তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বাকারা ২৫৩ ইসলামের মধ্যে কুফরের সংমিশ্রণ পসন্দ করি না। এবং আমি এখন এই ব্যাপারে ক্রোধ সংবরণ করিতে পারিতেছি না। ইহার পর নবী (সা) তাহাকে প্রশ্ন করিলেন, তুমি তাহাকে বাগান দিয়া দিবে? মহিলা বলিলেন, জ্বী হা, দিব। অতঃপর নবী (সা) তাহার স্বামীকে বলিলেন, যাহা দিয়াছিলে তাহা ছাড়া বেশি নিও না। আবদুল আলা হইতে ধারাবাহিকভাবে ইব্ন মারওয়ান, অল তন হান ওৰ সারির স্বীয় তাফসীরে অনুরূপ বর্ণনা করিয়াছেন। আজহার ইবৃন মারওয়ানের সনদে ইব্‌ন মাজাহও অনুরূপ বর্ণনা করিয়াছেন। তবে এই সূত্রটি উত্তম ও শক্তিশালী । ইব্ন ওয়াযিহ, ইব্‌ন হুমাইদ ও ইব্‌ন জারীর বর্ণনা করেন $ জামীলা বিনতে উবায়দুল্লাহ ইবৃন উবাই ইব্ন সুলুল (রা) ছাবিত ইব্‌ন কাইসের (রা) স্ত্রী ছিলেন । তিনি তাহার স্বামীকে অপসন্দ করিলে নবী করীম (সা) তাহাকে ডাকিয়া বলেন__ হে জামীলা! ছাবিতের কোন কাজটি তোমার খারাপ লাগে ? জামীলা (রা) বলিলেন, তাহার ধর্ম বিষয়ক এবং চারিত্রিক কোন বিষয়ই আমার নিকট অপসন্দনীয় নয়। তবে তাহার অসুন্দর ও কুৎসিৎ অবয়বই আমার নিকট অপসন্দনীয় । ইহার পর রাসূল (সা) মহিলাকে বলিলেন--তাহাকে বাগানটি ফিরাইয়া দিতে রাজী আছ? তিনি বলিলেন, জ্বী, রাজী আছি। অতঃপর বাগান ফিরাইয়া দেওয়ার মাধ্যমে তাহারা বিচ্ছিন্ন হইয়া যায়। ইব্‌ন আবদুল আ'লা ও ইব্ন জারীর বর্ণনা করেন £ঃ আবূ জরীর (র) ইকরামা (রা)-কে জিজ্ঞাসা করেন, আসলে ইসলামে খোলা’র কোন অস্তিত্ব আছে কি ? উত্তরে ইকরামা (রা) বলেন, ইব্‌ন আব্বাস (রা) বরিয়াছেন-ইসলামে প্রথম খোলা অনুষ্ঠিত হইয়াছে আবদুল্লাহ ইব্‌ন উবাইর বোনের ব্যাপারে । কেননা, তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া অভিযোগ করেন যে, হে আল্লাহর রাসূল! আমার মাথা আর আমার স্বামীর মাথা আর কোন জিনিস কখনও একত্রিত করিতে পারিবেন না । কেননা, কয়েক জন লোকের সঙ্গে আমার স্বামী আসিতেছিল। দৈবাৎ তখন আমি তাবুর পর্দা উঠাইয়া দেখিতে পাই যে, তাহাদের মধ্যে তিনিই সর্বাপেক্ষা কালো, খাট ও কুৎসিত । তাঁহার স্বামী ইহা শুনিয়া বলিলেন, হে আল্লাহর রাসূল! আমি তাহাকে আমার সম্পদের মধ্যে সর্বোত্তম ও অতি ফলনী একটি বাগান দিয়াছিলাম। সে যদি আমাকে তাহা ফিরাইয়া দেয় তাহা হইলে আমিও তাহাকে মুক্ত করিয়া দিব। ইহার পর হুযুর (সা) মহিলাকে জিজ্ঞাসা করিলেন, এই ব্যাপারে তুমি কি বল ? তিনি বলিলেন, আমি রাজী । যদি ইহার চাইতে বেশী চায় তাহা হইলেও রাজী আছি । অতঃপর তাহারা বিচ্ছিন্ন হইয়া গেল । আমর ইব্ন শুআয়েবের দাদা হইতে ধারাবাহিকভাবে তাহার পিতা, আমর ইব্ন শুয়ায়েব, হাজ্জাজ, আবূ খালিদ আহমার, আবূ কুরাইব ও ইব্ন মাজাহ্‌ বর্ণনা করে যে, আমর ইব্ন শুআয়েবের দাদা বলেন ঃ হাবীবা বিন্তে সহল (রা) ছাবিত ইব্ন কায়েস ইব্ন শিমাসের (রা) স্ত্রী ছিলেন। কিন্তু ছাবিত (রা) ছিলেন অত্যন্ত কুৎসিত ব্যক্তি । তাই হাবীবা (রা) রাসূলুল্লাহ (সা)-কে স্বামীর ব্যাপারে অভিযোগ করিয়া বলেন, আল্লাহর কসম! আমার যদি আল্লাহর ভয় না থাকিত, তাহা হইলে তিনি আমার নিকট গমন করিলেই তাহার মুখে থুথু মারিয়া দিতাম ।

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।