর আল্লাহ তাহার রহমত হইতে নিরাশ না হওয়ার কথা বলিয়া ঘোষণা করেন যে, ১%, ২0151141219 অৰ্থাৎ আর তোমরা জানিয়া রাখ, আল্লাহ অতি দয়ালু এবং ক্ষমাশীল । SIH CF i) Ail AES) EG FEY (YY) EES TAA 292, 4 ন be 55 2 LAA EIGN: BSNS SSPE AIR ELGG 0 Grate ২৩৬. “যে সকল স্ত্রীকে তোমরা স্পর্শ কর নাই কিংবা কোন মহরানা ধার্য কর নাই, তাহাদিগকে যদি তালাক দাও তাহাতে পাপ নাই । আর তাহাদিগকে সচ্ছলরা সচ্ছলতা ' অনুসারে ও দরিদ্ররা দারিদ্র্য অনুপাতে ন্যায়সংগত সম্পদ দিয়ে দাও । পুণ্যবানদের ইহা বিশেষ দায়িত্ব ।”

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।