Contents ২৭৮ তাফসীরে ইবৃন কাছীর অর্থাৎ শিশুর পিতা মাতাকে পরস্পর ঝগড়া-বিবাদ করিতে নিষেধ করা হইয়াছে মুজাহিদ, কাতাদা, যিহাক, যুহরী, সুদ্দী, ছাওরী ও ইব্ন যায়েদ প্রমুখও ইহা বলিয়াছেন। আল্লাহ তা'আলা বলেন ৪ 5/১ U১ ৩,১/1৷ = অর্থাৎ আর উত্তরাধিকারীদের উপরও এই দায়িত্ । উত্তরাধিকারীরা যেন শিশুর মাতাকে সংকটে পতিত না করেন । মুজাহিদ, শা'বী ও যিহাক বলেন যে, জমহুর ওলামা এই আয়াতের ব্যাখ্যায় বলেন ঃ শিশুর উত্তরাধিকারীদের উচিত তাহার মায়ের জন্য তাহার পিতা যে পরিমাণ খোরপোশ এবং যে রকম বাসস্থানের ব্যবস্থা করিয়াছিল তেমন ব্যবস্থা করা । তাহারা যেন অযথা সংকটে পতিত না হয়। ইব্ন জারীরও ইহা সমর্থন করিয়াছেন। হানাফী এবং হাম্বলীগণের মধ্যে একদল বলেন যে, এই ব্যাপারে নিকটাত্মীয়দের মধ্যে পর্যায়ক্রমে খোরপোশের দায়িত্ বহন করা ওয়াজিব । উমর ইব্ন খাত্তাব (রা) ও পূর্ববতী মনীষীদের অভিমত একটি মারফ্ হাদীসে সামুরা (রা) হইতে হাসান বসরী (র) বর্ণনা করেন। উহা এই $ যে ব্যক্তি তাহার রক্ত সম্পর্কিত ব্যক্তির দায়িত্ লইবে, সেই ব্যক্তি মুক্ত হইয়া যাইবে । এই হাদীসটিও তাহারা দলীলরূপে গ্রহণ করিয়াছেন। বিশেষ দ্রষ্টব্য দুই বছর পরে শিশুকে দুধপান করানো শিশুর জন্যে ক্ষতিকর তাহা দৈহিক হোক বা মানসিক হোক । আলকামা (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্রাহীম, আ'মাশ ও সুফিয়ান ছাওরী বর্ণনা করেন £ঃ আলকামা (রা) জনৈক স্ত্রী লোককে দেখেন যে, সে তাহার দুই বছরের চাইতে বড় শিশুকে দুধ পান করাইতেছে। তখন তিনি তাহাকে দুধ পান করাইতে নিষেধ করেন। আল্লাহ তা'আলা বলেন ৪ Cele CEL SG SURE CL pas be Pas LT 5 (তারপর যদি পিতা-মাতা ইচ্ছা করে, তাহা হইলে দুই বছরের মধ্যেই নিজেদের পারস্পরিক পরামর্শক্রমে দুধ ছাড়াইয়া দিতে পারে, তাহাতে তাহাদের কোন পাপ নেই) । অর্থাৎ পিতা-মাতার সম্মতিক্রমে যদি দুই বছরের পূর্বেই দুধ ছাড়াইয়া দেয় এবং তাহাতে যদি উপকার হয়, তাহা হইলে তাহাতে কোন পাপ নাই । তবে যদি ইহাতে কোন একজন অসম্মত থাকে তাহা : হইলে ইহা ঠিক হইবে না। কেননা ইহাতে শিশুর ক্ষতির আশংকা রহিয়াছে। এই ব্যাখ্যা করিয়াছেন ছাওরী (র) প্রমুখ । ইহা হইল আল্লাহর নিজ বান্দাদের প্রতি পরম করুণা যে, তিনি বাপ-মাকে এমন কাজ হইতে বিরত রাখিলেন যাহা শিশুর ধ্বংসের কারণ হয় এবং তাহাদিগকে এমন কাজ করার নির্দেশ দিলেন যাহাতে একদিকে শিশুকে রক্ষা করার ব্যবস্থা হইল, অপর দিকে বাপ-মার পক্ষেও তাহা হিতকর হইল । সূরা তালাকে আল্লাহ তা'আলা বলেন 8 ০20 “৪৭ ০7 ০2০ ণ o2 LEG feo FG oS LOLS oe 0 A Mle tls SI PE Sl OR MASE A 2)! 0 so #322
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।