Contents সূরা বাকারা ২২৫ সালাম, ঈসা ইব্ন হাত্তান, আসিম, সুফিয়ান, আবদুর রাযযাক ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, আলী ইব্ন তালিব (রা) বলেন £$ রাসুলুল্লাহ (সা) স্ত্রীদের গুহ্যদ্বার দিয়া সংগম করিতে নিষেধ করিয়া বলিয়াছেন, নিশ্চয়ই আল্লাহ তা‘আলা সত্য কথা বলিতে লজ্জা বোধ করেন না। ইমাম আহমদ (র) ইহা আবূ মুআবিয়ার (রা) সূত্রে এবং আবূ ঈসা তিরমিযী (রা) আবূ মুআবিয়া হইতে আসিম আহওয়ালের সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। এবং ইহাতে কিছু বেশিও উল্লিখিত হইয়াছে। এই বর্ণনাটি হাসান বলিয়া সাব্যস্ত হইয়াছে। অবশ্য যাহারা এই হাদীসটি আলী ইব্ন আবূ তালিবের সূত্রে বর্ণনা করিয়াছেন, তাহাদের চেয়ে ইমাম আহমাদের মতন যাহারা আলী ইবন তালিকের সূত্রে বর্ণনা করিয়াছেন, তাহাদের বৰ্ণনাই সহীহ । অন্য একটি হাদীসে আবু হুরায়রা হইতে ধারাবাহিকভাবে হারিছ ইব্ন মুখাল্লাক, সুহাইল ইব্ন আবু সালেহ, মুআম্মার, আবদুর রাযযাক ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন $ নবী (সা) বলিয়াছেন-'যে ব্যক্তি তাহার স্ত্রীর গুহ্যদ্বার দিয়া সহবাস করে তাহার প্রতি আল্লাহ করুণার দৃষ্টিতে তাকান না ৷' একটি মারফ্ রিওয়ায়েতে আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে হারিছ ইব্ন মুখাল্লাদ, সুহাইল, ওহাইব, আফফান ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ৪ স্ত্রীর গুহ্যদ্বার দিয়া সহবাসকারীর প্রতি আল্লাহ করুণার দৃষ্টিতে তাকান না। তারিক সুহাইল-এর সূত্রে ইব্ন মাজাহও অনুরূপ বর্ণনা করিয়াছেন। আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে হারিছ ইবৃন মুখাল্লাদ, সুহাইল ইব্ন আবূ সালেহ, ওয়াকী ও ইমাম আহমদ বৰ্ণনা করেন যে, আবু হুরায়ন্না (রা) বলেন ঃ ‘রাসুলুল্লাহ (সা) বলিয়াছেন, ‘সে ব্যক্তি অভিশপ্ত যে তাহার স্ত্রীর গুহ্যদ্বার দিয়া সহবাস করে।' আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান, আলী ইব্ন আবদুর রহমান ও মুসলিম ইব্ন খালিদ যানজী বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন £$ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, সে ব্যক্তি অভিশপ্ত যে তাহার স্ত্রীর গুহ্যদ্বার দিয়া সহবাস করে। তবে ইহার বর্ণনাকারী মুসলিম ইব্ন খালিদের ব্যাপারে সন্দেহ রহিয়াছে। আল্লাহ ভালো জানেন। অন্য একটি বর্ণনায় আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ তামীমাহ হুজাইমী, হাকাম, আছরাম, হাম্মাদ ইব্ন সালিমাহ ও সুনানের সংকলকগণ এবং ইমাম আহমদ বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি তাহার স্ত্রীর সাথে হায়েয অবস্থায় সহবাস করিবে অথবা স্ত্রীর সাথে গুহ্যদ্বার দিয়া সহবাস করিবে অথবা জ্যোতিষীর কথায় বিশ্বাস করিবে, সে নিশ্চিতভাবে মুহাম্মদের উপর যাহা আল্লাহ অবতীর্ণ করিয়াছেন তাহার সহিত কুফরী করিল । তিরমিযী (র) বলেন, বুখারী (র) ইহাকে ‘যঈফ’ বলিয়াছেন। আবূ তামীমাহ হইতে হাকাম তিরমিযীর বর্ণনা সম্পর্কে বলেন যে, এই স্থানে বর্ণনার সূত্ৰ পরম্পরা রক্ষিত হয় নাই । Oo আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালমা, যুহরী, সাঈদ ইব্ন আবদুল কাছীর (২য় খণ্ড)-_২৯
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।