তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৫০ তাফসীরে ইব্ন কাছীর অন্য একটি সূত্রে রাসূলুল্লাহ (সা) হইতে ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ (সা)-এর গোলাম ছাওবান, লাইছ ইব্‌ন আবূ ইদ্রীস, মু'তামার ইব্ন সুলায়মান, ইয়াকুব ইব্‌ন ইব্রাহীম ও ইব্ন জারীর বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন ৪ ‘যে স্ত্রী বিনা কারণে তাহার স্বামীর নিকট তালাক প্রার্থনা করে, তাহার জন্যে বেহেশতের সুগন্ধিও হারাম ৷’ তিনি আরও বলেন, ‘এইরূপ অব্যাহতি প্রার্থিনী বিশ্বাসঘাতিনী ।' ছাওবান হইতে ধারাবাহিকভাবে আবু ইদ্রীস, আবূ সুরাআ!’, খাত্তাব, লাইছ ওরফে ইব্‌ন আবু সালেম, দাউদ ইব্‌ন আলীয়া, মাযাহিম ইব্‌ন দাউদ ইব্‌ন আলিয়া, আবূ কুরাইব এবং তিরমিযী ও ইব্‌ন জারীর উভয়ে বর্ণনা করেন যে, হযরত ছাওবান (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন ‘বিবাহ বন্ধন হইতে স্বামীর নিকট অব্যাহতি প্রার্থিনী স্ত্রী বিশ্বাসঘাতিনী !' তিরমিযী (র) বলেন, এই রিওয়ায়েতটি ‘গরীব’ । আর ইহার সনদসমূহও শক্তিশালী নয়। হাসান, আশআছ ইব্ন সাওয়ার, কাইস ইব্ন রবী, হাফস ইবৃন বাশার, আইয়ুব ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, উকবা ইব্‌ন আমের বলেন ঃ রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন _- ‘নিশ্চয়ই বিবাহ বন্ধন হইতে স্বামীর নিকট বিচ্ছেদ প্রার্থিনীরা বিশ্বাসঘাতিনী’। এই বর্ণনাটিও গরীব । আবার কেহ কেহ যঙঈফও বলিয়াছেন। অপর একটি হাদীসে নবী করীম (সা) হইতে ধারাবাহিকভাবে আবু হুরায়রা, হাসান, আইয়ুব, ওহাইব, আফফান ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, নবী (সা) বলেন $ বিবাহ বন্ধন হইতে স্বামীর নিকট বিচ্ছেদ প্রার্থিনী মহিলারা বিশ্বাসঘাতিনী । অন্য একটি হাদীসে ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আতা, আনম্মারা ইব্‌ন ছাওবান, জাফর ইব্‌ন ইয়াহয়া ইব্‌ন ছাওবান, আবু আসিম, বকর ইব্ন খলফ, আবু বাশার ও ইব্ন মাজাহ বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £$ রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন, ‘যে স্ত্রী বিনা কারণে তাহার স্বামীর নিকট তালাক প্রার্থনা করিবে সে বেহেশতের সুগন্ধও পাইবে না। অথচ বেহেশতের সুগন্ধ চল্লিশ বৎসরের দূরত্ব হইতেও আসিয়া থাকে ।' পূর্বসূরি আলিমগণের বিশেষ একটি দল এবং উত্তরসূরি ইমামগণের অভিমত হইল যে, ‘খোলা’ তালাক বৈধ হইবে Ri HLM Usa SRAM GAUSS Ei Gls তখন স্বামীর জন্যে অব্যাহতি বা ‘খোলা’ প্রদান করা জায়িয রহিয়াছে। তাহারা দলীল হিসাবে এই আয়াতটি পেশ করিয়াছেন ৪ SID UL YUE SYS bay ats Cas SSG iM USY, all অর্থাৎ নিজের দেওয়া সম্পদ তাহাদের নিকট হইতে কিছু ফিরাইয়া নেওয়া তোমাদের জায়েয নয়। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়ই এই ব্যাপারে ভয় করে যে, তাহারা আল্লাহ্র ". নিদেশ রাখিতে পারিবে না, সেক্ষেত্রে জাযেয়। অতঃপর তাহারা বলেন, এই অবস্থা ব্যতীত অন্য কোন অবস্থায় ‘খোলা’ বৈধ নয়। কেহ অন্য কিছু বলিলে তাহাকে দলীল পেশ করিতে হইবে । মূলত অন্য কোন দলীলের অস্তিত্ব নাই ।

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।