তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২২৮ তাফসীরে ইব্ন কাছীর বলিয়াছেন। ইহাও অকাট্যভাবে প্রমাণিত হইয়াছে যে, আবদুল্লাহ ইব্‌ন উমরও (রা) ইহাকে হারাম বলিতেন । আবদুল্লাহ ইব্‌ন সালিহ ও আবু মুহাম্মদ আবদুর রহমান ইব্‌ন আবদুল্লাহ দারেমী স্বীয় মুসনাদে বৰ্ণনা করিয়াছেন যে, সাঈদ ইব্‌ন ইয়াসার আবু হাব্বাব বলেন £ আমি ইব্‌ন উমরকে জিজ্ঞাসা করিলাম- দাসীদের সহিত কি আমি ‘তামহীয’ করিতে পারি ? তিনি প্রশ্ন করিলেন- ‘তামহীয' কি জিনিস ? আমি বলিলাম-মলদ্বারে সংগম । তিনি অবাক কন্ঠে বলিলেন- কোন মুসলমান কি ইহা করে? ইব্‌ন ওহাব ও কুতায়বা লায়েছ হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইহার সনদও সহীহ । আর উহা হারাম হওয়ার ব্যাপারে এই উদ্ধৃতিও একটি স্পষ্ট দলীল । সুতরাং এই বিষয়ে বিভিন্ন অশুদ্ধ রিওয়ায়েত দ্বারা ইবন উমসরের উপর যে অপবাদ লাগানো হইয়াছে, তাহা এইসব মজবুত রিওয়ায়েত দ্বারা বাতিল হইয়াছে। ইব্‌ন আবদুল হাকীম ও ইব্‌ন জারীর বর্ণনা করেন $ মালিক ইব্‌ন আনাসকে কেহ জিজ্ঞাসা করিয়াছিল, হে আবূ আবদুল্লাহ! লোকজন বলে, সালিম ইব্‌ন আবদুল্লাহ বলিয়াছেন যে, আবূ আবদুল্লাহ মিথ্যা বলিয়াছে কিংবা কুফরী করিয়াছে। উত্তরে তিনি বলেন, আমিও সাক্ষ্য দিতেছি যে, ইব্‌ন উমর হইতে ধারাবাহিকভাবে সালিম ইব্‌ন আবদুল্লাহ এবং ইয়াযীদ ইব্‌ন রূমানও নাফে'’ (রা)-এর অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। তাহাকে আবার বলা হইল যে, আবূ হাব্বাব সাঈদ ইব্‌ন ইয়াসার হইতে হারিছ ইব্‌ন ইয়াকুব বলেন যে, তিনি ইব্‌ন উমর (রা)-কে এই ব্যাপারে জিজ্ঞাসা করেন যে, হে আবূ আবদুর রহমান! আমি দাসী ক্রয় করিতেছি, আমি কি তাহার সহিত তামহীয করিব ? তিনি প্রশু করিলেন- ‘তামহীয’ কি বস্তু? জবাবে বলা হইল- মলদ্বারে সংগম ৷ ইব্‌ন উমর বলেন $ হায় হায়! কোন মুসলমান এই কাজ করে ? তখন মালিক ইব্‌ন আনাস বলেন £ আমি সাক্ষী যে, ইব্‌ন উমর হইতে ধারাবাহিকভাবে আবূ হাব্বাব ও রবীআ’,আমাকে নাফে'র অনুরূপ বর্ণনা শুনাইয়াছেন। রবী ইব্‌ন কাসিম বলেন ৪ আমি মালিক (র)-কে বলিলাম যে, সাঈদ ইব্ন ইয়াকৃব ওঁ মিসরের লায়েছ ইব্‌ন সা'দ আমাকে বর্ণনা করেন যে, সাঈদ ইব্ন ইয়াসার (র) বলেন-আমি ইব্ন উমরকে (রা) বলিয়াছিলাম যে, আমরা দাসী ক্রয় করিতেছি। আমি কি তাহার সহিত তামহীয করিব ? তিনি জিজ্ঞাসা করিলেন-‘তামহীয’ কি বস্তু ? জবাবে বলিলাম-আমরা তাহাদের গুহ্যদ্বার ব্যবহার করিব । তিনি বলিলেন-হায় হায়। কোন মুসলমান কি এই. কাজ করে? অতঃপর মালিক (র) আমাকে বলেন £ আমাকে রবীআ (র) সাঈদ ইয়াসার হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি ইব্‌ন উমরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, উহাতে কোন

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।