Contents সূরা বাকারা ২৭৫ তাফসীর ঃ এখানে আল্লাহ তাআলা শিশুর জননীদেরকে লক্ষ্য করিয়া বলেন, শিশুদেরকে দুধ পান করানোর পূর্ণ সময় হইতেছে দুই বছর । ইহার পরে দুধ পান করাইলে তাহা ধর্তব্য হইবেনা। তাই আল্লাহ তা'আলা বলেন 8 {U2 5 ৬ ১, { ৬] অৰ্থাৎ যদি দুধ পানের পূর্ণ মেয়াদ সমাপ্ত করিতে চায়। অধিকাংশ ইমামের অভিমত হইল যে, দুই বছরের মধ্যে দুধ পান করিলে দুধ-ভাই বা দুধ-বোন হওয়া সাব্যস্ত হইবে । আর যদি ইহা হইতে বয়স অধিক হইয়া যায়, তাহা হইলে দুধ সম্পর্ক প্রতিষ্ঠিত হইবে না । তিরমিযীর একটি অধ্যায়ের শিরোনামে লেখা হইয়াছে- ‘কেবল দুই বছর বয়সের পূর্বে দুধ পান করিলে দুধ সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ।' উম্মে সালমা (রা) হইতে ধারাবাহিকভাবে ফাতিমা বিনতে মানযার, হিশাম ইব্ন উরওয়া, আবূ আওয়ানা ও কুতায়বা বর্ণনা করেন যে, উম্মে সালমা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, পেট পুরিয়া দুধ পান করিলেই কেবল দুধ-সম্পর্ক কায়েম হয় না। উহা নিদিষ্ট সময়সীমার মধ্যে হইতে হইবে৷ হাদীসটি হাসান ও সহীহ পর্যায়ের । বিজ্ঞ সাহাবাগণের অধিকাংশের আমলও ইহার উপরে যে, দুই বছরের মধ্যে স্তন্যপান করিলে দুধ-সম্পর্ক প্রতিষ্ঠিত হইবে । পূর্ণ দুই বছর অতিক্রান্ত হইবার পর স্তন্যপান করিলে কোন সম্পর্কই প্রতিষ্ঠিত হইবে না । অর্থাৎ ইহাদের মধ্যে বিবাহ সম্পর্ক হারাম হইবে না। উল্লেখ্য যে, ফাতিমা বিনতে মানযার ইব্ন যুবাইর ইব্নুল আওয়াম হইল হিশাম ইবন উরওয়ার স্ত্রী ৷ ও আমি বলিতেছি, এই হাদীসটি একমাত্র তিরমিযীই বর্ণনা করিয়াছেন। তবে ইহা বুখারী ও মুসলিমের হাদীস বর্ণনা শর্তের উপরে বর্ণিত হইয়াছে। হাদীসের এই বাক্যটির ৯ ১(<০০ 3! (5১১1 অৰ্থ হইল, স্তন্য পানের সময় হইল দুই বছর বয়সের মধ্যে । বাররা ইব্ন আযিব (রা) হইতে ধারাবাহিকভাবে আদী ইব্ন ছাবিত, ওয়াকী, গুনদুর ও আহমাদ (র) বর্ণনা করেন যে, বাররা ইব্ন আযিব (রা) বলেন ঃ ন্বীপুত্র ইব্রাহীমের মৃত্যুর সময় নবী (সা) বলিয়াছিলেন, আমার পুত্র স্তন্যপানের সময় মারা গিয়াছে। নিশ্চয় তাহাকে স্তন্য দানের জন্য বেহেশতে (কেহ) নির্দিষ্ট রহিয়াছে । শু'বা ইতে ইমাম বুখারীও ইহা বর্ণনা করিয়াছেন। হুযুর (সা) ইহাই বলিয়াছিলেন। কেননা তাহার পুত্র ইব্রাহীমের (রা) মৃত্যু কালে বয়স ছিল মাত্র এক বছর দশ মাস। অতঃপর তিনি বলেন $ স্তন্যপানের সময়সীমা দুই বছর মাত্র।’ দারে কুতনীর একটি রিওয়ায়েতও ইহার সহায়ক বলিয়া প্রমাণিত হইয়াছে। ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আমর ইবৃন দীনার, সুফিয়ান ইব্ন উআইনা ও হাইছাম ইব্ন জামীল বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন £$ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, স্তন্যপান দ্বারা হুরমাত প্রমাণ হইব না, যদি না তাহা দুই বছরের মধ্যে হয়। উল্লেখ্য যে, এই রিওয়ায়েতটি হাইছাম ইব্ন জামীল ব্যতীত অন্য কেহ ইব্ন উআইনা হইতে বর্ণনা করেন নাই । বস্তুত, তিনি বিশ্বস্ত বর্ণনাকারী এবং হাদীসের হাফিয ।
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।