তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বাকারা ২৩৭ ' "তবে ইমাম আহমদ (র), আবূ দাউদ (র), তিরমিযী (র) ও জমহুর উলামা এবং ইমাম শাফেঈর (র) পরবর্তী সিদ্ধান্ত হইল যে, সাধারণত কাফফারা দেয়া ওয়াজিব হওয়ার কারণে প্রত্যেক শপথ ভংগকারীর উপর উহার কাফফারাও ওয়াজিব । ইহা পূর্বের উল্লিখিত সহীহ্‌ হাদীসসমূহেও বর্ণিত হইয়াছে। আল্লাহই ভাল জানেন। আল্লাহ তা'আলা বলেন ৪ 5১১/৷ 1,০০ 51, অর্থাৎ চারমাস অতিক্রান্ত হওয়ার পর যদি তালাক দেওয়ার সংকল্প করে। ইহার দ্বারা প্রমাণিত হয় যে, ‘ঈলার’ পর চার মাস অতিক্রান্ত হইলেই তালাক পতিত হয় না । পরবর্তী যুগের জমহুরের মতও ইহাই । তবে অন্য একটি দল বলেন যে, চার মাস অতিবাহিত হইলে তালাক পতিত হইবে । আর ইহা সহীহ সনদে হযরত উমর (রা), হযরত উছমান (রা), হযরত আলী (রা), হযরত ইব্ন মাসউদ (রা), হযরত ইব্‌ন আব্বাস (রা), হযরত ইব্‌ন উমর (রা) ও হ্যরত যায়েদ ইব্‌ন ছাবিত (রা) প্রমুখের সূত্রে ইব্‌ন সিরীন, মাসরুক, কাসিম, সালিম, হাসান, শুরাইহিল কারী, তামিলী, ইব্রাহিম নাখঈ, রবী ইব্‌ন আনাস ও সুদ্দী প্রমুখ হইতে বর্ণিত হইয়াছে। কেহ কেহ বলিয়াছেন, এইভাবে চারমাস অতিবাহিত হইলে ‘তালাক রজঈ'’ পতিত হইবে । রবীআ' যুহরী ও মারওয়ান ইব্‌ন হিকাম প্রমুখ এই অভিমত ব্যক্ত করেন। কেহ কেহ্‌ বলিয়াছেন, ইহাতে ‘তালাকে বাইন’ পতিত হইবে। ইহার প্রবক্তা হইলেন হযরত আলী (রা), হযরত ইব্ন মাসউদ (রা), হযরত উছমান (রা), হযরত ইব্‌ন আব্বাস (রা), হযরত ইব্‌ন উমর (রা) ও হযরত যায়েদ ইব্ন ছাবিত (রা) । তাহাদের সূত্রে আতা, যুআইব, আবূ হানীফা, ছাওরী ও হাসান ইব্‌ন সালেহ প্রমুখ ইহা বর্ণনা করেন। চার মাস অতীত হইয়া গেলে তালাক পতিত হইবে বলিয়া যাহারা বলিয়াছেন, ইদ্দত পালন তাহারা ওয়াজিব বলিয়াছেন। কিন্তু ইব্‌ন আব্বাস (রা) ও আবু শাছা (রা) বর্ণনা করেন যে, যদি চার মাসের মধ্যে সেই স্ত্রীলোকটির তিনটি হায়েয শেষ হইয়া থাকে, তবে তাহার ইদ্দত পালন করিতে হইবে না। ইমাম শাফেঈ (র)-এর মতও ইহা'। তবে পরবর্তী জমহুর উলামার মত হইল যে, সময় (চার মাস) অতিবাহিত হওয়ার পর স্বামীকে আবেদন জানানো হইবে যাহাতে সে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সুতরাং কেবল সময় অতিবাহিত হইয়া গেলেই তালাক পতিত হইবে না । আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে'ও মালেক বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) বলেন $ কোন ব্যক্তি তাহার স্ত্রীর সাথে ‘ঈলা’ করিলেই তালাক পতিত হয় না। চার মাস অতিবাহিত হওয়ার পর হয় তাহাকে তালাক দিবে, নতুবা তাহারা পুনঃ মিলিত হইবে ৷ হাদীসটি বুখারী (র) উদ্ধৃত করিয়াছেন। সুলায়মান ইব্‌ন ইয়াসার হইতে ধারাবাহিকভাবে ইয়াহিয়া ইব্‌ন সাঈদ, সুফিয়ান ইব্‌ন উআইনা ও শাফেঈ বর্ণনা করেন যে, সুলায়মান ইব্‌ন ইয়াসার বলেন £ঃ আমি কম পক্ষে দশজন

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।