তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents "সূরা বাকারা ২৭৩ মা‘কাল হইব্ন ইয়াসার (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান বসরী, ইউনুস, ইব্রাহীম ও বুখারী (র) এবং হাসান হইতে ইউনুস, আবদুল ওয়ারিছ ও আবু মা'মার এবং ইব্রাহীম ও বুখারী (র) উভয় রিওয়ায়েতে বর্ণনা করেন ঃ মা’কাল ইব্‌ন ইয়াষারের বোনকে তাহার স্বামী তালাক দিয়া পরিত্যাগ করে। পরে তাহার ইদ্দত শেষ হইলে পূর্বের স্বামী দ্বিতীয়বার বিবাহের প্রস্তাব দেয়। কিন্তু মা*কাল তাহা প্রত্যাখ্যান করে। অতঃপর এই আয়াতটি নাযিল হয় ৪ ১ ১১ <5 ১!1১২০,২ ৯5 অর্থাৎ অতঃপর তাহাদিগকে পূর্ব স্বামীদের সাথে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিয়মানুযায়ী বিবাহ করিতে বাধা দান করিও না। মা‘কাল ইব্‌ন ইয়াসার (রা) হইতে ‘হাসান’ সূত্রে বিভিন্ন রাবী এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। যথা ইব্‌ন মারদুবিয়া, ইব্‌ন জারীর, ইব্‌ন আবু হাতিম, ইব্‌ন মাজা, তিরমিযী ও আবু দাউদ (র) উহা বর্ণনা করিয়াছেন। তবে তিরমিযী (র) একটি সহীহ সূত্রে এইভাবে বর্ণনা করেন যে, রাসূল (সা)-এর যুগে মা’কাল ইব্‌ন ইয়াসার (রা) তাহার বোনকে একজন মুসলমানের নিকট বিবাহ দেয়। পরবর্তীতে স্বামী তাহাকে তালাক দেয় এবং ইদ্দতের মধ্যে তাহাকে পুনঃ গ্রহণ না করায় সে ইদ্দত পূর্ণ আবার তালাক দিয়াছিলেন। তাই আল্লাহর কসম করিয়া বলিতেছি যে, আমি পুনরায় তোমার সাথে আমার বোনকে বিবাহ দিব না। অতঃপর আল্লাহ তা'আলা উভয়ের মিলনের বৈধতা ঘোষণা ও উহার পদ্ধতি বর্ণনা প্রসঙ্গে ১42! 5৯13! Lill tll 1319 হইতে ¥ 551 "1১5 পৰ্যন্ত দীৰ্ঘ আয়াতটি নাযিল করেন। অর্থাৎ ‘তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিয়া দাও এবং তারপর তাহারা নির্ধরিত ইদ্দত পূর্ণ করিয়া থাকে, তখন তাহাদিগকে পূর্ব স্বামীদের সাথে বিবাহ বসিতে বাধা দান করিও না । এই উপদেশ তাহাকেই দেওয়া হইতেছে, যে ব্যক্তি আল্লাহ্‌ ও কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করিয়াছে। ইহার মধ্যে তোমাদের জন্য রহিয়াছে একান্ত পরিশুদ্ধতা ও অনেক পবিত্রতা । আর ইহা আল্লাহ জানেন, তোমরা জান না। মা’কাল (রা) ইহা শুনিয়া বলিলেন যে, আমি আল্লাহর নির্দেশ শুনিলাম এবং মানিয়া নিলাম । অতঃপর তিনি তাহার ভগ্নুপিতিকে ডাকিয়া পাঠান । তিনি আসিলে তাহার সঙ্গে পুনরায় বোনের বিবাহ দেন। ইব্‌ন মারদুবিয়া আর একটু বাড়াইয়া বলেন যে, ইহার পর তিনি তাহার কসমের কাফফারাও আদায় করেন। ইব্‌ন জারীজের সূত্রে ইব্‌ন জারীর বলেন £ (মা‘কালের বোন) জামিল বিনতে ইয়াসারের (রা) স্বামী হইল আবুল বাদাহ্‌ (রা) । তবে আবূ ইসহাক সাবীঈর সূত্রে সুফিয়ান ছাওরী (র) বলেন, তাহার বোনের নাম ছিল ফাতিমা বিনতে ইয়াসার । পূর্ববর্তী আলিম ও মুসলমানগণ বলিয়াছেন যে, এই আয়াতটি মা‘কাল ইব্‌ন ইয়াসার ও তাহার বোন সম্বন্ধে নাযিল হইয়াছে। পক্ষান্তরে সুদ্দী (র) বলেন £ জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) তাহার ‘চাচাতো বোন সম্বন্ধে এই SCT OY NO UR OES CU HY TEE OEE EE EY জানেন। কাছীর (২য় খণ্ড)-_৩৫

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।