Contents ২৫৮ তাফসীরে ইব্ন কাছীর ইদ্দতের কথা বলিয়াছেন। ইব্ন উমর (রা) হইতে পর্যায়ক্রমে নাফে, উবায়দুল্লাহ ও ইবাদাহ বর্ণনা করেন যে, তিনি বলেন £ খোলার ইদ্দত মাত্র এক হায়েয । ইব্ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে তাউস, লায়েছ ও আবদুর রহমান ইব্ন মুহাম্মদ আল মুহারিবী বর্ণনা করেন যে, তিনি বলেন $ উহার ইদ্দত হইল তিন হায়েয । ইকরামা ও আব্বান ইব্ন উসমানের অভিমতও এক হায়েযের অনুকূলে ৷ যাহারা এক হায়েয ইদ্দতের পক্ষপাতী, তাহারা বলেন, খোলা দ্বারা বিবাহ নষ্ট হয়, উহা তালাক নহে । তাহাদের দলীল হইল ইমাম তিরমিযী ও ইমাম আবূ দাউদের উদ্ধৃত হযরত ইব্ন আব্বাস (রা)-এর বর্ণিত হাদীস ৷ ইব্ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে ইকরামা, আমর ইব্ন মুসলিম, মুআসন্মার, হিশাম ইব্ন ইউসুফ, আলী ইব্ন ইয়াহয়া ও মুহাম্মদ ইব্ন আবদুর রহীম বাগদাদী বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন £$ হুযুর (সা)-এর যমানায় ছাবিত ইবন কায়েসের স্ত্রী তাহার নিকট হইতে খোলা করিলে হুযুর (সা) তাহাকে এক হায়েয ইদ্দত পালন করিতে বলিয়াছিলেন। তিরমিযী (র) বলেন £ হাদীসটি হাসান ও গরীব পর্যায়ের । অবশ্য ইকরামা হইতে পর্যায়ক্রমে আমর ইব্ন মুসলিম মুআম্মার ও আবদুর রাযযাকের সনদে ইহা অবিচ্ছিন্ন সূত্রে বর্ণিত হইয়াছে । গাযলান ও তিরমিযী (র) বর্ণনা করেন যে, রবীআ বিনতে মুআওয়াজ বলেন ৪ আমি রাসূলুল্লাহ (সা)-এর সময় খোলা করিলে তিনি আমার অথবা আমার স্বামীর নিকট আমাকে এক হায়েয ইদ্দত পালনের নির্দেশ দেন। ইমাম তিরমিযী (র) বলেন ঃ ইহা বিশুদ্ধভাবে প্রমাণিত যে, রাসূল (সা) তাহাকে এক হায়েয পর্যন্ত ইদ্দাত পালনের নির্দেশ দেন। রবীআ বিনতে মুআওয়াজ ইহতে ভিন্ন সূত্রে পর্যায়ক্রমে ইবাদা ইব্ন ওলীদ ইবৃন ইবাদা ইব্ন সামিত, ইব্ন ইসহাকদ, ইবরাহীম ইব্ন সা‘দ ইয়াকুব ইব্ন ইবরাহী ইব্ন সাদ, আলী ইব্ন সালমা নিশাপুরী ও ইমাম ইব্ন মাজা (র) বর্ণনা করেন যে, রবীআ ইব্ন মুআওয়াজ বলেনঃ আমি আমার খোলা সম্পন্ন করার পর হযরত উছমান (রা)-এর নিকট গমন করিযা জিজ্ঞাসা করিলাম-আমার ইদ্দত কিরূপ হইবে ? তিনি বলিলেন, উহার ইদ্দত নাই । তবে যদি খোলা গ্রহণের পূর্বক্ষণে স্বামীর সহিত মিলিত হইয়া থাক, তাহা হইলে একটি খতু আসা পর্যন্ত তাহার নিকট অবস্থান কর । অবশ্য মরিয়াম মুগনিয়ার খোলার ব্যাপারে তিনি হুযুর (সা)-এর নির্দেশেরই অনুরসরণ করিয়াছিলেন। রবীআ বিনতে মুআওয়াজ হইতে ক্রমাগত মুহাম্মদ ইব্ন আবদুর রহমান, ইব্ন ছাওবান, আবূ সালমা, আবুল আসওয়াদ ও ইব্ন লাহিয়া বর্ণনা করেন যে, রবীআ বিনতে মুঅওয়াজ বলেন £ আমি শুনিয়াছি যে, ছবিতে ইবন কায়েসের স্ত্রী তাহার স্বামীর সহিত খোলা করিলে হুযুর (সা) তাহাকে এক হায়েয ইদ্দত পালন করিতে নির্দেশ দেন। মাসআলা জমহুর উলামা ও ইমাম চতুষ্টয়ের মতে খোলা গ্রহণকারিণী স্ত্রীকে তাহার স্বামী রাজি খুশি
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।