তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৬৬ তাফসীরে ইব্ন কাছীর ‘সুদ দাতা ও গ্রহীতা, সুদের সাক্ষ্যদাতা ও লেখক, সৌন্দর্যের জন্য চিত্রাংকনকারী ও উহা গ্রহণকারী, সাদকা প্রদানে অস্বীকৃতি জ্ঞাপনকারী এবং হিলাকারী ও হিলা গ্রহণকারীর প্রতি রাসূল (সা) অভিসম্পাত করিয়াছেন । তেমনি তিনি মাতম করিতেও নিষেধ করিয়াছেন ।' হযরত আলী (রা) হইতে পর্যায়ক্রমে হারিছ, শা'বী, ইব্‌ন ইয়াযীদ ওরফে জাবির, শু‘বা ও গুন্দুরও অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইসমাঈল ইব্‌ন আবূ খালিদ, হুসায়েন ইব্‌ন আবদুর রহমান, মুখালিদ ইব্‌ন সাঈদ ও শা'বী (র) হইতে ইব্‌ন আওনও অনুরূপ বর্ণনা করিয়াছেন। আবূ দাউদ, তিরমিযী ও শা'বীর উদ্ধৃত হাদীসেও উহা বর্ণিত হইয়াছে। অপর এক হাদীসে আলী (রা) হইতে পর্যায়ক্রমে হারিছ, আবূ ইসহাক, ইসমাঈল, মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ ও আহমদ (র) বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ '_ “সুদ দাতা ও গ্রহীতা, সুদের লেখক ও সাক্ষ্যদাতা, হিলাকারী ও হিলা গ্রহণকারীর উপর রাসূল (সা) লা‘নত করিয়াছেন’ । তৃতীয় হাদীস জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে পর্যায়ক্রমে শা'বী, মুজালিদ, আবদুর রহমান ইব্ন ইয়াধীদ আল আয়সী, আশআস ও আবু সাঈদ আশাজ এবং আলী (রা) হইতে হারিছ ও ইমাম তিরমিধী বর্ণনা করেন যে, জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) ও হযরত আলী (রা) বলেন ৪ ‘রাসূল (সা) হিলাকারী ও হিলা গ্রহণকারী উভয়ের প্রতি অভিসম্পাত দান করিয়াছেন!” ইমাম আহমদ (র) বলেন £ এই হাদীসের সনদ শক্তিশালী নহে। কারণ মুজালিদ নামক বর্ণনাকারী খুবই দুর্বল এবং সে আলিম নহে । এই হাদীসটি আলী (রা) হইতে পর্যায়ক্রমে জাবির, শা’বী, মুজাহিদ ও ইব্ন নুমায়েরের নির্ভরযোগ্য সূত্রেও বর্ণিত হইয়াছে। সেখানে ইব্‌ন নুমায়রের নির্ভরযোগ্যতা সম্পর্কে সন্দেহ করা হইয়াছে। তবে প্রথম হাদীসটি সূত্র বিচারে বিশুদ্ধতম হিসাবে সুপরিচিত । চতুৰ্থ হাদীস উকবা ইব্‌ন আমের (রা) হইতে পর্যায়ক্রমে আবূ মাসআব মাযরাহ ওরফে ইব্‌ন আহান, লায়েছ ইব্‌ন সা‘আদ,উছমান ইব্‌ন সারেহ মিসরী, ইয়াহয়া ইব্‌ন উছমান ও আবু আবদুল্লাহ মুহাম্মদ ইয়াধীদ ইব্ন মাজা (র) বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ - ‘একদা রাসুলুল্লাহ (সা) প্রশ্ন করেন- আমি তোমাদিগকে ধার করা ষাড় সম্পর্কে বলিব কি? সকলেই সমস্বরে জবাব দিল-হ্যা, হে আল্লাহর রাসূল । তখন তিনি বলিলেন-উহা হইল হিলাকারী ৷ কেননা আল্লাহ তা'আলা হিলাকারী ও হিলা গ্রহণকারী উভয়ের প্রতি অভিসম্পাত বর্ষণ করেন’ অবশ্য এই হাদীসটি একমাত্র ইব্‌ন মাজাই বর্ণনা করিয়াছেন। অপরদিকে অন্যরা ইহার বর্ণনায় উছমানের উপস্থিতির কারণে ইহা সর্বতোভাবে বর্জন করিয়াছেন। তবে আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি- উছমান একজন নির্ভরযোগ্য বর্ণনাকারী ৷ কারণ, ইমাম বুখারী তাহার সহীহ সংকলনে উছমানের বর্ণনা গ্রহণ করিয়াছেন। ফলে অনেকেই তাহাকে অনুসরণ করিয়াছেন। লায়েছ, আবূ সালেহ, আবদুল্লাহ ইব্‌ন সালেহ, আল আব্বাস ঞঞ

— পৃষ্ঠা ২৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।