Contents ২৩৮ তাফসীরে ইব্ন কাছীর সাহাবী (রা) হইতে জানিয়াছি যে, তাহারা সকলেই বলেন, সময় অতিবাহিত হওয়ার পর ঈলাকারীকে সিদ্ধান্ত গহণ করিতে হইবে । ইমাম শাফেঈ (র) বলেন £$ উক্ত সাহাবাদের ন্যুনতম সংখ্যা হইল তের । হযরত আলী (রা) হইতে ইমাম শাফেঈ (র) বর্ণনা করেন যে, ঈলা'’কারী অপেক্ষা করিবে। অতঃপর বলেন, আমাদের বক্তব্যের দলীল এই যে, উমর (রা) ইব্ন উমর (রা) আয়েশা (রা), উছমান (রা) ও যায়েদ ইব্ন ছাবিত (রা) সহ দশজনের অধিক সাহাবার একটি দল হইতে এইরূপ বর্ণিত হইয়াছে। ইব্ন উমর, ইয়াহয়া ইব্ন আইউব, ইব্ন আবূ মরিয়াম; ইব্ন জারীর ও ইমাম শাফেঈ বর্ণনা করেন যে, আবূ সালিহ বলেন, আমি এগার জন সাহাবীকে স্ত্রীদের সহিত ‘“ঈলা’ করা সম্পর্কে জিজ্ঞাসা করিলে তাহারা সকলেই বলেন, চার মাস অতিবাহিত হইয়া না যাওয়া পর্যন্ত ইহাতে কিছুই হয় না । উহা অতিবাহিত হওয়ার পরে ইচ্ছা করিলে মিলিত হইবে, না হয় তালাক দিবে। ইহা সুহাইলের (রা) সূত্রেও দারে কুতনী (র) উদ্ধৃত করিয়াছেন। আমি ইব্ন কাছীর বলিতেছি £ ইহা হযরত উমর (রা), হযরত উছমান (রা), হযরত আলী (রা), হযরত আবু দারদা (রা), উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রা), হযরত ইব্ন উমর (রা) ও হযরত ইব্ন আব্বাস (রা) প্রমুখের সূত্রে সাঈদ ইব্ন মুসাইয়াব, উমর ইবৃন আবদুল আযীয (র), মুজাহিদ, তাউস, মুহাম্মদ ইবৃন কাআব ও কাসিম বর্ণনা করিয়াছেন। আর ইহাই ইমাম মালিক (র); ইমাম শাফেঈ (র), ইমাম আহমদ ইব্ন হাম্বল (র) ও তাহাদের সাথীদের মাযহাব । ইব্ন জারীরও ইহাকে গ্রহণ করিয়াছেন। তবে লাইছ, ইসহাক ইব্ন রাহবিয়া, আবূ উবাইদ, আবূ ছাওর ও দাউদ প্রমুখ বলেন, যদি চার মাসের পরে তালাক না দেয়, তাহা হইলে তাহাকে তালাক দিতে বাধ্য করা হইবে । তবুও যদি না দেয়, তাহা হইলে বিচারক বা হাকিম নিজ ক্ষমতাবলে তালাক দিয়া দিবেন। তবে এই তালাক তালাকে রজঈ । আর তালাকে রজঈ অবস্থায় ইদ্দতের মধ্যে স্ত্রীকে স্বামীর ফিরাইয়া নেওয়ার অধিকার থাকিবে। কিন্তু ইমাম মালিক (র) বলেন, ইদ্দতের মধ্যে সহবাস না করিলে স্ত্রীকে ফিরাইয়া নেওয়া জায়েয নয়। তবে এই উক্তিটি অত্যন্ত দুর্বল । ফকীহগণ ‘ঈলা’ চার মাস দীর্ঘ হওয়ার সপক্ষে সাধারণত একটি ঘটনা বলিয়া থাকেন। উহা আবদুল্লাহ ইব্ন দীনার হইতে ইমাম মালিক ইব্ন আনাস স্বীয় সংকলিত মুআত্তায়ও বর্ণনা করিয়াছেন । তাহা এইঃ একদা হযরত উমর (রা) রাত্রে বাহির হইলে এক মহিলার কণ্ঠ শুনিতে পান। সে - বলিতেছিল £' ae¥l JL Yl ils — DE sgl JU la Jes ails2 malllia ced - Bl Al ANY Al অর্থাৎ হায়! এই সুদীর্ঘ কৃষ্ণ-কাল রাত্রে স্বামী আমার সংগে শায়িত নাই । তিনি থাকিলে চলিত রঙ-তামাশা, হইত কত উপভোগ ।
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।