তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বাকারা ২৪৩ আসমায়ী বলেন, ‘কুর’ অর্থ হইল সময়। তবে আবূ আমর ইব্‌ন আলা বলেন, আরবীভাষীরা হায়েযকেও ‘কুর’ বলে, পবিত্রতাকেও '‘কুরন’ বলে। আবার কখনও উভয়কেই কুরূ’ বলে। শায়েখ আবূ উমার ইব্‌ন আবদুল বার বলেন £ঃ আলিম এবং ফিকাহশান্ত্রবিদগণের মধ্যে এই ব্যাপারে কোন মতভেদ নাই যে ‘কুরূ’ হায়েয এবং পবিত্রতা উভয় অর্থেই ব্যবহৃত হয়। তবে মতভেদ হইয়াছে এই (আলোচ্য) আয়াতের অর্থ নির্ধারণের ব্যাপারে । অর্থাৎ ইহার দুইটি অর্থ থাকার কারণে দুইটি দল ভিন্ন ভিন্ন অর্থ করিয়াছেন। অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন ৪ a GE aii ibd LY ul) { (তাহাদের জরায়ুতে যাহা রহিয়াছে তাহা গোপন করা বৈধ নয়।) অর্থাৎ তাহারা গর্ভবতী, না ঝতুলস্রাবী (তাহা জানাইয়া দিবে)। এই ভাবাৰ্থ করিয়াছেন হযরত ইব্‌ন আব্বাস (রা), হযরত ইব্ন উমর (রা), মুজাহিদ, শা‘বী, হাকাম ইব্‌ন উআইনাহ, রবী ইব্‌ন আনাস. ও যিহাক প্রমুখ । আল্লাহ তা'আলা বলেন ৪ ২3 ০১ aM অর্থাৎ যদি তাহাদের আল্লাহর উপর ও আখিরাতের উপর বিশ্বাস থাকে । ইহার দ্বারা ইদ্দত পালনকারী মহিলাদেরকে অসত্য বলার প্রতি ভীতি প্রদর্শন করা হইয়াছে তবে ইহার দ্বারা আর এক কথা বুঝা যাইতেছে যে, এ ব্যাপারে তাহাদের কথাই বিশ্বাস্য। কেননা, ইহা এমন একটি ব্যাপার যাহা অন্য কারো জানার অবকাশ নাই । আর ইহার সত্য-মিথ্যা প্রমাণের জন্য বাহ্যিক কোন প্রমাণও প্রতিষ্ঠিত করা যায় না। উপরন্তু তাহাদেরকে ইহা হইতেও সতর্ক করিয়া দেওয়া হইয়াছে যে, তাহারা যেন ইদ্দত হইতে তাড়াতাড়ি বাহির হওয়ার জন্য হায়েয না হওয়া সত্ত্বেও হায়েয হইয়া গিয়াছে না বলে । কিংবা ইদ্দতকে বাড়াইয়া দেওয়ার জন্যে হায়েয হওয়া সত্ত্বেও যেন তাহারা হায়েয হয় নাই না বলে। অর্থাৎ তাহারা যেন কোন ব্যাপারেই বাড়াইয়া বা কমাইয়া না বলে। অতঃপর তিনি বলিতেছেন ৪ SLA Ti STDS aba Ir Sibel (আর যদি সস্তাব রাখিয়া চলিতে চায় তাহা হইলে তাহাদিগকে ফিরাইয়া নিবার অধিকার তাহাদের স্বামীর রহিয়াছে) অর্থাৎ তালাকপ্রদত্তা স্ত্রীকে তাহার ইদ্দতের মধ্যেই প্রত্যাবর্তিত করা উত্তম, যদি তাহাকে ফিরাইয়া নিবার মধ্যে তাহার সংশোধন ও কল্যাণের মনোভাব থাকে। আর ইহাই হইল রজঙঈ তালাকের বিধান । এখানে প্রশ্ন হইতে পারে যে, তালাকে বাইনের বিধান কি ? উল্লেখ্য যে, এই আয়াতটি নাযিলের সময় ‘তালাকে বাইন’ বলিতে কিছু ছিল না। বরং সে সময় শত তালাক দিলেও ‘তালাকে রজঈ-ই’ থাকিত। কারণ এই আয়াতে সংক্ষেপে সাধারণ তালাকপ্রাপ্তার অবস্থা বর্ণনা করা হইয়াছে। পরবর্তীতে তালাকের বিভিন্ন রূপ ও ব্যবস্থা সম্পর্কে আয়াত অবতীর্ণ হয় এবং সেখানে তিন তালাককে বাইন তালাক বলিয়া নির্দেশ করা হয়। এই মাসআলায় অসূলশাস্ত্রবিদদের মতানৈক্য রহিয়াছে। সাধারণ তালাক ও বিশেষ তালাকের কোন্টি এই আয়াতের উদ্দেশ্য, তাহা বিতর্কিত ব্যাপার । আল্লাহই ভাল জানেন।

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।