Contents ২৬০ তাফসীরে ইব্ন কাছীর অবশ্যই যালিম ৷ হাদীসেও অনুরূপ বক্তব্য রহিয়াছে। উহাতে বলা হইয়াছে- ‘আল্লাহ তা'আলা সীমা নির্ধারণ করিয়া দিয়াছেন, অতএব উহা অতিক্রম করিও না । তিনি নির্দিষ্ট বিষয়গুলি ফরয করিয়াছেন, অতএব উহা বিনষ্ট করিওনা। তিনি নিকৃষ্ট ও গর্হিত কাজগুলি হারাম করিয়াছেন, উহার অবমাননা করিও না আর যেসব বিষয়ে তিনি মেহেরবানি করিয়া এড়াইয়া গিয়াছেন, সেইগুলির ব্যাপারে তোমরা প্রশ্ন তুলিও না। কেননা, আল্লাহ তা'আলা ভুল-ক্রটি হইতে পূর্ণ পবিত্র ৷ একই কথায় তিন তালাক দেওয়া হারাম-এই মতের প্রবক্তারা আলোচ্য আয়াতটি দলীল হিসাবে পেশ করেন । ইহা ইমাম মালিক (র) ও তাহার সহচরবৃন্দের মাযহাব ৷ তাহাদের নিকট একটি করিয়া তালাক দেওয়া সুন্নত ৷ কেননা আল্লাহ তাআলা বলিয়াছেন ১5, 3১%! অর্থাৎ তালাক দুইবার । আল্লাহ তা'আলা আরও বলিয়াছেন -“এই হইল আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমারেখা । কাজেই তোমরা ইহা অতিক্রম করিও না। বস্তুত যাহরা আল্লাহর দেওয়া গণ অতিক্ৰম করে তাহারাই যালিম ৷ সুনানে নাসায়ীতে উদ্ধৃত মাহমুদ ইব্ন লবীদের বর্ণনাটি এই অতিমতকে অধিকতর জোরদার করিয়াছে। মাহমুদ ইব্ন লবীদ হইতে পর্যায়ক্রমে মাখরামা ইব্ন বুকায়ের, বুকায়ের, ইব্ন ওহাব ও সুলায়মান ইব্ন দাউদ বর্ণনা করেন যে, মাহমুদ ইব্ন লবীদ বলেন £ জনৈক ব্যক্তি একই সংগে তাহার স্ত্রীকে তিন তালাক দেয়। এই খবর রাসূল (সা)-এর নিকট পৌঁছিলে খেলা শুরু করিয়াছে ? তখন এক ব্যক্তি দাড়াইয়া বলে- হে আল্লাহর রাসূল ? আমি কি তাহাকে হত্যা করিব না ? অবশ্য এই বর্ণনাটির সূত্র পরম্পরায় ছেদ রহিয়াছে। অতঃপর আল্লাহ তা'আলা বলেন $ অর্থাৎ যখন কোন ব্যক্তি তাহার স্ত্রীকে দুই তালাক দিবার পর তৃতীয় তালাক দেয়, তখন তাহার জন্য সেই স্ত্রী ব্যবহার করা হারাম হইয়া যায়। হা, যদি তাহাকে অন্য কেহ বিবাহ করিয়া তালাক দেয় তাহা হইলে তাহাকে পুনৰ্বিবাহ করা হালাল হইবে । কিন্তু বিবাহ ছাড়া যদি সে কোন পুরুষের সংগলাভ করে কিংবা কাহারও দাসী হয়, তাহা হইলেও সে পূর্ব স্বামীর জন্য হালাল হইবে না। কেননা, উহাতে তাহার জন্য স্বামী গ্রহণ করার শর্ত পূরণ হয় না। তেমনি যদি সে যথারীতি দ্বিতীয় বিবাহ করে এবং দ্বিতীয় স্বামীর সহিত তাহার সহবাস না হয়, তাহা হইলেও সে পূর্ব স্বামীর জন্য হালাল হইবে না। কেননা তখন দ্বিতীয় স্বামী গ্রহণ পূর্ণত্প্রাপ্ত হয় না। অবশ্য হযরত সাঈদ ইব্ন মুসাইয়াব সম্পর্কে ফিকাহবিদগণের মধ্যে খ্যাত আছে যে, তিনি বলেন $ বিবাহের পর দ্বিতীয় স্বামী সহবাস না করিয়া তালাক দিলেও সে তাহার পূর্ব স্বামীর জন্য হালাল হইয়া যাইবে । তবে এই বর্ণনাটির বিশুদ্ধতার ব্যাপারে সন্দেহ রহিয়াছে। আবূ উমর ইব্ন আবদুল বার তাহার ‘ইসতিকার নামক কিতাবে এই সংশয় তুলিয়া ধরিয়াছেন। আল্লাহই ভাল জানেন।
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।