তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বাকারা ২৮৫ মুজাহিদ, তাউস, ইকরামা, সাঈদ ইব্‌ন জুবাইর, ইব্রাহীম নাখঈ, শাবি, হাসান, কাতাদা, যুহরী, ইয়াযীদ ইব্‌ন কুসাইত, মাকাতিল ইব্ন হাইয়ান ও কাসিম ইবৃন মুহাম্মদ প্রমুখ এবং পূর্ববর্তী আলিম মনীষীগণের একটি দল ও কতিপয় ইমাম পয়গাম পেশ সম্বন্ধে বলেন £ মৃত স্বামীর বিধবা স্ত্রীকে অস্পষ্ট ভাষায় বিবাহের প্রস্তাব দেওয়া জায়েয রহিয়াছে। বাইন তালাকপ্রাপ্তা স্ত্রীকেও এইভাবে প্রস্তাব দেওয়া বৈধ ৷ ফাতিমা বিনতে কায়েসকে (রা) যখন তাহার স্বামী আবূ আমর ইব্‌ন হাফস (রা) তৃতীয় তালাক দিয়াছিলেন, তখন রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিয়াছিলেন- ‘তুমি ইব্‌ন মাকতুমের ঘরে ইদ্দত অতিবাহিত কর। তিনি আরো বলেন যে, তোমার ইদ্দত পালন শেষ হইয়া গেলে আমাকে জানাইবে’। অতঃপর তিনি ইদ্দত হইতে মুক্ত হইলে উসামা ইবৃন যায়দ (রা) তাহাকে বিবাহের প্রস্তাব দেন এবং উসামার সহিত তাহার বিবাহ হয় । তবে তালাক রজঙঈর ইদ্দত চলাকালে স্বামী ব্যতীত অন্য কাহারো জন্যে পয়গাম দেওয়া জায়েয নয়। আল্লাহই ভালো জানেন। আল্লাহ তা‘আলা বলেন ৪ £১ ০51455510, অৰ্থাৎ মহিলাদেরকে বিবাহের ব্যাপারে তোমরা নিজেদের মনে যাহা গোপন রাখিয়াছ। অন্যত্র আল্লাহ তা‘আলা বলেন ৪ SLL nse LSU ls অর্থাৎ আল্লাহ তা'আলা তোমাদের গোপন ও প্রকাশ্য অভিসন্ধী সম্পর্কে সম্যক জ্ঞাত রহিয়াছেন। তেমনি অন্যত্র আল্লাহ তা'আলা বলেন ৷ ০ 9 SS i Los ple Lf অর্থাৎ আমি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয়াদি সম্পর্কে সবচাইতে বেশী জানি। অনুরূপ আল্লাহ তা‘আলা বলিতেছেন ৪ 8 LESS Et ote ‘আল্লাহ তা‘আলা খুব ভালোভাবেই জানেন যে, তাহার বান্দাগণ তাহাদের কাঙ্ফিত নারীদেরকে অন্তরে স্মরণ করিবে।' অর্থাৎ আল্লাহ তা'আলা এই আয়াতাংশের দ্বারা এই বিষয়ে মনের সংকীর্ণতা দূরীভূত করিয়া দিয়াছেন। তঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ 1০১৯৪১০1553 :,<1', কিন্তু গোপনভাবে তাহাদিগকে প্রতিশ্রুতি দান করিও না। fl | আবূ আজলায, আবূ শা‘শা, জাবির ইব্‌ন যায়েদ, হাসান বসরী, ইব্রাহীম নাখঈ, কাতাদা, যিহাক, রবী ইব্‌ন আনাস, সুলায়মান তাইমী, মাকাতিল ইব্ন হাইয়ান ও সুদ্দী (রা) এই আয়াত সম্বন্ধে বলেনঃ ইহার মর্মার্থ হইল, ব্যভিচার । ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফীর (রা) বৰ্ণনায়ও এইরূপ মর্মার্থ উল্লিখিত হইয়াছে। ইব্‌ন জারীরও (রা) ইহা গ্রহণ করিয়াছেন। ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবূ তালহা 1,০ ৯ 5১০1559 ১<1', এই আয়াত সম্পর্কিত আলোচনায় বলেন £ এইভাবে না বলা যে, আমি তোমাকে ভালোবাসি এবং তুমি অংগীকার কর যে, আমাকে ছাড়া অন্য কাহাকেও স্বামীরূপে গ্রহণ করিবে না ইত্যাদি । সাঈদ ইব্ন জুবাইর (রা) হইতে শাবি, ইকরামা, আবু যূহাঁ, যিহাক, যুহরী, মুজাহিদ ও ছাওরী (রা) বলেনঃ মহিলার নিকট হইতে এইভাবে কথা নেওয়া যে, ‘তাহাকে ছাড়া সে অন্য কাউকে বিবাহ করিবে না’ ।

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।