Contents সূরা বাকারা ২৩৩ ইব্ন আবদুর রহমান ও যুহরী বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেনঃ ‘কোন ব্যক্তি ‘লাত' ও উষযার নামে কসম নিয়া ফেলিলে সে যেন তৎক্ষণাৎ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়িয়া নেয়!’ উল্লেখ্য, রাসূলুল্লাহ (সা) নির্দেশটি সেই লোকদের উদ্দেশ্যে করিয়াছিলেন, যাহারা সবেমাত্র ইসলাম গ্রহণ করিয়াছিল এবং তখনও জাহেলী যুগের শপথ বাক্যগুলি তাহাদের মুখে মুখেই ছিল। তাই তাহাদিগকে বলা হইয়াছিল যে, যদি অভ্যাসগতভাবে তাহাদের মুখ দিয়া এইরূপ শিরকমূলক শব্দ বাহির হইয়া যায়, তাহা হইলে যেন তাহারা তৎক্ষণাৎই কলিমা তাওহীদ পাঠ করিয়া নেয়। তাহা হইলে উহার কাফফারা হইয়া যাইবে । অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ Ll 3 ALL HES অর্থাৎ যেসব শপথ মনের সংকল্প অনুসারে করা হয়, সেইগুলি আল্লাহ তাআলা অবশ্যই ধরিবেন। অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন £ Les ১১৩%। ১5১৪০ অৰ্থাৎ যে কসম বা শপথ সম্পর্কে তোমরা সংকল্প করিয়াছ। ‘অর্থহীন’ শপথ ও কসমের অন্তর্ভুক্ত বিষয়ের উপর আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে আতা, ইব্রাহীম অর্থাৎ সায়িগ, হাইয়ান ইব্ন ইব্রাহীম, হুমাইদ ইব্ন মাসআদা শামী ও আবূ দাউদ ‘অনর্থক কসম’ অনুচ্ছেদে বর্ণনা করিয়াছেন যে, আয়েশা (রা) বলেন ঃ$ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন-অনর্থক কসম মানুষ ঘরোয়াভাবে কথায় কথায় করিয়া থাকে । যেমন, না, আল্লাহর কসম উহা দিব না। তবে অন্য একটি মওকুফ রিওয়ায়েতে আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে আতা, ইব্রাহীম সায়িগ ও দাউদ ইব্ন ফুরাতের সূত্রে আবূ দাউদ অনুরূপ আরো একটি হাদীস বর্ণনা করিয়াছেন। আয়েশা (রা) হইতে মাওকুফ রিওয়ায়েতে আতা, মালিক ইব্ন মাগলুল, আবদুল মালিক ও যুহরীও অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। আমি ইব্ন কাছীর বলিতেছি ৪ হযরত আয়েশা (রা) হইতে মাওকৃূফ রিওয়ায়েতে ধারাবাহিকভাবে আতা, ইব্ন আবূ লাইলা ও ইব্ন জারীজও অনুরূপ বর্ণনা করিয়াছেন। হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়া, হিশাম ইব্ন উরওয়া ও আবূ মুআবিয়া, আবাদাহ, ওরাকী, হান্নান ও ইব্ন জারীর বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রা) SOLS 2 ALU IESE (তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদিগকে ধরিবেন না) আয়াতাংশের মর্মার্থে বলেন ঃ ‘না, আল্লাহর কসম, হাঁ, আল্লাহর কসম, এইরূপ বলা ৷’ হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে হিশামের পিতা, হিশাম, ইব্ন ইসহাক, সালমা ও মুহাম্মদ ইব্ন হুমাইদ এবং আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে কাসিম, যুহরী, ইব্ন ইসহাক, সালমা ও মুহাম্মদ ইব্ন হুমাইদ এবং আরো একটি সূত্রে আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে আতা, ইব্ন আবূ নাজীহ, ইব্ন ইসহাক, সালমা ও মুহাম্মদ ইব্ন হুমাইদও উপরোক্তরূপ বর্ণনা করিয়াছেন । হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়া, যুহরী, মু'আম্মার ও আব্দুর রাযযাক LEE বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রা) OU 2 LG RTE SEG: এই কাছীর (২য় খণ্ড)-—৩০
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।