Contents সূরা বাকারা ২৫৯ না করিযা ফিরাইয়া আনিতে পারিবে না। কেননা সে সম্পদ দিয়া নিজকে সম্পূর্ণ মুক্ত ও স্বাধীন করিয়া নিয়াছে। আবদুল্লাহ ইব্ন আবূ আওফী, মাহান হানাফী, সাঈদ ইব্ন মুসাইয়াব ও ইমাম যুহরী প্রমুখ বলেন £$ স্বামী তাহার স্ত্রীর নিকট হইতে যাহা গ্রহণ করিয়াছে, তাহা তাহাকে ফিরাইয়া দিলে তাহার সম্মতি ছাড়াই তাহাকে ফিরাইয়া আনিতে পারিবে। আবূ ছাওরও এই মত গ্রহণ করিয়াছেন। SUR CaaS ARES ET RCA AR HG তাহা হইলে উহাকে চূড়ান্ত বিচ্ছেদ মনে করিতে হইবে । সুতরাং এই অবস্থায় ফিরাইয়া নেওয়ার কোন অধিকারই থাকে না। তবে যদি তালাকের উল্লেখ থাকে তাহা হইলে ইদ্দতের মধ্যে ফিরাইয়া নিতে পারিবে । দাউদ ইব্ন আলী জাহেরীও ইহা বলিয়াছেন। অবশ্য সকলেই এই ব্যাপারে একমত যে, স্বামী স্ত্রী উভয়ে সন্মত থাকিলে ইদ্দতের মধ্যে তাহারা পুনর্বিবাহে আবদ্ধ হইতে পারিবে। কেবলমাত্র শায়েখ আবূ উমর ইব্ন আবদুল বার এক দলের বরাতে বলেন $ ইদ্দতের মধ্যে যেমন স্ত্রী কাহাকেও বিবাহ করিতে পারিবে না, তেমনি তাহার স্বামীও তাহাকে বিবাহ করিতে পারিবে না। অবশ্য এই অভিমতটি একান্তই বিরল ও বর্জনীয় । মাসআলা | খোলা প্রাপ্তা স্ত্রীলোককে আবার তালাক দেওযা যায় কি ? এই ব্যাপারে তিনটি অভিমত . রহিয়াছে। (এক) ইদ্দতের মধ্যে আর কোন তালাক কার্যকর হইবে না। কারণ, সে এখন স্বামীর অধিকার হইতে সম্পূর্ণ মুক্ত ও স্বাধীন । ইব্ন আব্বাস (রা), ইব্ন যুবায়ের (রা), ইকরামা, আবু ছওর প্রমুখ এই মত পোষণ করেন। (দুই) ইমাম মালিক (র) বলেন; খোলার পর নিশ্চুপ না থাকিয়া যদি সংগে সংগে তালাক দেয় তাহা হইলে তালাক কার্যকর হইবে । পরে দিলে হইবে না । ইব্ন আবদুল বার বলেন ৪ এই মতটি উসমান (রা)-এর বর্ণনার সহিত সামঞ্জস্যপূর্ণ । (তিন) খোলাপ্রাপ্তা মহিলার ইদ্দতের মধ্যে যখনই তালাক দিবে তখনই কার্যকর হইবে । ইমাম আবু হানীফা (র), তাহার সহচরবৃন্দ, ছাওরী ও আওযাঈ এই অভিমত ব্যক্ত করেন। তাহা ছাড়া সাঈদ ইবৃন মুসাইয়াব, শুরায়হ, তাউস, ইবরাহীম, যুহরী, হাকাম, হিকাম ও হাম্মাদ ইব্ন আবু সুলায়মানও এই মত সমৰ্থন করেন। ইব্ন মাসউদ (রা) ও আবু দারদা (রা) হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে। অবশ্য ইবৃন আবদুল বার বলেন ঃ উপরোক্ত অভিমতটি যে তাহাদের নিকট হইতে বর্ণিত হইয়াছে তাহা সুপ্রমাণিত নহে। অতঃপর আল্লাহ: তা আলা বলেন £ Gyles sl fs Sd 5 as USES SG dl ls অর্থাৎ এই বিধানসমূহ দ্বারা আল্লাহ তা'আলা তোমাদের জন্য সীমা নির্ধারণ করিযা দিয়াছেন । তাই তোমরা উহা অতিক্রম করিও না । যাহারা উহা অতিক্রম করিবে তাহারা
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।