Contents ২২৪ তাফসীরে ইব্ন কাছীর সহবাস করা সম্বন্ধে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, তুমি কি আমাকে কুফরী সম্বন্ধে জিজ্ঞাসা ' করিতেছ ? বর্ণনাটি সহীহ । মুআম্মার হইতে ইব্ন মুবারকের সূত্রে নাসায়ীও অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইকরামা হইতে ধারাবাহিকভাবে হাকাম, ইব্রাহীম ইব্ন হাকাম ও আবন্দ স্বীয় তাফসীরে বর্ণনা করিয়াছেন যে, ইকরামা (রা) বলেনঃ জনৈক ব্যক্তি ইব্ন আব্বাস (রা)-এর নিকট আসিয়া বলেন যে, আমি আমার স্ত্রীর গুহ্যদ্বার দিয়া সংগম করি। কেননা আমি শুনিয়াছি, আল্লাহ তা'আলা বলিয়াছেন }5% ৯ 5% ১150১41 ৬,> ০১ তাই আমি ধারণা করিয়া নিয়াছি উহাও হালাল । এতদশ্রবণে তিনি বলেন- সর্বনাশ! £5 এ 1 ১১ "১50 এর অর্থ . হইল যে, দাড়াইয়া, বসিয়া, সম্মুখ দিয়া, পশ্চাত দিয়া সহবাস করা যাইবে, কিন্তু যোনিদ্বার ব্যতীত অন্য কোন স্থানে হইবে না । আমর ইব্ন শুআয়বের দাদা হইতে ধারাবাহিকভাবে তাহার পিতা, আমর ইব্ন শুআয়েব, কাতাদা, হাম্মাম, আবদুস সামাদ ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, তিনি বলেন, নবী (সা) বলিয়াছেন, যে ব্যক্তি তাহার স্ত্রীর মলদ্বার দিয়া সংগম করিবে, সে লুতের কওমের ক্ষুদ্র সংস্করণ । আবদুল্লাহ ইবন আহমদ বলেনঃ আমাকে হাম্মামের বরাতে হাদাবাহ বর্ণনা করেন যে, শুআয়েব তাহার পিতা হইতে ও তিনি তাহার পিতা হইতে এই বর্ণনা শোনান -নবী করীম (সা) বলিয়াছেন, উহা ছোট লাওয়াতাত (সমকামিতা) । আবূ দারদা হইতে ধারাবাহিকভাবে উকবাজ ইব্ন বিসাজ ও কাতাদা বর্ণনা করেন যে, আবূ দারদা (রা) বলেন £ এই কাজ একমাত্র কাফিরই করে। আবদুল্লাহ ইব্ন আমর ইব্ন আস হইতে ধারাবাহিকভাবে আবূ আইয়ুব, কাতাদা, সাঈদ ইব্ন আবূ উরওয়া, ইয়াহয়া ইব্ন সাঈদ কাত্তানও ইহা বর্ণনা করিয়াছেন। এই হাদীসটি অধিকতর সহীহ ৷ আল্লাহই ভাল জানেন। অন্য একটি রিওয়ায়েতে আবদুল্লাহ ইব্ন আমর হইতে ধারাবাহিকভাবে শুআয়েব, আমর ইব্ন শুআয়েব, হুমাইদ আরাজ, ইয়াযীদ ইব্ন হারুন ও আব্দে ইব্ন হুমাইদও অনুরূপ বর্ণনা করিয়াছেন। আবদুল্লাহ ইব্ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে আবু আবদুর রহমান হাবলী, আবদুর রহমান ইব্ন যিয়াদ ইবন আনআম, ইব্ন লায়লা, কুতায়বা, জাফর ফারিয়াবী বর্ণনা করেন যে, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন সাত প্রকারের লোকের প্রতি করুণার দৃষ্টিতে তাকাইবেন না এবং তাহাদিগকে পবিত্রও (মাফ) করিবেন না; বরং তাহাদিগকে বলিবেন, যাও দোযখীদের সাথে দোযখে প্রবেশ কর । তাহারা হইল (১) ব্যভিচারী ও ব্যভিচারিণী বা সমকামীদ্বয়। (২) হস্তমৈথুনকারী । (৩) চতুল্পদ জন্তুর সহিত সংগমকারী ৷ (8) স্ত্রীর গুহ্যদ্বারে সংগমকারী । (৫) স্ত্রী ও স্ত্রীর মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধকারী। (৬) প্রতিবেশীর মহিলাদের সংগে ব্যভিচারকারী। (৭) প্রতিবেশীকে এমন ভাবে পীড়নকারী যে, শেষ পর্যন্ত সে তাহাকে অভিশাপ দেয়। কিন্তু এই হাদীসটির বর্ণনাকারীদের মধ্যে ইব্ন লায়লা ও তাহার শায়েখ উভয়ই ‘দুর্বল বর্ণনাকারী ৷’
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।