Contents সূরা বাকারা ২৮৩ অতঃপর গাধা, ছাগল বা পাখির শরীরের সাথে নিজের শরীরকে ঘর্ষণ করিতে হইত । ইহাতে কোন সময় সে মারাও যাইত । তবে বহু আলিম বলিয়াছেন যে, এই আয়াতটি পরবর্তী আয়াতের দ্বারা রহিত হইয়া গিয়াছে । উহা হইল এই ৪ Js dll seals Ley GIGS S33 ie USAF CIA (আর তোমাদের মধ্যে যাহারা মৃত্যুবরণ করিবে, তাহাদের স্ত্রীদেরকে ঘর হইতে বাহির না করিয়া এক বছর পর্যন্ত তাহাদের খরচের ব্যাপারে ওসীয়াত করিয়া যাইবে ৷) ইব্ন আব্বাস (রা) প্রমুখও এই মত প্রকাশ করিয়াছেন। তবে এই বিষয়ে আরও কথা রহিয়াছে। শীঘ্রই উহার বিবরণ আসিতেছে । উল্লেখ্য যে, ইদ্দতের সময় সৌন্দর্য চর্চা করা, সুগন্ধি মাখা এবং এমন কাপড় ও অলংকার ব্যবহার করা নিষিদ্ধ, যাহাতে পুরুষরা আকৃষ্ট হয়। কেহ কেহ বলিয়াছেন, বিধবাদের ইদ্দতের সময়ই কেবল ইহা ওয়াজিব ৷ তালাকে রাজঈর ইদ্দতের সময় ইহা পালন করা ওয়াজিব নয়। ইহা তালাকে বাইনের সময় পালনীয় বা ওয়াজিব কিনা, সে বিষয়ে দুইটি মত রহিয়াছে। তবে স্বামী মারা গেলে প্রতিটি ছোট-বড় আযাদ ও দাসীর ইদ্দত পালন করিতে হইবে। সাধারণভাবে আয়াতের অর্থেও ইহা বুঝা যায়। কিন্তু ইমাম ছাওরী, ইমাম আবূ হানীফা ও তাহার সংগীগণ বলেন ঃ কাফির মহিলার উপর ইহা ওয়াজিব নহে। এই মতের সমর্থক আশহাব ও ইমাম মালিকের সহচরদের নিকট হইতে ইব্ন নাফে দলীল হিসাবে রাসূলের (সা) এই কথাটি পেশ করেন । যে মহিলা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, তাহার জন্যে মৃতের উপর তিন দিনের বেশি বিলাপ করা বৈধ নয়। হা, তবে স্বামীর জন্যে চার মাস দশ দিন শোক প্রকাশ করিতে হইবে । ইহা দ্বারা বুঝা গেল যে, ইদ্দত পালন একটি ইবাদাত । তাই ইমাম আবু হানীফা (র), তাহার সংগীগণ ও ছাওরী (রা) বলেন ঃ নাবালেগার জন্য ইবাদাত নাই বলিয়া ইদ্দত পালন করিতে হইবে না । ইমাম আবূ হানীফা (র) ও তীহার সাথীগণ দাসীদের বেলায়ও এই নির্দেশ প্রতিপাল্য বলিয়া অভিমত ব্যক্ত করিয়াছেন। কেননা তাহারা স্বয়ম্তর নহে। তবে এই বিষয়ে বিশদ আলোচনার স্থান ইহা নহে। ফিকাহ বিষয়ক গ্রন্থেই এই সম্বন্ধে ব্যাপক আলোচনা করা যায়। তাফসীর গ্রন্থে ইহা নিয়া পুঙ্খানুপুঞ্খ আলোচনা করা সমীচীন নহে । আল্লাহ ভাল জানেন। আল্লাহ তা'আলা বলেন ৪.4121 ০5; 135454 অর্থাৎ তাহারা যখন ইদ্দত পূর্ণ করিয়া নিবে। যিহাক ও রবী ইব্ন আনাস (রা) ইহার ব্যাখ্যায় বলেন £ অর্থাৎ ইদ্দত শেষ হইবার পরে ১4',15 002 365 (উহাতে তোমাদের কোন পাপ নাই) যুহরী (রা) ইহার ব্যাখ্যায় বলেন যে, সে নিজের ব্যাপারে নিজে সিদ্ধান্ত গ্রহণ করিলে অভিভাবকদের কোন পাপ হইবে না। (২৯ “4 (নীতিসংগত ব্যবস্থা নিলে) অৰ্থাৎ ইদ্দত পালন সমাপ্ত করিয়া থাকিলে।
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।