তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৪০ তাফসীরে ইব্‌ন কাছীর ২২৮. “আর তালাক প্রাপ্তারা যেন তিন হায়েয পর্যন্ত অপেক্ষা করে। এবং তাহাদের গর্ভে আল্লাহ যাহা সৃষ্টি করিয়াছেন তাহা গোপন করা তাহাদের জন্য বৈধ নহে, যদি তাহারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়। ইহার ভিতর তাহাদিগকে ফিরাইয়া আনার বেশি অধিকার তাহাদের স্বামীদের, যদি তাহারা সংশোধনকামী হয়। তাহাদের জন্য ন্যায়সংগত প্রাপ্য অন্যান্যের অনুরূপ হইবে । তাহাদের উপর পুরুষদের মর্যাদা রহিয়াছে। আর আল্লাহ অত্যন্ত প্রভাবশালী ও বিজ্ঞ ।” তাফসীর.ঃ এখানে মিলনের পরে তালাকপ্রাপ্তা নারীদের প্রতি নির্দেশ দেওয়া হইয়াছে যে, তাহারা যেন তালাকের পর তিন হায়েয পর্যন্ত নিজেদের অপেক্ষায় রাখে । অর্থাৎ তালাক প্রাপ্তির পর তিন হায়েয অতিক্রান্ত হওয়াই আল্লাহর বিধান । ইহার পর ইচ্ছা করিলে সে অন্য স্বামী গ্রহণ করিতে পারিবে। তবে চার ইমামই ইহা হইতে দাসীদের পৃথক রাখিয়াছেন। তাহাদের মতে দাসীকে দুই হায়েয অপেক্ষা করিতে হইবে । কেননা দাসীরা আযাদ মহিলাদের অর্ধেক অধিকার রাখে । তাই ইদ্দতও তাহাদিগকে অর্ধেক পালন করিতে হইবে। কিন্তু তিন হায়েযকে সমান অর্ধেক ভাগ করা যায় না বিধায় তাহাদিগকে দুই হায়েয পর্যন্ত ইদ্দত পালন করিতে হহবে। হযরত আয়েশা (রা) হইতে পর্যায়ক্রমে কাসিম, মাজাহির ইব্‌ন আসলাম মাখযুমী আল মাদানী ও ইব্ন জারীর বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রা) বলেন £$ ‘রাসূল (সা) বলিয়াছেন, দাসীদের তালাক দুইটি এবং ইদ্দতও দুই হায়েয পর্যন্ত । এই বর্ণনাটি আবূ দাউদ, তিরমিযী ও ইব্ন মাজাহ উদ্ধৃত করিয়াছেন। অবশ্য ইহার অন্যতম বর্ণনাকারী মাজাহির অত্যন্ত দুর্বল রাবী । হাফিজ দারে কুতনী (র) বলেন, আসল কথা হইল যে, ইহা কাসিম ইবন মুহাম্মদের নিজস্ব উক্তি । অবশ্য উক্ত হাদীস ইব্‌ন মাজাহ (র) ইব্‌ন উমর (রা)-এর সূত্রে আতিয়া আওফী হইতে মারফ্‌ হিসাবেও বর্ণনা করিয়াছেন। তার এই বর্ণনাটি সম্পর্কেও ইমাম দারে কুতনী বলেন-ইহা আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) এর নিজস্ব উক্তি । এ কথা সর্বসম্মত যে, এই মাসআলায় সাহাবীদের কোন মতদ্বৈততা ছিল না। কেবল পরবর্তী কোন এক মনীষী বলিয়াছেন, দাসী ও আযাদ মহিলাদের ইদ্দাতের মুদ্দত সমান। কেননা আয়াতটির ভামষ্যে সাধারণভাবে উভয়ই উক্ত হইয়াছে। মূলত ইহাই স্বাভাবিক । দাসী ও আযাদ মহিলা প্ৰকৃতিগতভাবে এই ব্যাপারে সমান। এই মতের প্রবক্তা হইলেন ইব্ন সিরীন (র) ৷ তাহার সূত্রে শায়েখ আবূ উমর ইব্‌ন আবদুল আযীয ইহা বর্ণনা করেন। কোন কোন আহলে জাহেরের মত ইহাই । তবে এই মতটিকে যঈফ বলা হইয়াছে। আবূ হাতিম ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, মুহাজির বলেন £ঃ আসমা বিনতে ইয়াযীদ ইব্‌ন সাকান আনছারী বলেন যে, হুযুর (সা)-এর নবুওয়াতের প্রথম দিকে তালাক দেওয়া হইত, কিন্তু তালাকপ্রাপ্তা মহিলার জন্য কোন ইদ্দত ছিল না। অতঃপর আমি (আসমা) তালাকপ্রাপ্তা হইলে আল্লাহ তা‘আলা ইদ্দত সম্পৰ্কিত এই আয়াতটি নাযিল করেন ৪

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।