Contents | ২৩৬ তাফসীরে ইব্ন কাছীর ২২৬. “যাহারা তাহাদের স্ত্রীদের সহিত ঈলা (রতি বিরতির শপথ) করে, তাহাদের নির্ধারিত শপথ হইল চারি মাস । অতঃপর যদি তাহারা মিলিত হয়, তাহা হইলে নিশ্চয় ' আল্লাহ তা‘আলা অশেষ ক্ষমাশীল ও মেহেরবান। ২২৭. আর যদি তাহারা তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহা হইলে আল্লাহ্ তাআলা সর্বশ্রোতা ও সর্বজ্ঞ ৷” তাফসীর ঃ যদি কোন ব্যক্তি কিছুদিন পর্যন্ত তাহার স্ত্রীর সঙ্গে সহবাস না করার শপথ গ্রহণ করে, তাহা হইলে এইরূপ শপথকে ঈলা বলা হয়। তবে এই বিচ্ছেদের সময় চার মাসের কম যদি হয়, তাহা হইলে সময় গত হওয়ার অপেক্ষা করিবে এবং স্ত্রীও ধৈর্য ধারণ করিবে। অতঃপর সহবাস করিবে। চার মাসের ভিতরে স্ত্রী মিলনের জন্য আবেদন করিতে পারিবে না। সহীহদ্বয়ে আয়েশা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) একবার একমাসের ঈলার জন্য শপথ করিয়াছিলেন এবং উনত্রিশ দিনের পর বলেন, উনত্রিশ দিনেও মাস হইয়া থাকে । এই ব্যাপারে উমর ইবৃ্ন খাত্তাব (রা) হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে। তবে সময় চার মাসের অধিক হইয়া গেলে স্বামীর নিকট স্ত্রীর এই আবেদন জানাইবার অধিকার থাকিবে যে, হয় সে মিলিত হইবে, না হয় তালাক দিবে। অতঃপর প্রয়োজনে বিচারক স্বামীকে এই দুইটির একটি গ্রহণ করিতে বাধ্য করিবে যেন মহিলার দুর্ভোগ পোহাইতে না হয়। আল্লাহ তা‘আলা বলিয়াছেন ৪ 5 ১০০ ৩1+ ৩২3০ অৰ্থাৎ ‘যাহারা নিজেদের স্ত্রীদের নিকট গমন করিবে না বলিয়া কসম করে’ ইহার দ্বারা প্রমাণিত হইতেছে যে, ‘ঈলা কেবল স্ত্রীদের জন্যে নির্দিষ্ট এবং দাসীদের বেলায় নয়। আর ইহাই হইল জমনহুর উলামার মাযহাব । ১4১1 {20,1 1,555 (তাহাদের জন্য চার মাসের অবকাশ রহিয়াছে।) অর্থাৎ স্বামীর শপথের মুহূর্ত হইতে চার মাস অতিক্রান্ত হওয়ার পর তাহাকে বাধ্য করা হইবে, হয় সে স্ত্রী গ্রহণ করিবে নতুবা তালাক দিবে। তাই আল্লাহ তা'আলা বলিতেছেন £153 ০2 (অতঃপর যদি তাহারা ফিরিয়া আসে) অর্থাৎ তাহারা যদি আগের অবস্থায় প্রত্যাবর্তিত হয়। এখানে ফিরিয়া আসার দ্বারা সহবাস করার : কথা বুঝা যাইতেছে। ইব্ন আব্বাস (রা), সাঈদ ইবৃন জুবায়ের ও ইবন জারীর (র) প্রমুখ এই অর্থই গ্রহণ করিয়াছেন, , ?* {£441 "44 (তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু ৷) অর্থাৎ তাহারা যদি পুনরায় মিলিত হয়, তখন স্বামীর পক্ষ হইতে শপথকালীন সময়ে স্ত্রীর যে কষ্ট হইয়াছে আল্লাহ তা‘আলা তাহা ক্ষমা করিয়া দিবেন। ইহা সেই সকল ইমামের জন্যে দলীল যাহারা বলেন যে, শপথকারী চার মাস ‘ঈলা’ করার পর পুনরায় মিলিত হইলে তাহার কাফফারা দিতে হইবে না । ইমাম শাফেঈর পূর্বের মতও ছিল '. এইরূপ । ইহার সমর্থনে সেই হাদীসও রহিয়াছে যাহা পূর্বের আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আমর ইব্ন শুআইবের দাদা হইতে ধারাবাহিকভাবে তাহার পিতা ও আমর ইব্ন: শুআইব বর্ণনা করিয়াছেন । উহাতে বলা হইয়াছে ‘কোন ব্যক্তি শপথ করার পর উহা ভাংগিয়া দেওয়ার মধ্যে যদি মঙ্গল দেখিতে পায়, তাহা হইল শপথ ভাংগিয়া ফেলিবে। আর ইহাই শপথের কাফফারা ৷’
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।