তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৪২ তাফসীরে ইব্ন কাছীর এখানে কবি তৎকালীন আমীরদের একজনের রণক্ষেত্রে বীরত্বের প্রশংসা করিতে গিয়া তাহার স্ত্রীর পবিত্র অবস্থা বিস্তৃত হওয়ার কথা বর্ণনা করেন। ॥ 9) শব্দের দ্বিতীয় অর্থ হইল হায়েয ৷ তাই তিন হায়েয পূর্ণ না হইলে তালাকপ্রাপ্তা স্ত্রীর ইদ্দত পূৰ্ণ হইবে না। কেহ্‌ কেহ বলিয়াছেন-যতক্ষণ পর্যন্ত সে গোসল করিয়া পবিত্র না হইবে, ততক্ষণ পর্যন্ত ইদ্দত বাকী থাকিবে। আর হায়েযের ন্যুনতম মুদ্দত হইল তিন দিন। তাই তালাকপ্রাপ্তা নারীর পূর্ণ ইদ্দতের মুদ্দত অন্যূুন তেত্রিশ দিন ও তদৃর্ধ্ব কিছু সময় । আলকামা হইতে পর্যায়ক্রমে ইবরাহীম, মনসূর ও ছাওরী বর্ণনা করেন যে, আলকামা বলেন ৪ আমরা হযরত উমর (রা)-এর নিকট বসা ছিলাম ৷ ইত্যবসরে এক মহিলা আসিয়া তাহাকে বলিল, আমার স্বামী আমাকে এক কিংবা দুই তালাক দেন। অতঃপর তিনি আমার নিকট এমন সময়ে আসেন যখন আমি কাপড় ছাড়িয়া দরজা বন্ধ করিতেছিলাম (অর্থাৎ তৃতীয় হায়েয হইতে পবিত্রতা লাভের উদ্দেশ্যে গোসলের প্রস্তুতি নিতেছিলাম) ৷ ইহা শুনিয়া আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা)-কে লক্ষ্য করিয়া উমর (রা) বলেন- আমার তো ধারণা রজাআত (পতিগ্রহণ) হইয়া গিয়াছে। আবদুল্লাহ ইব্‌ন মাসউদ বলিলেন-আমারও ধারণা তাহাই । কুরূ শব্দের হায়েয অর্থ গ্রহণের প্রবক্তা হইলেন আবূ বকর, উমর, আলী, আবু দারদা, উবাদা ইব্‌ন সামিত, আনাস ইবন মালিক, ইব্‌ন মাসউদ, সাআদ, উবাই ইব্ন কা'ব, আবু মূসা সাঈদ, ইকরামা, মুহাম্মদ ইব্‌ন সিরীন, হাসান, কাতাদাহ, শা‘বী, রবী, মুকাতিল ইব্‌ন হাইয়ান, সুদ্দী, মাকহুল, যিহাক, আতা খোরাসানী প্রমুখ সাহাবা ও তাবেঈন রাজিয়াল্লাহু আনহুম । ইমাম আবু হানীফা ও তাহার সহচরগণের মাযহাবও ইহাই । অধিকতর বিশুদ্ধ এক রিওয়ায়েতে ইমাম আহমদ ইব্ন হাম্বল হইতে আছরাম বর্ণনা করেন-রাসূল (সা)-এর বড় বড় সাহাবী বলিয়াছেন, কুরূ অর্থ হায়েয । ছাওরী, আওযাঈ, ইব্‌ন রাহবিয়া প্রমুখের মায্হাব ইহাই । এই মতের সমর্থনে আবূ দাউদ ও নাসায়ীর এক বর্ণনা রহিয়াছে। ফাতিমা বিনতে জায়েশ হইতে পর্যায়ক্রমে উরওয়া ইব্‌ন জুবায়ের ও মাঞ্জার ইব্ন মুগীরা বর্ণনা করেন ঃ 'রাসূলুল্লাহ (সা) তাহাকে বলেন, কুরূর দিনগুলিতে তুমি নামায বন্ধ রাখিও ৷’ ইহা দ্বারা সম্পষ্টরূপে প্রমাণিত হয় যে, কুরূ অর্থ হায়েয । অবশ্য উক্ত হাদীসের অন্যতম বর্ণনাকারী মাঞ্জার অপরিচিত ব্যক্তি । রাবী হিসাবে কোন প্ৰসিদ্ধি নাই । তবে ইবৃন হাব্বান তাহাকে ছিকা রাবী বলিয়াছেন। আসা-যাওয়াকে কুরূ (:',,5) বলা হয়। এই আলোচনার দ্বারা বুঝা গেল যে, এই শব্দটির অর্থ দুইটিই হইতে পারে। কোন কোন উসূল বিশারদও ইহাই বলিয়াছেন। আল্লাহই ভালো জানেন।

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।