তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৭২ তাফসীরে ইব্‌ন কাছীর জ্ঞানবান)। অর্থাৎ আল্লাহর নিকট তোমার প্রকাশ্য এবং অপ্রকাশ্য কোন কাজই গোপন নহে । আর ইহার ভিত্তিতেই তোমাদিগকে পুরস্কৃত করা হইবে । SALI SELES HEL CIAL KG (vy) 54854 es OE ESL YS LICE GEILE OCS SRISASNG BG BI OHH 5503 SG ২৩২. “আর যখন তোমরা স্ত্রীগণকে তালাক দাও, অতঃপর যখন তাহারা ইদ্দত পূর্ণ করিবে, তখন যদি তাহারা পূর্ব স্বামীর সহিত বিবাহ বসে উভয়ের ইচ্ছানুসারে ন্যায়ভাবে, তাহাতে তাহাদিগকে বাধা দিও না । তোমাদের ভিতরে যাহারা আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে তাহাদের জন্য এই উপদেশ প্রদত্ত হইল ৷ ইহাতে রহিয়াছে তোমাদের পবিত্রতা ও অনাবিলতা । আর আল্লাহ তাহা জানেন এবং তোমরা জান না৷” তাফসীর ৪ ইব্‌ন আব্বাসের (রা) সূত্রে আলী ইব্‌ন আবূ তালহা (রা) বলেন ৪ এই আয়াতটির বিষযবস্তু হইল এই যে, কোন ব্যক্তি তাহার স্ত্রীকে এক তালাক বা দুই তালাক দেওয়ার পর ইদ্দত পালন শেষ হইয়া গেলে তাহারা ইচ্ছা করিলে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে বা রাজাআ’ত করিতে পারে। অবশ্য অনেক সময় অভিভাবকগণ ইহাতে বাধা দান করেন। তাই আল্লাহ তা'আলা তাহাদিগকে এই ব্যাপারে বাধা দিতে নিষেধ করিয়াছেন। ইব্‌ন আব্বাসের (রা) সূত্রে আওফীও ইহা বর্ণনা করিয়াছেন। মাসরুক, ইব্রাহীম নাখঈ, যুহরী ও যিহাক বলেন £ঃ উপরোল্লিখিত উদ্দেশ্যেই ইহা নাযিল হইয়াছে। তবে আয়াতের প্রকাশ্য অর্থের ভিত্তিতে তাহারা বলিতেছেন যে, মহিলাগণ নিজের ইচ্ছায় বিবাহ করার অধিকারী নয় এবং মহিলাদের বিবাহের অভিভাবক অপরিহার্য । এই আয়াতটি ইহার দলীল । তিরমিযী (র) এবং ইব্‌ন জারীরও (র) এই আয়াতের উদ্দেশ্য সম্পর্কে ইহা বলিয়াছেন। হাদীসেও উল্লিখিত হইয়াছে যে, এক মহিলা অন্য মহিলাকে বিবাহ দিতে পারে না এবং সে নিজেও নিজের বিবাহ সম্পাদন করিতে পারে না। সেই মহিলারা ব্যভিচারী যাহারা নিজেদের বিবাহ নিজেরা সম্পাদন করে। অন্য হাদীসে উদ্ধৃত হইয়াছে যে, সুস্থ অভিভাবক এবং দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ব্যতীত বিবাহ শুদ্ধ হয় না। এই বিষয়ে আলিমগণের মধ্যে ব্যাপক মতবিরোধ রহিয়াছে। তবে উহা তাফসীরের বিষয়বস্তু নহে। তাই আমি উহা আমার ‘কিতাবুল আহকাম’ নামক পুস্তকে লিপিবদ্ধ করিয়াছি। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর । এই আয়াতের তাফসীর প্রসঙ্গে বুখারী (র) স্বীয় বুখারী শরীফে বলেন £ এই আয়াতটি মা’কাল ইব্‌ন ইয়াসার মুযনী এবং তাহার বোনের ব্যাপারে নাযিল হইয়াছে। মা’কাল ইব্ন ইয়াসার (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান, ইবাদ ইব্ন রাশিদ, আবূ আমের ইকদী ও উবায়দুল্লাহ ইব্‌ন সাঈদ বর্ণনা করেন যে, মা’কাল ইব্ন ইয়াসার (রা) বলেন ৪ আমার নিকট আমার বোনের বিবাহের প্রস্তাব আসিলে আমি তাহার বিবাহ দিয়া দেই ।

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।