Contents সুরা বাকারা ২১৯ দাদা হইতে বর্ণনা করেন যে, তাহার দাদা রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল! আমরা আমাদের স্ত্রীর কাছে কিরূপে আসিব ? উত্তরে তিনি বলেন- তাহারা তোমাদের ক্ষেত্ৰ স্বরূপ । তাহাদিগকে যেভাবে যে দিক দিয়া ইচ্ছা হয় ব্যবহার কর । তবে তাহাদের মুখের উপরে মারিও না, গালমন্দ করিও না এবং ক্রোধবশত তাহাদের নিকট হইতে পৃথক হইয়া অন্য ঘরে যাইও না । হাদীসটি ইমাম আহমদ ও সুনান সংকলকগণ উদ্ধৃত করিয়াছেন। আবদুল্লাহ ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্ন হানাশ, আমের ইব্ন ইয়াহয়া, ইয়াযিদ ইব্ন আবূ হাবীব, ইব্ন লাহীআ, ইব্ন ওহাব, ইউনুস ও ইব্ন আবূ হাতিম বর্ণনা করেন যে, হযরত আবদুল্লাহ ইব্ন আব্বাস (রা) বলেনঃ হুমায়ের গোত্রের এক ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে কয়েকটি বিষয়ে জিজ্ঞাসা করার পরে বলেন যে, আমার সাথে আমার স্ত্রীদের ভাল ভাব রহিয়াছে। সুতরাং তাহাদের সম্বন্ধে যে বিধানাবলী রহিয়াছে তাহা আমাকে জানাইয়া দিন। অতঃপর আল্লাহ তা'আলা 18২ i Es NSLS 5% 5 আয়াতাংশটি নাযিল করেন। fl হযরত ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে হানাশ, আমির ইব্ন ইয়াহয়া মাগাফিরী, হাসান ইব্ন ছাওবান, রুশদাইন, ইয়াহয়া ইব্ন গাইলান ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন $ ১1 ৩,২ ১২5; এই আয়াতটি নাযিল হওয়ার পর কয়েকজন আনসার হুযুর (সা)-কে এই ব্যাপারে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, যে পদ্ধতিতেই কর না কেন ‘যৌন ' দ্বার দিয়াই সংগম করিতে হইবে । আবু সাইদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আতা ইব্ন ইয়াসার, যায়েদ ইব্ন আসলাম, ইব্ন দাউদ ইব্ন মূসা ও আবূ জাফর তাহাবী স্বীয় মুশকিলুল হাদীস গ্রন্থে বর্ণনা করেন যে, আবূ সাঈদ খুদরী (রা) বলেন £ এক ব্যক্তি তাহার স্ত্রীর সংগে উল্টা দিক হইতে সংগম করার ফলে মানুষ তাহাকে তিরস্কার করিতে লাগিল । ফলে আল্লাহ্ তা'আলা 1] ৩,৯ ১4%. আয়াতটি নাযিল করেন। অন্য একটি হাদীসে ইয়াকুব হইতে ধারাবাহিকভাবে ইউনুস ও ইব্ন জারীর এবং আবদুল্লাহ্ ইব্ন নাফে' হইতে ধারাবাহিকভাবে হারিছ ইব্ন শুরাইহ ও হাফিয আবূ ইয়ালা মুসালী অনুরূপ বর্ণনা করিয়াছেন । আবদুল্লাহ ইব্ন সাবিত হইতে ধারাবাহিকভাবে উবায়দুল্লাহ ইব্ন উছমান ইব্ন খায়ছাম, ওহাইব, আফফান ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, আবদুল্লাহ্ ইব্ন সাবিত বলেন ৪ আমি হাফসা বিনতে আবদুর রহমান ইব্ন আবূ বকর (রা)-এর নিকট গিয়া বলিলাম যে, আমি আপনার নিকট একটা বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা করিতে চাই, কিন্তু জিজ্ঞাসা করিতে আমার লজ্জাবোধ হইতেছে। তিনি বলিলেন- হে ভ্রাতুষ্পুত্র! লজ্জা করিও না, যাহা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা কর । অতঃপর আমি বলিলাম, পিছন হইতে স্ত্রীদের ব্যবহার করা যায় কি ? তিনি বলিলেন -হযরত উন্মে সালমা আমাকে বলিয়াছেন যে, আনসারগণ তাহাদের স্ত্রীগণকে উল্টা করিয়া শোয়াইয়া দিতেন। ইহাতে ইয়াহুদীগণ বলিতেন যে, এইভাবে সহবাস করিলে সন্তান
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।