তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents a তাফসীরে হ্ব্ন কাছীর আবু মুসা আশআরী (রা) হইতে ধারাবাহিকভাবে হুমাইদ ইব্‌ন আবদুর রহমান, আবুল আ'লা আল-আওদায়ী, ইয়াযীদ ইব্‌ন আবদুর রহমান, আবদুস সালাম ইব্ন হাযর, ইসহাক ইব্‌ন মানসুর, আবু কুরাইব ও ইব্‌ন জারীর এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বর্ণনা করেন যে, আবূ মূসা আশআরী (রা) বলেন $ রাসূল (সা) একবার আশআরী গোত্রের উপর অসস্তুষ্ট হন। ইহা শুনিয়া আবূ মুসা আশআরী (রা) রাসূলুল্লাহর নিকট আসিয়া আশআরীদের প্রতি তাহার অসন্তুষ্টির কারণ জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেন, তারা বলে যে, আমি তালাক দিয়াছি এবং ফিরাইয়া নিয়াছি। বস্তুত এইগুলো তালাক নয়, বরং তালাক ইদ্দতের পূর্বে দিতে হয় । ইয়াযীদ ইব্‌ন আবদুর রহমান ওরফে আবূ খালিদ দাল্লাল হইতেও এই হাদীসটি বর্ণিত হইয়াছে । তবে উহার সনদের ব্যাপারে সন্দেহ করা হইতেছে। মাসরূক (র) বলেন $ তাহারা বিনা কারণে স্ত্রীকে তালাক দিত । স্ত্রীকে বারংবার তালাক দিত এবং ফিরাইয়া নিত যেমন স্ত্রীর ইদ্দত দীর্ঘায়িত হয়। ইহাতে স্ত্রীরা ভীষণ অসুবিধায় পড়িত এবং অভিশপ্তময় জীবন যাপনে বাধ্য হইত । হাসান, কাতাদা, আতা আল-খোরাসানী, রবী ও মাকাতিল ইব্ন হাইয়ান (র) বলেন ৪ তাহারা স্ত্রীকে বলিত যে, তোমাকে বিবাহ করিলাম ও আযাদ করিয়া দিলাম ৷ ইহা বলিয়া আবার বলিত যে, উহা হাস্যচ্ছলে বলিয়াছিলাম। ইহার পরিপ্রেক্ষিতে আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন ৪ ya <1 ৩০11/4345 3", অৰ্থাৎ আল্লাহর নির্দেশকে হাস্যকর বিষয়ে পরিণত করিও না। এই আয়াতের অর্থ সম্পর্কে হুযুর (সা) বলেন ৪ হাসি-তামাশা করিয়া তালাক দিলেও উহা পতিত হইবে । হাসান বসরী (র) হইতে ধারাবাহিকভাবে মুবারক ইব্‌ন ফুযালাহ, আদম, ইসাম ইব্‌ন বাওয়াদ ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, হাসান বসরী (র) বলেন £ লোকেরা তালাক দিত কিংবা আযাদ করিত । আবার তাহারা বিবাহ করিত আর বলিত, আমি তামাশা করিয়া ইহা বলিয়াছি। আল্লাহ তা'আলা ইহার পরিপ্রেক্ষিতে নাযিল করেন £ 1 ২5, 9,৯ অৰ্থাৎ আল্লাহ কঠোরভাবে বলেন- তোমরা আল্লাহর নির্দেশকে হাস্যকর বিষয়ে পরিণত করিও না। ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, লায়েছ, সুফিয়ান, ইসমাঈল ইবৃন মুহাম্মদ ও ইব্ন মারদুবিয়া বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ লোকগণ তাহাদের স্ত্রীগণকে হাস্যচ্ছলে তালাক দিত, মূলত বিচ্ছিন্ন হওয়ার উদ্দেশ্যে তাহারা তালাক দিত না। অতঃপর আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন ৪ sya lll sll 194555 9, অৰ্থাৎ হাস্যরস করিয়া বলিলেও উহাতে তালাক পতিত হইবে । হাসান বসরী (র) হইতে ধারাবাহিকভাবে মুবারক ইব্‌ন ফুযালাহ, আদম, ইমাম ইব্‌ন রাওয়াদ ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, হাসান বসরী (র) বলেন ৪ঃ লোকগণ তাহাদের স্ত্রীগণকে তালাক দিত, অথচ তাহারা বলিত যে, আমরা তামাশা করিয়াছি। আযাদ করিয়া দিত, অথচ বলিত রসিকতা করিয়াছি। তাহারা বিবাহ করিত এবং বলিত যে, আমরা তামাশা

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।